- বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে সিসিকের র্যালি
- সুরমা মেডিকেল সার্ভিসেস লিমিটেডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- অর্থ আইন-২০২৬ এর বিধান ব্যক্তি করদাতাদের আয়কর প্রদানে নিরুৎসাহিত করবে : অধ্যাপক শফিকুর রহমান
- গর্ভবতী মায়েদের জন্য বিশেষ ‘মা ফ্রি মেডিকেল হেলথ ক্যাম্প’
- ২৫০ সদস্য বিশিষ্ট্য সিলেট জেলা হাসপাতাল চালুর দাবীতে ৩০ মিনিট অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত
- হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষক সভা অনুষ্ঠিত
- নাগরী নিউজের বিশ্বকাপ ম্যাচ প্রেডিকশনের পুরষ্কার বিতরণ
- সিলেটে সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা অনুষ্ঠিত
- সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা : বিভাগীয় কমিশনার
» জৈন্তাপুরে ছাত্রদলের সাথে হাকিম চৌধুরীর মতবিনিময়
প্রকাশিত: ২৩. নভেম্বর. ২০২৪ | শনিবার
গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে ছাত্রদলকে অগ্রণী ভুমিকা পালনের আহ্বান
জৈন্তাপুর প্রতিনিধিঃ
সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে ছাত্রদলের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ফ্যাসিস্ট হাসিনা সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে ছাত্রদলের নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন চালিয়ে এসেছিল। আগামী দিনে দেশের গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে ছাত্রদলকে অগ্রণী ভুমিকা পালন করতে হবে।
তিনি শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান কর্তৃক প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের সভাপতি বদরুল আলম শাওনের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহীন আলমের পরিচালনায় উপজেলা সদর মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সিলেট জেলা যুবদলের সহ সভাপতি গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী, জিয়া মঞ্চ সিলেট জেলা শাখার যুগ্ম আহবায়ক শওকত আলী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব আলীম উদ্দিন, জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমরান আহমেদ, সুলেমান আহমেদ, আব্দুল মতিন খসরু, রহমত মারুফ, তোফায়েল, জাহাঙ্গীর, সদস্য ইমন আহমেদ ইমু, নাদিম আহমেদ, মাহফুজ আহমেদ, ৬নং চিকনাগুল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আদনান সাব্বির, ১নং নিজপাট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুল, ১নং জৈন্তাপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফরগান, ৫নং ফতেপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি সাইদ আলী, গোয়াইনঘাট উপজেলা যুবদল নেতা, বদরুল ইসলাম, হারুন আহমেদ প্রমূখ।
এছাড়া সভায় জৈন্তাপুর উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ১৮৬ বার
সর্বশেষ খবর
- বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে সিসিকের র্যালি
- সুরমা মেডিকেল সার্ভিসেস লিমিটেডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- অর্থ আইন-২০২৬ এর বিধান ব্যক্তি করদাতাদের আয়কর প্রদানে নিরুৎসাহিত করবে : অধ্যাপক শফিকুর রহমান
- গর্ভবতী মায়েদের জন্য বিশেষ ‘মা ফ্রি মেডিকেল হেলথ ক্যাম্প’
- ২৫০ সদস্য বিশিষ্ট্য সিলেট জেলা হাসপাতাল চালুর দাবীতে ৩০ মিনিট অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- এবার গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের স্বাস্থ্যে চোখ এমপি এমরান আহমদ চৌধুরীর
- বিয়ানীবাজারের প্রাইমারি দেশসেরা, দুই উপজেলায় শিক্ষার হারানো গৌরব ফেরাতে মরিয়া এমপি এমরান
- যে শিক্ষাঙ্গনে স্বপ্নের বীজ বপন, সেই ক্যাম্পাসেই নতুন ভবনের উদ্বোধন করলেন এমপি এমরান
- হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কানাইঘাট উপজেলা ও পৌর কমিটির অভিষেক সম্পন্ন
- ছাতকে গোবিন্দগঞ্জ অটোরিকশা-টেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ


