- ধর্মীয় উৎসব আয়োজনে সব সম্প্রদায়ের পাশে থাকবে সিটি কর্পোরেশন : প্রশাসক
- সড়ক ও ড্রেন উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- সম্প্রসারিত নগর আধুনিকায়ন করতে চাই : সিসিক প্রশাসক
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান
- বিশ্বনাথে প্রবীণ ব্রিটিশ নাগরিকের ১৭০ শতক জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
- শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ‘বেদবার্তা’র মোড়ক উন্মোচন
- ওয়ান ব্যাংক ও হিলটউন হোটেলের মধ্যে কর্পোরেট অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর
- সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সদস্য হলেন সুলতানা রহমান দিনা
- সড়ক দুর্ঘটনা রোধে সিসিক প্রশাসকের সাথে নিসচা সিলেট মহানগরের মতবিনিময়
- বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতির কার্যকরী কমিটির শেষ সভা অনুষ্ঠিত
» ধর্মীয় উৎসব আয়োজনে সব সম্প্রদায়ের পাশে থাকবে সিটি কর্পোরেশন : প্রশাসক
Published: ১৪. অক্টো. ২০২৬ | বুধবার
দুর্গাপূজা নির্বিঘ্নে আয়োজনে সিসিকের সর্বাত্মক প্রস্তুতি
নিউজ ডেস্কঃ
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ধর্মীয় উৎসব উদযাপনে সিলেট সিটি কর্পোরেশন সব সম্প্রদায়ের পাশে রয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে নগরজুড়ে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।
পূজামণ্ডপগুলোর পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা, পানি ও বিদ্যুৎ ব্যবস্থাপনাসহ প্রয়োজনীয় সব বিষয়ে সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সার্বক্ষণিক দায়িত্ব পালন করতে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, মহালক্ষ্মী মন্দিরে কুমারী পূজা অনুষ্ঠিত হবে।
এ পূজাকে কেন্দ্র করে বিপুলসংখ্যক মানুষের সমাগম হবে। তাই নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মন্দির ও আশপাশের এলাকার পরিচ্ছন্নতা এবং সার্বিক ব্যবস্থাপনার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে দক্ষিণ সুরমার মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠে কুমারী পূজার প্রস্তুতি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
প্রশাসক বলেন, সিলেট সিটি কর্পোরেশন সব ধর্ম ও সম্প্রদায়ের প্রতিষ্ঠানকে সমান গুরুত্ব দিয়ে দেখে।
ঈদুল আজহায় যেমন নগর পরিচ্ছন্ন রাখা ও বর্জ্য অপসারণে সিসিক দ্রুতগতিতে কাজ করেছে, তেমনি দুর্গাপূজার আগেও এবং পূজা চলাকালীন মন্দির ও পূজামণ্ডপগুলোতে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
পূজা শেষ হওয়ার পরও প্রয়োজন অনুযায়ী পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি বলেন, সিলেট নগরীতে ৮৫টি সর্বজনীন পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
এসব মণ্ডপের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে আয়োজিত পূজাগুলোতেও যাতে কোন ধরনের সমস্যা না হয়, সে বিষয়েও সিটি কর্পোরেশন নজর রাখছে।
পূজার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করে পাঁচ দিন নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
বর্জ্য ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা, বিদ্যুৎ ব্যবস্থাপনাসহ সংশ্লিষ্ট সব বিভাগকে বিশেষভাবে প্রস্তুত রাখা হয়েছে।
আব্দুল কাইয়ুম চৌধুরী কোনো পূজামণ্ডপে বা পূজা আয়োজনের ক্ষেত্রে সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে দ্রুত সিটি কর্পোরেশনকে জানানোর আহ্বান জানান।
তিনি বলেন, সিটি কর্পোরেশনের হটলাইন সহ প্রশাসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের সুযোগ রয়েছে।
পূজা চলাকালীন সময়ে সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
তিনি আরও বলেন, ধর্মীয় উৎসব কোন নির্দিষ্ট সম্প্রদায়ের একার বিষয় নয়; এটি সবার উৎসব। জন্ম, ধর্ম বা পরিচয়ের কোনো ভেদাভেদ না করে নগরবাসীর সেবা করাই সিটি কর্পোরেশনের দায়িত্ব।
তাই দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করতে সিসিক সর্বাত্মক সহযোগিতা করছে।
প্রশাসক বলেন, পূজামণ্ডপগুলোতে নগদ অর্থ সহায়তার পাশাপাশি রাস্তাঘাটের উন্নয়ন, পরিচ্ছন্নতা ও অন্যান্য প্রয়োজনীয় কাজও করা হচ্ছে।
মন্দিরে মন্দিরে গিয়ে পূজার প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে।
তিনি পূজামণ্ডপের আয়োজক ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোন ধরনের অসুবিধা বা প্রয়োজন দেখা দিলে দ্রুত সিটি কর্পোরেশনকে অবহিত করতে হবে।
একই সঙ্গে এলাকাবাসীর সহযোগিতায় শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন, মন্দির পরিচালনা কমিটির সভাপতি শিবব্রত ভৌমিক চন্দন, সাধারণ সম্পাদক জনার্দ্ধন চক্রবর্তী মিন্টু, সহ সভাপতি নারায়ণ চক্রবর্তী, চন্দন দাস ও মিন্টু দাস, কোষাধ্যক্ষ সঞ্জিত কর, উপদেষ্টা অধ্যাপক প্রতাপ চৌধুরী, দক্ষিণ সুরমা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক নন্দন পাল, আন্তর্জাতিক সম্পাদক মনোজ তালুকদার, লাভলু দেব, নান্টু দাস, অহিভূষণ দেব, ৩০ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আব্দুস সালাম, ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গৌছ উদ্দিন পাপ্পু, শুভংকর দাস, নিরু দেব, সিসিকের সহকারী প্রকৌশলী সুমন চন্দ্র দেব প্রমুখ।
» সড়ক ও ড্রেন উদ্বোধনকালে সিসিক প্রশাসক
Published: ১৪. অক্টো. ২০২৬ | বুধবার
নিউজ ডেস্কঃ
৪২টি ওয়ার্ডের প্রতিটি সড়ককে উন্নয়নের নেটওয়ার্কে আনতে চাই
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডের প্রতিটি সড়ককে পর্যায়ক্রমে উন্নয়নের নেটওয়ার্কে আনা হবে।
নগরের যেসব সড়কের উন্নয়ন এখনো হয়নি, সেগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কার্যক্রমের আওতায় নেওয়া হচ্ছে।
বুধবার (১৪ অক্টোবর) সকালে নগরের ফাজিলচিশত খানবাড়ী সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি সিলেটের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছেন।
তাঁর সহযোগিতায় নগরের বিভিন্ন এলাকায় উন্নয়ন কার্যক্রম এগিয়ে চলছে।
ইতোমধ্যে অনেক সড়কের কাজ সম্পন্ন হয়েছে, অনেকগুলোর কাজ চলমান রয়েছে এবং বেশ কিছু সড়কের কাজ টেন্ডার প্রক্রিয়ায় রয়েছে। পর্যায়ক্রমে ৪২টি ওয়ার্ডের সব সড়ক উন্নয়নের আওতায় আনা হবে।
তিনি বলেন, নগরের সড়ক উন্নয়নের পাশাপাশি প্রয়োজনীয় ড্রেন নির্মাণ ও সংস্কার করা হচ্ছে।
টেকসই ও দীর্ঘস্থায়ী উন্নয়নের লক্ষ্যে সড়ক নির্মাণে আরসিসি ব্যবহার করা হচ্ছে।
উন্নয়নকাজের মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
ফাজিলচিশত খানবাড়ী সড়ক ও ড্রেনের কাজ আরসিসি দিয়ে সম্পন্ন করা হয়েছে।
ফলক উন্মোচনের মাধ্যমে সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ উদ্বোধন শেষে এলাকাবাসীকে নিয়ে মোনাজাত করেন সিসিক প্রশাসক।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নগরের উন্নয়ন কার্যক্রমে এলাকাবাসীর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম বা ত্রুটি দেখা দিলে তা সংশ্লিষ্টদের জানানোর পাশাপাশি কাজের মান নিশ্চিত করতে স্থানীয়দেরও নজর রাখার আহ্বান জানান তিনি।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন, মহসিন খান, হাসিব খান, ওয়ালী খান জাবেদ, ওয়াকিল খান পাবেদ, ওয়াসিফ খান, ইয়াজদান খান, ললিত আহমদ খান, সৈয়দ সাফেক মাহবুব, কায়ের চৌধুরী শাহান, বুরহান আফরোজ, আতিকুর রহমান পাপ্পু, রফিক খান, সাজ্জাদ আহমদ, তৌহিদ আহমদ, স্বাধীন, মেহদী হাসান বাবু, সেলিম আহমদ প্রমুখ।
পরে সিসিক প্রশাসক নগরের চালিবন্দরে কাষ্টঘর প্রধান সড়কের উন্নয়নকাজ সরেজমিনে পরিদর্শন করেন।
এ সময় তিনি সড়কের আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করেন। উন্নয়নকাজ যথাযথ মান বজায় রেখে দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
এ সময় এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সড়কের উন্নয়নকাজ চলাকালে এলাকাবাসীকে সহযোগিতা করতে হবে এবং কাজের মান ও অগ্রগতি তদারকিতে স্থানীয়দেরও ভূমিকা রাখতে হবে।
এ সময় সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হক পাটোয়ারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দুপুরে সিসিক প্রশাসক নগরের ৩১ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকা পরিদর্শন করেন।
এ সময় তিনি মুরাদপুর প্রধান সড়কের উন্নয়নকাজ ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য নেন।
পরে এলাকাবাসীর সঙ্গে কথা বলে সড়কের উন্নয়নকাজ নিয়ে তাদের মতামত ও প্রয়োজনের কথা শোনেন।
» সম্প্রসারিত নগর আধুনিকায়ন করতে চাই : সিসিক প্রশাসক
Published: ১৪. অক্টো. ২০২৬ | বুধবার
নিউজ ডেস্কঃ
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সম্প্রসারিত নগরকে আধুনিক ও নাগরিকবান্ধব হিসেবে গড়ে তুলতে পরিকল্পিতভাবে উন্নয়নকাজ বাস্তবায়ন করা হচ্ছে।
সিসিকের অন্তর্ভুক্ত হওয়ার আগে এসব এলাকা ইউনিয়ন পরিষদের অধীনে থাকাকালে এলজিইডি সর্বোচ্চ ৬ থেকে ৮ ফুট প্রশস্ত সড়ক নির্মাণ করেছে।
বর্তমানে নগরের অংশ হওয়ায় এসব এলাকায় ড্রেনসহ কমপক্ষে ২০ ফুট প্রশস্ত সড়ক নির্মাণ করা হচ্ছে।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে ৩৭, ৩৮ ও ৩৯ নম্বর ওয়ার্ডের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন ও টেকসইকরণের লক্ষ্যে হোল্ডিং ট্যাক্স চালুকরণ সহ আনুষঙ্গিক বিষয়ে এলাকাবাসীর সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিসিক প্রশাসক বলেন, নতুন ওয়ার্ডগুলোতে নগরের অন্যান্য এলাকার মতো সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প গ্রহণ করা হয়েছে।
ইতোমধ্যে এসব এলাকায় অনেক সড়ক, ড্রেন ও স্ট্রিটলাইট স্থাপনের কাজ শেষ হয়েছে। কিছু কাজ চলমান রয়েছে এবং আরও কিছু কাজ টেন্ডার প্রক্রিয়ায় আছে।
ধারাবাহিকভাবে এসব উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে। বর্তমানে ৩৭, ৩৮ ও ৩৯ নম্বর ওয়ার্ডে প্রায় ১১০ কোটি টাকার উন্নয়নকাজ চলমান রয়েছে।
তিনি বলেন, আমরা টেকসই উন্নয়ন চাই। সড়কগুলো আরসিসি দিয়ে এমনভাবে নির্মাণ করা হচ্ছে, যাতে দীর্ঘদিন যানবাহন চলাচলের উপযোগী থাকে।
এ জন্য সড়কের প্রশস্ততা কমপক্ষে ২০ ফুট করার চেষ্টা করা হচ্ছে।
তেমুখী এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বিভিন্ন ইউনিয়নের অংশ সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হওয়ায় এসব এলাকার বাসিন্দারাও নগরের অন্যান্য এলাকার মতো সব ধরনের নাগরিক সুবিধা পাওয়ার অধিকার রাখেন।
সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাদের প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, দীর্ঘদিন ২৭টি ওয়ার্ড নিয়ে সিলেট সিটি কর্পোরেশনের কার্যক্রম পরিচালিত হয়েছে।
বর্তমানে এর সঙ্গে আরও ১৫টি ওয়ার্ড যুক্ত হয়েছে। কিন্তু ওয়ার্ডের সংখ্যা বাড়লেও সে অনুযায়ী সিসিকের নিজস্ব আয় বাড়েনি।
অথচ সিটি কর্পোরেশনের নিজস্ব আয় থেকেই উন্নয়ন কার্যক্রম ও নাগরিক সেবা পরিচালনা করতে হয়।
তাই নগরের উন্নয়ন ও নাগরিক সেবা আরও সম্প্রসারণের জন্য সিসিকের নিজস্ব আয় বৃদ্ধি করা প্রয়োজন।
সিসিক প্রশাসক নগরবাসীকে নিয়মিত হোল্ডিং ট্যাক্স পরিশোধের মাধ্যমে সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান।
সিসিকের সচিব মো. আশিক নূরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, প্রধান সম্পত্তি কর্মকর্তা পদ্মাসন সিংহ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, সিলেট জেলা বিএনপির সহসভাপতি শহিদ আহমদ এবং সাবেক কাউন্সিলর আলতাফ হোসেন সুমন ও ফাতেমা বেগম।
সভায় ৩৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি রাজু মিয়া ও সাধারণ সম্পাদক কাহির মিয়া, ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক শাহজাহান মিয়া ও সদস্য সচিব রিয়াজ আহমদ সুমন, ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এনামুল হোসেন ও সাধারণ সম্পাদক ফখর উদ্দিন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সিসিকের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস, সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
» স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান
Published: ১৪. অক্টো. ২০২৬ | বুধবার
নিউজ ডেস্কঃ
মেধা, সৃজনশীলতা ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের কৃতিত্বের স্বীকৃতি দিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) কলেজের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
এ ছাড়া বিজ্ঞান মেলায় বিজয়ীদের পুরস্কার হিসেবে প্রাইজমানি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; জ্ঞান, সৃজনশীলতা, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি অর্জনের মধ্য দিয়েই একজন শিক্ষার্থী প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠে।
প্রত্যেক শিক্ষার্থীর মধ্যেই রয়েছে অপার সম্ভাবনা। সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে নিজেদের যোগ্য, দক্ষ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, আজকের ছোট্ট একটি অর্জনই আগামী দিনের বড় সাফল্যের ভিত্তি হতে পারে।
তাই শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে এবং ব্যর্থতাকে সাফল্যের সোপান হিসেবে গ্রহণ করতে হবে।
অর্জিত সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে আরও ভালো ফলাফল ও কৃতিত্ব অর্জনে সবাইকে সচেষ্ট থাকতে হবে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, কলেজ শাখার ইনচার্জ প্রভাষক কাজী সাখাওয়াত হোসেন এবং সঞ্চালনা করেন, আয়োজন কমিটির আহ্বায়ক প্রভাষক হাসান শাহরিয়ার মজুমদার। এসময় কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
কলেজের বিভিন্ন বিভাগের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতাগুলোর মধ্যে ছিল বিজ্ঞান মেলা, গণিত, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান ও রসায়ন অলিম্পিয়াড, ইংলিশ স্পেলিং বি, বাংলাবিদ, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং সাধারণ জ্ঞান প্রতিযোগিতা।
এসব প্রতিযোগিতায় জুনিয়র, ইন্টারমিডিয়েট ও সিনিয়র গ্রুপের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
» বিশ্বনাথে প্রবীণ ব্রিটিশ নাগরিকের ১৭০ শতক জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
Published: ১৪. অক্টো. ২০২৬ | বুধবার
বিশ্বনাথ প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথে প্রবীণ বাংলাদেশ বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ৮০ বছর বয়সী আরিফুন নেছার ক্রয়কৃত ১৭০ শতক বসতবাড়ি ও কৃষি জমি জোরপূর্বক দখল করে রাখার অভিযোগ উঠেছে তাঁর আপন ভাতিজা ও স্থানীয় যুবদল নেতা কয়েছ আহমদ কালার বিরুদ্ধে।
বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএমজেএ), সিলেট বিভাগীয় কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে এই অভিযোগ করেন ভুক্তভোগী আরিফুন নেছা।
অভিযুক্ত কয়েছ আহমদ কালা বিশ্বনাথ থানার ৬নং বিশ্বনাথ ইউনিয়ন যুবদলের সভাপতি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সিলেট জেলার বিশ্বনাথ থানাধিন ৬নং বিশ্বনাথ ইউনিয়নে পূর্ব শ্বাসরাম গ্রামের স্থায়ী বাসিন্দা আরিফুন নেছা জানান, তাঁর স্বামী আব্দুল মজিদ (মাস্টার মজিদ), ছেলে ও মেয়েরা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে ও যুক্তরাজ্যে বসবাস করছেন।
বিশ্বনাথ থানাধীন শ্বাসরাম মৌজার ১নং বহি, ৭২নং জেএল এবং ১০৫৬ নং দলিলভুক্ত ১৭০ ডেসিমেল জায়গা-জমি ও বসতবাড়ি রয়েছে তাঁদের। প্রবাসে থাকার কারণে এই বিপুল সম্পত্তি দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁর ভাই মরহুম ফরিদ মিয়াকে।
২০০১ সালের ৫ আগস্ট আরিফুন নেছার মেয়ে মিনা বেগম মামা ফরিদ মিয়ার কাছ থেকে বসতবাড়িসহ উক্ত ভূমি ক্রয় করেন।
পরবর্তীতে ২০১৭ সালে সাফকবালা দলিলের মাধ্যমে সেই সম্পত্তি পুনরায় আরিফুন নেছার নামে হস্তান্তর করা হয়।
২০০১ সালে ফরিদ মিয়ার মৃত্যুর পর তাঁর ছেলে ও ওয়ার্ড যুবদল সভাপতি কয়েছ আহমদ কালা উক্ত সম্পত্তি দেখভালের দায়িত্ব পান।
আরিফুন নেছা অভিযোগ করেন, ১৯৯৪ সালে তাঁর মেয়ে মিনা বেগমের সাথে কয়েছের ভাই কয়ছর মিয়ার বিয়ে হয়েছিল এবং ৭ বছর পূর্বে তাঁদের বিবাহ বিচ্ছেদ ঘটে।
কয়েছ কালা ২০২৪ সালের মে মাস থেকে সম্পত্তি দেখভালের দায়িত্বে থাকলেও, ভাইয়ের বিবাহ বিচ্ছেদের পারিবারিক আক্রোশ থেকে পরবর্তীতে রাজনৈতিক ও দলীয় ক্ষমতার দাপট দেখিয়ে পুরো বসতবাড়ি ও জমি অবৈধভাবে দখল করে নেন।
ভুক্তভোগী প্রবীণ নারী জানান, বিগত ৯ মাস পূর্বে তিনি লন্ডন থেকে দেশে ফেরেন। গত ১ জুলাই ২০২৬ তারিখ বিকেলে তিনি নিজ বসতবাড়িতে প্রবেশ করতে গেলে ভাতিজা কয়েছ আহমদ কালা (৩৫), ভাতিজি আছমা (৩৬) ও রাহেলা (৩২) এবং ভাবী ছগিরা খাতুন (৬৫) জোরপূর্বক তাঁকে বাধা দেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত ও অপদস্থ করেন।
বিষয়টি নিয়ে স্থানীয় ৮নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের প্রতিনিধি সামছুদ্দিন শানু (ইউনিয়ন মেম্বার) ও স্থানীয় বিএনপি সভাপতি জামাল উদ্দিন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিচার-শালিস অনুষ্ঠিত হলেও প্রভাবশালী বিবাদীরা শালিস অমান্য করে এবং জমি দখল বহাল রাখে।
আরিফুন নেছা বলেন, বর্তমানে আমি নিজ বাসায় ঢুকতে গেলে বিবাদীরা আমাকে মারধর ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। থানা পুলিশ সরজমিনে তদন্তে গেলে কয়েছ যুবদল সভাপতির পরিচয় দিয়ে পুলিশকেও ফিরিয়ে দেয়।
বর্তমানে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এই পরিস্থিতিতে তিনি অনতিবিলম্বে বেআইনি দখলদারদের হাত থেকে নিজ সম্পত্তি উদ্ধার এবং একজন ৮০ বছরের বৃদ্ধ প্রবাস ফেরত নারী হিসেবে নিজ বাড়িতে নিরাপদে বসবাসের সুযোগ করে দিতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশু হস্তক্ষেপ ও বিচার দাবি করেছেন।
» শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ‘বেদবার্তা’র মোড়ক উন্মোচন
Published: ১৪. অক্টো. ২০২৬ | বুধবার
নিউজ ডেস্কঃ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্রীহট্ট পুরোহিতমণ্ডলী কর্তৃক প্রকাশিত শারদীয় ‘বেদবার্তা’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর ২০২৬) বিকাল ৩টায় নগরীর বন্দরবাজারস্থ ব্রহ্ম মন্দিরে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শ্রীহট্ট পুরোহিতমণ্ডলীর সভাপতি জয়ন্ত বিজয় চক্রবর্ত্তীর সভাপতিত্বে ও সাংস্কৃতিক সম্পাদক অমিত ত্রিবেদীর পরিচালনায় মোড়ক উম্মোচন অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, শ্রীহট্ট পুরোহিত মণ্ডলীর সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ভট্টাচার্য্য (চন্দন)।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্ত্তী জুয়েল, শ্রীহট্ট পুরোহিতমণ্ডলী সিলেটের সহ সভাপতি যশোদা নন্দন চক্রবর্তী, প্রকাশনা সম্পাদক রাকেশ চন্দ্র শর্ম্মা, তপধীর ভট্টাচার্য্য, অরুণ অধিকারী, শ্রীহট্ট পুরোহিতমন্ডলী মৌলভীবাজার শাখা সভাপতি পংকজ কান্তি ভট্টাচার্য্য, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি নারায়ন চক্রবর্তী, হবিগঞ্জ জেলা শাখার সভাপতি পংকজ কুমার ভট্টাচার্য্য, সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অমিত চক্রবর্তী, দেবব্রত চক্রবর্তী দেবু, হিরণ গোস্বামী রিপন, প্রদ্যুম্ন ভট্টাচার্য্য, বিশ্বজিৎ চক্রবর্তী সুমন, বিপুল ভট্টাচার্য্য সহ অনুষ্ঠানে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার বিশিষ্টজন, পুরোহিতমণ্ডলী এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বী সুধীজনেরা উপস্থিত ছিলেন।
মোড়ক উম্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা আমাদের জাতীয় সংস্কৃতির অংশ।
এটি কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং এটি আমাদের একতা, সহমর্মিতা ও সৌহার্দ্যের প্রতিচ্ছবি। এই উৎসবের মধ্য দিয়ে হাজার বছরের বাঙালি ঐতিহ্যকে আমরা উদযাপন করি। দেশের প্রতিটি ধর্মের মানুষ যেন শান্তিপূর্ণভাবে তাদের ধর্ম পালন করতে পারে, এটাই রাষ্ট্রের দায়িত্ব।
বক্তারা আরো বলেন, এই বেদবার্তা শ্রীহট্টের পুরোহিত সম্প্রদায়ের দীর্ঘদিনের ঐতিহ্যের ধারক ও বাহক।
প্রতিবছর দুর্গোৎসবের আগ মুহূর্তে এটি প্রকাশ পায় এবং পূজার আয়োজনকে ধর্মীয়ভাবে সমৃদ্ধ করে তোলে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে এটা আমাদের বিশ্বাস।
» ওয়ান ব্যাংক ও হিলটউন হোটেলের মধ্যে কর্পোরেট অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর
Published: ১৪. অক্টো. ২০২৬ | বুধবার
নিউজ ডেস্কঃ
দেশের অন্যতম শীর্ষ বেসরকারি ব্যাংক ওয়ান ব্যাংক পিএলসি ও সিলেটের ঐতিহ্যবাহী হিলটউন হোটেলের মধ্যে একটি কর্পোরেট অংশীদারিত্ব চুক্তিপত্র স্বাক্ষর হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর ২০২৬) দুপুরে হিলটউন হোটেলের কনফারেন্স হলরুমে ওয়ান ব্যাংকার পক্ষে লালদিঘীরপাড় শাখার শাখা ব্যাবস্থাপক মুহাম্মদ ফুয়াদ চৌধুরী ও হিলটউন হোটেলের পক্ষে ব্যাবস্থাপনা পরিচালক মনসুর মিয়া চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ওয়ান ব্যাংক সিলেট শাখার অপারেশন ম্যানেজার মুশতাক চৌধুরী, লালদিঘীরপাড় শাখার ক্রেডিট ইনচার্জ তানভীর আহমেদ জাকারিয়া, সিলেট শাখার কর্মকর্তা তন্ময় দাস, হিলটউন হোটেলের উপ-ব্যাবস্থাপনা পরিচালক মনজুর মিয়া, হিলটউন হোটেলের ব্যবস্থাপক মাহাদী হাসান চৌধুরী সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।
এই চুক্তির আওতায় ওয়ান ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে বিল পরিশোধ করলে ব্যাংকের সকল গ্রাহক এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা হিলটাউন হোটেলের বিলাসবহুল রুম ভাড়া ও খাবারে আকর্ষণীয় ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন।
» সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সদস্য হলেন সুলতানা রহমান দিনা
Published: ১৪. অক্টো. ২০২৬ | বুধবার
নিউজ ডেস্কঃ
সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য হয়েছেন সিলেট জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা।
জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাঁর সদস্য হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, রাজনৈতিক, সমাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি ক্রীড়াঙ্গণেও পদচারনা রয়েছে তৃণমুল থেকে উঠে আসা এই বিএনপি নেত্রীর।
ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ, বন্যার্তদের সহায়তা, নারী ও শিশুদের অধিকার প্রতিষ্ঠা এবং দলীয় কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখেন, সুলতানা রহমান দিনা।
পারিবারিকভাবে ক্রীড়া পরিবারের সন্তান সুলতানা রহমান দিনার পিতা হাজী রফিক আহমদ একসময়ের তারকা ফুটবলার।
» সড়ক দুর্ঘটনা রোধে সিসিক প্রশাসকের সাথে নিসচা সিলেট মহানগরের মতবিনিময়
Published: ১৪. অক্টো. ২০২৬ | বুধবার
নিউজ ডেস্কঃ
২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে সিলেট সিটি কর্পোরেনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে নিসচা সিলেট মহানগর শাখার সড়ক দুর্ঘটনা রোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টায় সিসিক হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নিসচা সিলেট মহানগর শাখার সভাপতি রোটারিয়ান এম. ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের পরিচালক ও নিসচা মহানগরের উপদেষ্টা মো. জহির হোসেন তুহিন।
বক্তারা মহানগীর স্কুল ও কলেজের সামনে রাস্তা পারাপারে জেব্র ক্রসিং নির্মাণ, নগরীর ভাঙ্গা রাস্তা দ্রুত সংস্কার, ফুটপাত থেকে অবৈধ হকার উচ্ছেদ করে পথচারীদের যাতায়াতের ব্যবস্থার করার দাবি জানানো হয়।
সিসিক প্রশাসক তাদের দাবির পরিপ্রেক্ষিতে দ্রুত সময়ের ভিতরে জেব্র ক্রসিং নির্মাণ, নগরীর ভাঙ্গা রাস্তা দ্রুত সংস্কার, ফুটপাত থেকে অবৈধ হকার উচ্ছেদ করে পথচারীদের যাতায়াতের ব্যবস্থার করার আশ্বাস প্রদান করেন।
পরিস্কার পরিচ্ছন্ন ও সুন্দর নগরী গড়তে সকলের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, নিসচা সিলেট মহানগর সহ-সভাপতি ডাক্তার মনির চৌধুরী, ডা. লোকমান হেকিম, সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমান খান মুন্না, যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান তপাদার মুক্তার, অর্থ সম্পাদক শেখ মো. লায়েক মিয়া, প্রচার সম্পাদক আহসান হাবীব, আইন সম্পাদক হোসেন আহমদ, যুব বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক তানিয়া আহমেদ, কার্যকরী সদস্য ফয়সাল আহমদ, মোহাম্মদ কামরুজ্জামান, শহিদুল ইসলাম লিটন, মো. আকবর মিয়া, এনামুল হক প্রমুখ।
» বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতির কার্যকরী কমিটির শেষ সভা অনুষ্ঠিত
Published: ১৪. অক্টো. ২০২৬ | বুধবার
১৭ অক্টোবর-২৬ সাধারণ সভা
নিউজ ডেস্কঃ
সিলেটস্থ বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতি’র কার্যকরী কমিটির শেষ সভা (বুধবার) ১৪ অক্টোবর ২০২৬ নগরীর রেইনবো চাইনিজ রেস্টুরেন্ট-এ অনুষ্ঠিত হয়।
সমিতির সাধারণ সম্পাদক ডক্টর এনামুল হক সরদার-এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন খন্দকার সিপার আহমদ।
অনুষ্ঠানে আসন্ন সাধারণ সভা (এজিএম) বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে বিশদ আলোচনা করা হয়।
সভায় আসন্ন সাধারণ সভা (১৭ অক্টোবর ২০২৬ খ্রি.) উপলক্ষে গৃহিত পদক্ষেপ বাস্তবায়নের লক্ষ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন, সমিতির সভাপতি খন্দকার সিপার আহমদ, সিনিয়র সহ-সভাপতি এ.এস.এম. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক মো. ছুরাব আলী, সাধারণ সম্পাদক ডক্টর এনামুল হক সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ জুয়েল, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ, প্রচার সম্পাদক সাংবাদিক এম.এ. মতিন, দফতর সম্পাদক মো. ওলিউর রহমান সুফী, কোষাধ্যক্ষ মো. আলা হোসেন, সাহিত্য, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নাজমুল আনসারী, কার্যকরী কমিটির অন্যতম সদস্য অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী এবং সমিতির প্রাক্তন সদস্য এডভোকেট সৈয়দ মনির আহমদ।
» সম্প্রীতির উৎসবে মানবিকতার ছোঁয়া; সিলেটে ৫’শ পরিবারের পাশে আজিজ খান সজিব
Published: ১৪. অক্টো. ২০২৬ | বুধবার
৩’শ পরিবারের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ, আরও ২’শ পরিবার পেল নগদ অর্থ
নিউজ ডেস্কঃ
সিলেট প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে সিলেট নগরীর ৮নং ওয়ার্ডে ৫’শ পরিবারের মাঝে পূজার উপহার ও নগদ অর্থ বিতরণ করেছেন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক, ৮নং ওয়ার্ড বিএনপির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আজিজ খান সজিব।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা এবং বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদিরের দিকনির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
এর মধ্যে ৩’শ পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি এবং আরও ২’শ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৪টায় নগরীর হাওলাদারপাড়ার ভাটিবাংলা অগ্রদূত যুব সংঘের সার্বজনীন পূজামণ্ডপ প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভাটিবাংলা অগ্রদূত যুব সংঘ সার্বজনীন পূজা কমিটির সভাপতি গৌর দাস বণিক।
অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন মৃনাল কান্তি দাস ও ৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।
প্রধান বক্তা ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে বসবাস করাই আমাদের সম্প্রীতির ঐতিহ্য।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আজিজ খান সজিবের এ উদ্যোগ প্রশংসনীয়।
সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষ এগিয়ে এলে অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটানোর পাশাপাশি সামাজিক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুর রহমান, মহানগর বিএনপির উপদেষ্টা মো. আজমল হোসেন, পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি সুব্রত দেব এবং পূজা উদযাপন ফ্রন্ট সিলেট মহানগর শাখার আহ্বায়ক অর্জুন ঘোষ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় বক্তব্য দেন, বিশিষ্ট ব্যবসায়ী করিম উল্লাহ হেলাল।
উপস্থিত ছিলেন, স্থানীয় কালী বাড়ি, পাঠানটুলা, হাওলাদারপাড়া ও করেরপাড়া এলাকার বিশিষ্ট মুরুব্বি প্রদীপ ঘোষ, জিশু পাল, নিত্য কলি আশ্চর্য্য, শৈলেন ঘোষ, নির্মল ঘোষ, সুবীর সরকার, সাইফুল ইসলাম, জহির মিয়া, সুবাস দেব, সায়েস্তা মিয়া, রতিলাল দাস এবং দুসকি সনাতন পল্লির সভাপতি লিটন দাস।
এ ছাড়া উপস্থিত ছিলেন, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও জেলা পূজা ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অর্পন ঘোষ, মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ওসমান গনি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ছালেক আহমদ, ৮নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি র ফ ম বাবলু আহমদ, ৩৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রাজন মিয়া, পূজা উদযাপন পরিষদ জালালাবাদ থানার আহ্বায়ক বিদ্যুৎ রঞ্জন দাস ও সদস্যসচিব রাহুল সেন সৌরভ।
আরও উপস্থিত ছিলেন, ভাটিবাংলা অগ্রদূত যুব সংঘের উপদেষ্টা মহিতোষ মজুমদার, শাপলা সংঘের সাবেক সাধারণ সম্পাদক সুমিত দেব, শ্রীভূমি পূজা সংঘের সভাপতি দেবু দাস, ভট্টপাড়া শিবমন্দিরের সাধারণ সম্পাদক মনোজ কান্তি দত্ত মুন্না,নতুন বাজার ওঁ সনাতন সংঘের সভাপতি রতিন্দ লাল দাস বক্ত, শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক রিংকু বর্মন, ৮নং ওয়ার্ড মহিলা দলের আহ্বায়ক দিলারা বেগম, রাগীব-রাবেয়া মহিলা শ্রমিক দলের আহ্বায়ক শামীমা আক্তার সীমা, সদস্যসচিব রোকেয়া আক্তার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ঝর্না রানী দাস ও যুগ্ম আহ্বায়ক রুমেনা বেগম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মো. কামরান খান, মো. তারেক মিয়া, আছকর আহমদ, শেখ সাক্কুল, শংকর দাস, আজিজ আহমদ, শাহীন আহমদ, লিমন আহমদ, সাদ্দাম হোসেন লিটু, শেখ সালমান, রবিউল হাসান, ফারুক আহমদ, সাইফুল ইসলাম হিমেল, বিপ্লব দাস, হোসেন খান ও হান্নান আহমদ,সাইফু ইসলাম রুহানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মধ্য দিয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন, আয়োজক ও উপস্থিত ব্যক্তিরা।
আয়োজক আজিজ খান সজিবের এ উদ্যোগে স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
পূজার আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি পরিবারের প্রয়োজন মেটাতে সহায়তার এ উদ্যোগকে মানবিক ও সম্প্রীতিমূলক কর্মকাণ্ড হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
‘ধর্ম যার যার, উৎসবের আনন্দ সবার’-এই চেতনাকে ধারণ করে সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিকতার বন্ধন অটুট রাখার প্রত্যয় নিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
» রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে দূর্ঘটনায় আহত ব্যক্তির কৃত্রিম পা প্রতিস্থাপন
Published: ১৪. অক্টো. ২০২৬ | বুধবার
নিউজ ডেস্কঃ
রোটারী বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি লে. কর্ণেল আতাউর রহমান পীর বলেছেন রোটারীয়ানরা বিশ্বব্যাপী মানবতার কল্যাণে কাজ করে আসছেন।
বাংলাদেশ তথা সিলেটে দুঃস্থ মানুষের হিতার্থে রোটারীয়ানরা নিবেদিত রয়েছেন।
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে দূর্ঘটনায় পা হারানো রুহুল আমিন ফরহাদের কৃত্রিম পা প্রতিস্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ক্লাব প্রেসিডেন্ট রোটারীয়ান পিপি মোহাম্মদ রুহুল আলম খানের সভাপতিত্বে আয়োজিত মানবিক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জালালাবাদ প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র ও হাসপাতালের চেয়ারম্যান শুয়াইব আহমদ মতিন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রোটারীয়ান পিপি মো. সিদ্দিকুর রহমান, রোটারীয়ান পিপি হানিফ মোহাম্মদ, রোটারীয়ান পিপি হুমায়ুন ইসলামস কামাল, রোটারীয়ান পিপি মো. নজরুল ইসলাম, রোটারীয়ান পিপি এম এ রহিম, রোটারীয়ান পিপি আব্দুর রহমান ও রোটারীয়ান আইপিপি মো. আমিরুল ইসলাম প্রমুখ।

