শিরোনামঃ-

» সিলেট বিভাগের অন্তর্ভুক্ত জেলা ইউনিট নেতৃবৃন্দের মতবিনিময় সভা

প্রকাশিত: ২১. অক্টোবর. ২০২৪ | সোমবার

Manual4 Ad Code

‘জনগনের সরকার প্রতিষ্টা হওয়ার পূর্ব পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে : জিকে গাউছ

ডেস্ক নিউজঃ

Manual3 Ad Code

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সিলেট বিভাগের অন্তর্ভুক্ত জেলা ইউনিট নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিলেট বিভাগের চার ও মহানগরের জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

সোমবার (২১ অক্টোবর) দুপুরে নগরীর একটি হোটেলে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জিকে গাউছ।

Manual1 Ad Code

সভাটি সঞ্চালনা করেন জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ্ সিদ্দিকী।

সভাপতির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জিকে গাউছ বলেন, বিএনপি দীর্ঘ ১৬ বছর দেশের গণতন্ত্র, ভোটাধিকার সহ নায্য দাবি আদায়ের জন্য রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে। দলের হাজার হাজার নেতাকর্মী গুম-খুনের শিকার হয়েছেন। লক্ষ লক্ষ নেতাকর্মী কারা বরণ করেছেন।

সর্বশেষ ছাত্রজনতার বৈষম্যবিরোধী গণঅভ্যূত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেও বিএনপির আন্দোলন শেষ হয়ে যায়নি। আমাদের আন্দোলন এখনো চলমান রয়েছে। জনগণের ভোটে সরকার নির্বাচিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান রয়েছে।

Manual8 Ad Code

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম. নাসের রহমান, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক নুরুল ইসলাম নুরুল, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, মৌলভীবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকশী মিছবাউর রহমান, হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মো. নুরুল ইসলাম ও হাজী মো. এনামুল হক।

Manual3 Ad Code

সভায় তিনটি জেলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জিকে গাউছ, সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী ও কলিম উদ্দিন আহমদ মিলনের উপস্থিতিতে সিলেট জেলা বিএনপি, সুনামগঞ্জ জেলা বিএনপি এবং মৌলভীবাজার জেলা বিএনপির বর্ধিত সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এর মধ্যে আগামী ৯ নভেম্বর শনিবার সকাল ১১টায় সিলেট জেলা বিএনপি, ১২ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় সুনামগঞ্জের জান্নাত কমিউনিটি সেন্টারে সুনামগঞ্জ জেলা বিএনপি এবং ১৬ নভেম্বর শনিবার সকাল ১১টায় মৌলভীবাজারে এম. সাইফুর রহমান হলে মৌলভীবাজার জেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ১৭৯ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30