শিরোনামঃ-

» আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

প্রকাশিত: ২২. নভেম্বর. ২০২৬ | রবিবার

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ
সারাদেশে আওয়ামী সন্ত্রাসীদের অগ্নিসন্ত্রাস ও পরিকল্পিত নাশকতার প্রতিবাদে রবিবার (২২ নভেম্বর) বিকেলে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল।

নগরীর কোর্ট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জিন্দাবাজার সিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়।

Manual3 Ad Code

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল।

Manual6 Ad Code

সভা পরিচালনা করেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাহুল কবির মিফতা, যুগ্ম আহবায়ক আলী মো. নুরুল হুদা দীপু, দেলোয়ার হোসেন চৌধুরী, আব্দুর রউফ, সৈয়দ সরওয়ার রেজা, জাহাঙ্গীর মিয়া, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য মিছবাউর রহমান, সালেক আহমদ, খন্দকার ফয়েজ আহমদ, সাঈদ মাহমুদ ওয়াদুদ, সেলিম আহমদ, নুরুল ইসলাম রুহুল, সাইফুল আলম কোরেশী, প্রভাষক মাকসুদ আলম, আয়াত আলী প্রিন্স, আহবায়ক কমিটির সাবেক সদস্য ঝলক আচার্য্য ও আশিকুর রহমান আশিক, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান আমিন, সদস্য সচিব জুয়েল আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এড. আলা উদ্দিন, ওসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রকিব আলী, জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. শাহজাহান, সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস, জকিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল ইসলাম লেইছ, সদস্য সচিব এড. রুহুল আমিন, সিনিয়র যুগ্ম আহবায়ক সদিউল ইসলাম প্রমুখ।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৯ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30