- সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
- পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী উপলক্ষে রেজিষ্ট্রেশন কার্যক্রম এর উদ্বোধন
- সৈয়দ লায়েক দ্বিতীয় উন্মুক্ত একক ক্যারম প্রতিযোগীতা শুরু
- শ্রমজীবীদের জন্য কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা খাতে বাজেটে বিশেষ বরাদ্দ করুন : সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট
- জল্লারপার জামে মসজিদের নানা প্রকার অনিয়ম ও অর্থ আত্মসাতের প্রতিবাদে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান
- সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫; সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন
- বিশিষ্ট সাংবাদিক আবু তাহেরের সম্মানে সিলেট জেলা পরিষদে চা-চক্র
- বিদ্যুতের দাম বাড়ানো গণবিরোধী, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি বাসদের
- এই নিদানে বিদ্যুতের দাম বৃদ্ধি অগ্রহণযোগ্য, দ্রুত দাম বৃদ্ধি স্থগিত করুন : গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ
- সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের পৃথক অবস্থান কর্মসুচী পালন
» সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
Published: ০৫. জুন. ২০২৬ | শুক্রবার
কুরবানীর ত্যাগের শিক্ষায় বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসতে হবে : মুহাম্মদ ফখরুল ইসলাম
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের প্রধান উপদেষ্টা ও সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, শ্রমিকরা দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি।
» পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী উপলক্ষে রেজিষ্ট্রেশন কার্যক্রম এর উদ্বোধন
Published: ০৫. জুন. ২০২৬ | শুক্রবার
নিউজ ডেস্কঃ
শেকড়ের টানে, প্রাণের মেলায় চলো যাই, স্মৃতির আঙিনায়। এই শ্লোগান কে সামনে রেখে পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষাথীদের পুনর্মিলনী ২০২৬ এর রেজিষ্ট্রেশন কার্যক্রম এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৫ জুন) বিকেল ৩টায় পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের হল রুমে আনুষ্ঠানিক ভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
পুনর্মিলনী উদযাপন কমিটির আহবায়ক আব্দুর রাজ্জাক খান রাজা এর সভাপতিত্বে এবং সদস্য সচিব দেবজ্যাতি মজুমদার রতন এর সঞ্চালনায় রেজিষ্ট্রেশন কার্যক্রম এর উদ্বোধন ঘোষণা করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ স্কুলের প্রাক্তন শিক্ষার্থী গন রেজিষ্ট্রেশন কার্যক্রমে উপস্থিত ছিলেন।
পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনীর ওয়েবসাইট (www.pathantulahighschool.com) এ গিয়ে সরাসরি তথ্য পুরন করে সাবেক শিক্ষার্থীরা পুনর্মিলনীর রেজিস্ট্রেশন করতে পারবেন।
সরাসরি রেজিষ্ট্রেশন এর জন্য হেল্প ডেস্ক নং- 01716388177 তে যোগাযোগ অথবা WhatsApp করতে পারেবেন। এই রেজিস্ট্রেশনের কার্যক্রম চলবে ১৫/০৯/২০২৬পর্যন্ত।
বিকাশ বা নগদ এবং ব্যাংক একাউন্টের মাধ্যমে রেজিস্ট্রেশন ফি জমা দিতে পারবেন।
বিকাশ বা নগদ একাউন্ট 01712254333 এবং ব্যাংক একাউন্ট নং Pathantula Bilateral High School Ex Students Reunion 2026 SB A/C No. 1121012572461 Mercantile Bank PLC Subidbazar Branch Routing No. 140913499
রেজিষ্ট্রেশন এর জন্য ১ কপি পাসপোর্ট সাইজের ছবি সহ নাম, মোবাইল নং, ব্যাচ, রক্তের গ্রুপ, টি শার্ট এর সাইজ এর তথ্য প্রদান করতে হবে।
পুনর্মিলনী ২০২৬ আগামী ডিসেম্বর মাসের ১২ তারিখ অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের সবাইকে রেজিষ্ট্রেশন সম্পন্ন করার আহবান জানানো হয়
» সৈয়দ লায়েক দ্বিতীয় উন্মুক্ত একক ক্যারম প্রতিযোগীতা শুরু
Published: ০৫. জুন. ২০২৬ | শুক্রবার
নিউজ ডেস্কঃ
সৈয়দ লায়েক দ্বিতীয় উন্মুক্ত একক ক্যারম টূর্ণামেন্টের ২০২৬ শুরু হয়েছে।
শুক্রবার (৫ জুন) বিকেলে সিলেট জেলা ক্রীড়া সংস্থার ভেন্যুতে অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মো. মাসুদ রানা এ প্রতিযোগিতা উদ্বোধন করেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে এডিসি মাসুদ রানা বলেন, আমাদের গ্রামীণ জনপদের অন্যতম জনপ্রিয় খেলার একটি হচ্ছে ক্যারম।
দক্ষিণ এশিয়ার প্রায় প্রতিটি দেশে ক্যারম খেলার জনপ্রিয়তা রয়েছে। আমাদের সবার উচিত খেলোয়াড়দের জন্য বেশি করে এ খেলার আয়োজন করা।
তিনি আরও বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে খেলাধুলার প্রসার ঘটাতে একটি বার্ষিক ক্যালেন্ডার গ্রহণ করা হয়েছে, যাতে করে খেলোয়াড়রা নির্দিষ্ট সময়ের মধ্যে খেলাধুলায় অংশগ্রহন করতে পারে এবং জানতে পারে কোন সময় কোন প্রতিযোগিতা রয়েছে।
আয়োজক কমিটির প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে তিনি বলেন, সিলেট সহ দেশের অন্যান্য জেলার খেলোয়াড়দের জন্য এই আয়োজন খেলোয়াড়দেরকে আরো বড় পরিসরে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে।
জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং বিপুল চন্দের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর আশরাফ হোসেইন আরমান, সিলেট ক্যারম এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু তৈয়ব মোহাম্মদ হাসান, সিলেট ক্যারম এসোসিয়েশনের সহ-সভাপতি প্রভাষক নূরে কামাল ও নামজুল হোসেন সুমন, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়ানুরাগী সৈয়দ মতিন মিয়া সহ জাতীয় ক্যারম প্রতিযোগিতা জয়ী খেলোয়াড়বৃন্দ।
সিলেট জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতা এবং সিলেট ক্যারম এসোসিয়েশনের আয়োজনে এ প্রতিযোগিতায় মোট ৮৮ জন খেলোয়াড় অংশগ্রহণ করছে। যেখানে ৯ জন নারী খেলোয়াড়ও রয়েছেন।
» শ্রমজীবীদের জন্য কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা খাতে বাজেটে বিশেষ বরাদ্দ করুন : সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট
Published: ০৫. জুন. ২০২৬ | শুক্রবার
নিউজ ডেস্কঃ
শ্রমজীবীদের জন্য কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে আসন্ন বাজেটে বিশেষ বরাদ্দ রাখার দাবিতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৫ জুন) বিকাল সাড়ে ৫টায় ইলেকট্রিক সাপ্লাইস্থ দলীয় কার্যালয়ের সামনে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা সভাপতি আবু জাফর এর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মাহফুজ আহমদ এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা সহ সভাপতি শহিদ আহমদ, নির্মাণ শ্রমিক ফ্রন্ট ইয়াজনুর,রাছেল আহমদ, সংগ্রাম পরিষদের আফছার আহমদ,রাছেল মিয়া, প্রমূখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আগামী ১১ জুন সরকার ২০২৬-২৭ অর্থ বছরের জন্য ৯ লক্ষ ৩০ হাজার কোটি টাকার বাজেট প্রণয়ন করবে যা বিগত বছরের বাজেটের তুলনায় প্রায় দেড় লক্ষ কোটি টাকা বেশি।
বিগত সরকারের সময় কর্মশুণ্য বড় বাজেটের অভিজ্ঞতায় রাস্ট্রের অর্থনৈতিক উন্নয়নের পরিসংখ্যানের বিপরীতে শ্রমজীবীদের প্রাপ্তি দারিদ্র্য বৃদ্ধি।
শ্রমজীবীদের এই বঞ্চনার বিস্ফোরণ হলো ২৪ এর গণঅভ্যুত্থান। শ্রমজীবীদের রক্তের বিনিময়ে পরিণতি লাভের অভ্যুত্থান পরবর্তীতে নির্বাচিত সরকারের কাছে শ্রমজীবী মানুষের প্রত্যাশা অনেক।
মুষ্টিমেয় ধনীদের হাতে সম্পদ কুক্ষিগত হওয়ার পরিবর্তে শ্রমজীবী মানুষের খাদ্য, চিকিৎসা, স্বাস্থ্যকর আবাসন, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার মতো প্রয়োজনীয় বরাদ্দ আসন্ন বাজেটে রাখা প্রয়োজন।
একই সাথে মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রণ এবং অতিরিক্ত মুদ্রাস্ফীতির কারণে ক্ষতিগ্রস্ত শ্রমজীবীদের ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনা আসন্ন বাজেটে থাকবে বলে প্রত্যাশা করছে।
বক্তারা বলেন,নতুন কর্মসংস্থানের ব্যবস্থার জন্য কৃষিভিত্তিক শিল্প স্থাপন এবং বন্ধ কলকারখানা রাষ্ট্রীয় দায়িত্বে আধুনিকায়ন ও পরিচালনার জন্য বাজেটে বিশেষ বরাদ্দ রাখার দাবী জানান।
বক্তারা বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়ানোর তীব্র প্রতিবাদ জানান।
» জল্লারপার জামে মসজিদের নানা প্রকার অনিয়ম ও অর্থ আত্মসাতের প্রতিবাদে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান
Published: ০৪. জুন. ২০২৬ | বৃহস্পতিবার
নিউজ ডেস্কঃ
ওয়াক্ফ এস্টেট এর অজুহাতে সাধারণ মুসল্লিদের অনুদানে নির্মিত সিলেট মহানগরীরর জল্লারপার জামে মসজিদের নানা প্রকার অনিয়ম ও অর্থ আত্মসাতের প্রতিবাদে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) দুপুরে সাড়ে ১১টায় সিলেটের জেলা প্রশাসকের নিকট এই স্মারকলিপি প্রদান করেন, জল্লারপারের বাসিন্দা মোহাম্মদ এহছানুল হক তাহের।
স্মারকলিপির বিষয়বস্তুঃ
ওয়াক্ফ নিবন্ধিত সিলেট জেলায় অবস্থিত আমীরুল হোসেন গং (ইসি নথি নং ১২৮০৫) ওয়াক্ফ এস্টেট এর জল্লারপার জামে মসজিদের মুসল্লি ও বিভিন্ন উন্নয়ন কাজে নিজের সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করি।
মসজিদের উন্নয়ন কাজে দেশ-বিদেশে অবস্থানরত জল্লারপার, দাড়িয়াপাড়া, জামতলা, মির্জাজাঙ্গাল ও জিন্দাবাজার সহ দেশের বিভিন্ন এলাকার মুসল্লি ও জনসাধারণ নিয়মিত সরাসরি ও রশিদের মাধ্যমে দান-সাদকা করে নবনির্মিত মসজিদের নির্মাণে সহযোগিতা করে যাচ্ছেন।
পাশাপাশি ২০১০ সাল হতে মসজিদ পূর্ণঃনির্মাণকালীন সময় থেকে নিয়মিত মসজিদের জন্য অর্থ সংগ্রহ করা হয়।
তন্মধ্যে কয়েক বছর মসজিদের সামনে মাইকিং করে অর্থ সংগ্রহ করা হয়েছে, পাঁচভাই রেস্টুরেন্টের দানবাক্স, পানসী রেস্টুরেন্টের দানবাক্স, ভোজনবাড়ি (বর্তমান রাজবাড়ী) রেস্টুরেন্টের দানবাক্স, লিয়াকত ভবনের দানবাক্স, ডা. আব্দুল হক সাহেবের চেম্বারের দানবাক্স, মসজিদের চারটি দানবাক্স, প্রতিবছরে শবে বরাতের রাতে সংগ্রহকৃত অর্থ, প্রতি শুক্রবারের সংগ্রহকৃত অর্থ ও পূর্ণঃনির্মাণের শুরু থেকে আজ পর্যন্ত শুক্রবার জুম’আ সহ বিভিন্ন নামাজের ওয়াক্তে মাইকিং করে মসজিদের উন্নয়নের জন্য অর্থ সংগ্রহ করা হয়।
সেই টাকার পূর্ণ বিবরণ সহ ২০০৯-২০১০ অর্থবছর থেকে ২০২৪-২০২৫ অর্থবছর পর্যন্ত তদন্ত সাপেক্ষে পূণরায় পূর্ণহিসাব জল্লারপার জামে মসজিদের সাধারণ মুসল্লিদের সামনে আপনার মাধ্যমে প্রকাশ করার অনুরোধ করছি।
আজ পর্যন্ত মোতাওয়াল্লী বা মসজিদ কমিটির পক্ষ থেকে জল্লারপার জামে মসজিদের উন্নয়ন কাজের জমা খরচের কোন হিসাব মুসল্লীদেরকে অবহিত করা হয়নি।
এতে কোটি কোটি টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে। আশাকরি যা তদন্ত সাপেক্ষে প্রমানিত হবে। জল্লারপার জামে মসজিদের পূর্ণহিসাব জনসম্মুখে প্রকাশ করা স্থানীয় মুসল্লি সহ ধর্মপ্রাণ মুসল্লিদের দাবি।
সাথে জনসম্মুখে মসজিদ পরিচালনা কমিটির মেয়াদ ও বর্তমান দায়িত্বশীলদের পরিচয় প্রকাশ করাও প্রয়োজন বলে আমরা মনেকরি।
১৮ নভেম্বর ২০২৪ সোমবার দুপুর ১২.০৩টায় জল্লারপার জামে মসজিদের মোতাওয়াল্লী বরাবরে জমা খরচের হিসাব চেয়ে দরখাস্ত প্রদান করিলে তিনি নানারকম অসৌজন্যমূলক আচরণ প্রদর্শন করে তা গ্রহণে অস্বীকার করেন।
তারপর তৎকালীন জেলা প্রশাসক, সিলেট বরাবরে এবং ওয়াক্ফ পরিদর্শক, সিলেট ও সুনামগঞ্জ জেলা বরাবরে আবেদন প্রদান করি।
এরপরও আজ পর্যন্ত মোতাওয়াল্লী ও মসজিদ কমিটি কর্তৃক কোনো প্রকার হিসাব উপস্থাপন করা হয়নি।
এতদ্বিষয়ে তদন্ত সাপেক্ষে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আপনার সুদৃষ্টি কামনা করছি। জল্লারপার জামে মসজিদের ২০১০ সালের ফেব্রুয়ারি মাস থেকে আজ পর্যন্ত মসজিদের জমা খরচের পূর্ণাঙ্গ হিসাব আপনার মাধ্যমে তদন্ত সাপেক্ষে প্রকাশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
» সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫; সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন
Published: ০৪. জুন. ২০২৬ | বৃহস্পতিবার
নিউজ ডেস্কঃ
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায়, জেলা ক্রীড়া অফিস, সিলেটের আয়োজনে এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগীতায় সিলেট জেলায় মাসব্যাপী ‘সাঁতার প্রশিক্ষণ (অনূর্ধ্ব-১৫) ২০২৬’ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) মাছিমপুরস্থ বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স সুইমিং পুলে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. নূর হোসেন বলেন, শারীরিক ও মানসিক বিকাশের জন্য সাঁতার একটি চমৎকার ব্যায়াম।
অনূর্ধ্ব-১৫ এই সাঁতার প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো তৃণমূল পর্যায় থেকে দক্ষ সাঁতারু তৈরি করা।
নদীমাতৃক এই বাংলাদেশে সাঁতার জানাটা শুধু একটি ক্রীড়া কৌশল নয়, এটি জীবন বাঁচানোর একটি অন্যতম জীবনমুখী দক্ষতাও বটে।
আমরা বিশ্বাস করি, মাসব্যাপী নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে সিলেটের খুদে সাঁতারুরা নিজেদের দক্ষতাকে ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে।
প্রশিক্ষণার্থীরা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সিলেটের সুনাম বয়ে আনবে।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকল কিশোর-কিশোরীদের আমি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদারের পরিচালনায়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহ, কোষাধ্যক্ষ রুবেল আহমদ নান্নু, সৈয়দ হাতিম আলী হাই স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক আব্দুল মজিদ, সফির উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক আব্দুল কাদির, হযরত শাহ্ পরান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান, প্রমীলা কোচ মিসেস তানিয়া আহমেদ, প্রশিক্ষক টিটু আহমেদ প্রমুখ।
» বিশিষ্ট সাংবাদিক আবু তাহেরের সম্মানে সিলেট জেলা পরিষদে চা-চক্র
Published: ০৪. জুন. ২০২৬ | বৃহস্পতিবার
নিউজ ডেস্কঃ
নিউইয়র্ক প্রবাসী বিশিষ্ট সাংবাদিক, সিলেট প্রেসক্লাবের প্রাক্তন সদস্য, নিউইয়র্ক বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, টাইম টিভি’র সিইও এবং বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহেরের সম্মানে সিলেট জেলা পরিষদে চা-চক্র অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে সিলেট জেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদ সিলেটের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, সিলেট প্রেসক্লাব সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নূর।
চা-চক্রে বক্তারা সাংবাদিকতা, গণমাধ্যমের পরিবর্তিত বাস্তবতা এবং প্রবাসে বাংলা সাংবাদিকতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
তারা জাতীয় পর্যায়ে কূটনৈতিক রিপোর্টার হিসাবে সাংবাদিক আবু তাহেরের দীর্ঘদিনের সাংবাদিকতা ও প্রবাসে বাংলা গণমাধ্যমকে সমৃদ্ধ করার ক্ষেত্রে তাঁর অবদানের প্রশংসা করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক সিলেটের ডাক’র প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো চিফ আবদুল কাদের তাপাদার, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম, সিনিয়র সহসভাপতি এম এ হান্নান, সিলেট প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক শুভ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মো. ফয়ছল আলম, নিউনেশনের সিলেট ব্যুরো চিফ শফিক আহমদ শফি, একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার সাকিব আহমদ মিঠু, দৈনিক একাত্তরের কথার স্টাফ রিপোর্টার লোকমান আহমদ, দৈনিক ভোরের ডাকের সিলেট প্রতিনিধি আব্দুল হান্নান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (অর্থ ও হিসাব) অধ্যাপক ফখর উদ্দিন, অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট জালাল উদ্দিন, আবু তৈয়ব, আবু সাঈদ ও জেলা পরিষদ প্রশাসকের একান্ত সচিব আমিন উদ্দিন আহমদ।
এ সময় সিলেটের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রবাসে থেকেও সাংবাদিক আবু তাহের বাংলা সাংবাদিকতা ও দেশের সাংবাদিকতার সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখে দীর্ঘ ৩৩ বছর ধরে কাজ করে যাচ্ছেন।
তাঁর নেতৃত্বে টাইম টিভি ও বাংলা পত্রিকা প্রবাসী বাংলাদেশিদের কথা তুলে ধরার পাশাপাশি দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ পরিবেশন করে আসছে।
সিলেট জেলা পরিষদ প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম ফুলের তোড়া দিয়ে আমন্ত্রিত সাংবাদিক আবু তাহেরকে স্বাগত জানান।
সভাপতির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক আমেরিকায় বাংলা কমিউনিটির পক্ষে টাইম টিভি’র তৎপরতার ভূয়সী প্রশংসা করে এর অব্যাহত অগ্রযাত্রা কামনা করেন।
আমন্ত্রিত অতিথি আবু তাহের তাকে নিয়ে জেলা পরিষদ প্রশাসকের আয়োজনের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং উপস্থিত সাংবাদিক সুধীজনের আয়োজনে শরীক হওয়ার জন্য ধন্যবাদ জানান।
» বিদ্যুতের দাম বাড়ানো গণবিরোধী, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি বাসদের
Published: ০৪. জুন. ২০২৬ | বৃহস্পতিবার
নিউজ ডেস্কঃ
জ্বালানি তেলের দাম দুই দফায় বাড়ানোর পর এবার বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ সিলেট জেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত।
সমাবেশে নেতৃবৃন্দ সরকারের এই সিদ্ধান্তকে ‘অগণতান্ত্রিক, অন্যায্য ও গণবিরোধী’ আখ্যা দিয়ে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
আজ বৃহস্পতিবার (৪ জুন) বিকেল ৫টায় সাপ্লাইস্থ সংগঠনের কার্যালয়ের সামনে প্রতিবাদী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাসদ সিলেট জেলার আহবায়ক আবু জাফর এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ জেলার সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, বাসদ নেতা উজ্জ্বল রায়, শ্রমিক নেতা শহিদ আহমদ, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের জহর সিংহ, শ্রমিক নেতা মাহফুজ আহমেদ, রাসেল মিয়া প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, জনমত সম্পূর্ণ উপেক্ষা করে সরকারের নির্দেশে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিদ্যুতের যে মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছে, তাতে দেশবাসী হতবাক ও উদ্বিগ্ন। ‘সাধারণ মানুষের আয় বাড়েনি, বরং প্রকৃত আয় কমেছে।
বেকারত্ব বেড়েছে এবং নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ এমনিতেই অতিষ্ঠ। এর মধ্যে সরকার ইতিমধ্যে দুইবার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। এখন আবার বিদ্যুতের দাম বাড়ানো হলো।’
এই মূল্যবৃদ্ধির ফলে বিদ্যুৎ ব্যবহারকারী দরিদ্র মানুষ চরম সংকটে পড়বে মন্তব্য করে নেতৃবৃন্দ বলেন, এর প্রভাব শুধু বিদ্যুৎ বিলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না।
বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ার কারণে পরিবহন ভাড়ার পাশাপাশি দৈনন্দিন ব্যবহার্য সব জিনিসের উৎপাদন খরচ বাড়বে। যার চূড়ান্ত খড়্গ গিয়ে পড়বে সাধারণ মানুষের ঘাড়ে।
নেতৃবৃন্দ বলেন, বিইআরসি-র গণশুনানিতে ভোক্তা ও রাজনৈতিক নেতাদের পক্ষ থেকে বিদ্যুতের দাম কমানোর জন্য বিকল্প পথ খোঁজার প্রস্তাব দেওয়া হয়েছিল।
বিশেষজ্ঞদের নিয়ে সেই বিকল্প পথ খোঁজার চেষ্টা না করে সরকার ও বিইআরসি মূল্যবৃদ্ধির সহজ পথ বেছে নিয়েছে।
এর মাধ্যমে বিইআরসি নিজেকে একটি ‘অকার্যকর ও গণবিরোধী’ প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
সাধারণ মানুষের পকেট কাটার এই অনৈতিক ও অযৌক্তিক সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানান বাসদ নেতৃবৃন্দ।
» এই নিদানে বিদ্যুতের দাম বৃদ্ধি অগ্রহণযোগ্য, দ্রুত দাম বৃদ্ধি স্থগিত করুন : গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ
Published: ০৪. জুন. ২০২৬ | বৃহস্পতিবার
নিউজ ডেস্কঃ
গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন চৌধুরী, সদস্য সচিব জননেতা মকসুদ হোসেন এক বিবৃতিতে বলেন, দেশের এই নিদানে এবং গ্রাহকদের তীব্র আপত্তি সত্ত্বেও বিদ্যুতের দাম রেকর্ড পরিমাণ বৃদ্ধি করার ঘোষণায় তীব্র নিন্দা জ্ঞাপন করে বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর বিদ্যুৎ ও জ্বালানীর দাম না বাড়ানোর আশ্বাস দিয়েছিলো।
তবে ৩ মাসের মাথায় জ্বালানী তেলের দাম ২ বার ও সর্বশেষ বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। জ্বালানী তেলের বৃদ্ধির কারণে জনজীবন এমনতিতেই বিপর্যস্ত।
তার উপর বিদ্যুতের দাম বৃদ্ধি মরার উপর খাড়ার গা হিসেবে পরিণত হয়েছে। শ্রীলঙ্কায় বিদ্যুতের দাম ২২ শতাংশ কমানো হয়েছে।
বিশ্ব বাজারে তেলের দাম কম থাকা সত্ত্বেও বাংলাদেশে বৃদ্ধি। দেশবাসীর জিজ্ঞাসা এই সরকার কি দাম বাড়ানোর সরকার?
রাজস্ব ভান্ডার ও ভর্তুকি কমাতে হলে ঋণ খেলাপী, আয়ের সাথে সঙ্গতিহীন রাজনীতিক, আমলা ও ব্যবসায়ীদের কাছ থেকে জনগণের হাজার হাজার কোটি টাকা উদ্ধার করার জোর দাবি জানান।
সাফ কথা এই নিদানে বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা অগ্রহণযোগ্য। দ্রুত দাম বৃদ্ধি স্থগিত করুন। অন্যথায় কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে।
» সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের পৃথক অবস্থান কর্মসুচী পালন
Published: ০৪. জুন. ২০২৬ | বৃহস্পতিবার
নিউজ ডেস্কঃ
ইসলামী ব্যাংকের অবৈধ চেয়ারম্যানের অপসারণ, আমানতের সুরক্ষা, গ্রাহকদের স্বার্থ রক্ষা, এস আলম ও ফ্যাসিস্টের দোসরদের বয়কট এবং গ্রাহকদের উপর নির্মম পুলিশি হামলার প্রতিবাদে সিলেট নগরীতে পৃথক স্থানে অবস্থান কর্মসূচী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে সিলেট নগরীর ইসলামী ব্যাংকের তালতলা, জিন্দাবাজার, লালদিঘীরপাড় ও আম্বরখানা শাখার সামনে অবস্থান কর্মসুচী পালন করে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম সিলেট।
এছাড়াও সিলেট নগরীর সকল শাখা-উপশাখার সামনে সচেতন গ্রাহকদের সমাবেশ ও অবস্থান কর্মসুচী পালিত হয়। এতে বিপুল সংখ্যক গ্রাহক অংশ নেন।
এর পাশাপাশি গ্রাহক ফোরামের অনুরোধের প্রেক্ষিতে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিভিন্ন শাখায় ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের ১ ঘন্টা কলম বিরতি পালনের অনুরোধ জানানো হয়। গ্রাহকদের অনুরোধের প্রেক্ষিতে বিভিন্ন শাখার কর্মকর্তাগণ কলম বিরতি পালন করেন।
নগরীর তালতলায় ইসলামী ব্যাংক অফিসের সামনে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচীতে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকিং গ্রাহক ঐক্য পরিষদ সিলেটের প্রধান সমন্বয়ক ফাতির আহমদ।
এডভোকেট আব্দুল খালিকের সঞ্চালনায় অনুষ্ঠিত অবস্থান কর্মসুচীতে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংকের গ্রাহক ও সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবী এডভোকেট মো. আলীম উদ্দিন, এডভোকেট জামিল আহমদ রাজু, এডভোকেট দেলোয়ার হোসেন শামীম, এডভোকেট জিয়াউদ্দিন নাদের, এডভোকেট শফিকুল ইসলাম, এডভোকেট আব্দুল খালিক, ইসলামী ব্যাংকের গ্রাহক কলিম উদ্দিন, তারেকুল ইসলাম রোকন ও সাইফুর রহমান।
জিন্দাবাজারে অনুষ্ঠিত অবস্থান কর্মসুচীতে সভাপতিত্ব করেন গ্রাহক আলীমুল এহছান চৌধুরী।
লালদিঘীরপাড়ের কর্মসুচীতে সভাপতিত্ব করেন, সিলেট জেলা বারের আইনজীবী এডভোকেট ইয়াসীন খান ও আম্বরখানায় সভাপতিত্ব করেন কবির আহমদ।
পৃথক কর্মসূচীতে বক্তাগণ বলেন, ইসলামী ব্যাংক এদেশের ধর্মপ্রাণ মানুষের রক্ত ও ঘামের প্রতিষ্ঠিত ব্যাংক।
দেশে-বিদেশের কোটি মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক ব্যাংকটিকে ধ্বংস করতে দেয়া হবেনা।
পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার ব্যাংকটি থেকে প্রতিষ্ঠাতা ও মুল উদ্যোক্তাদের সরিয়ে কতিপয় লুটপাটকারীদের হাতে তুলে দিয়েছিল। যার ফলে ব্যাংকের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয় এবং লুটপাট হয়।
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালিন সরকার ব্যাংকটি রক্ষার উদ্যোগ নিয়েছিল।
কিন্তু বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় এসে আবারো ব্যাংকটিকে লুটেরাদের হাতে তুলে দেয়ার ষড়যন্ত্র করছে।
তারা পতিত ফ্যাসিস্ট সরকারের দোসর ও দেশের ব্যাংকিং খাত ধ্বংসের অন্যতম মূলহোতা বাংলাদেশ ব্যাংকের সাবেক বরখাস্তকৃত সাবেক ডেপুটী গভর্ণর খুরশীদ আলমকে দিয়ে রাতের আধারে ব্যাংক দখলের ষড়যন্ত্র করছে।
একদিকে দেশের বিভিন্ন ব্যাংকে গ্রাহক তার জমানো টাকা তুলতে পারছেনা।
এদিকে সরকারের কোন উদ্যোগ নেই। তারা ইসলামী ব্যাংককে লুটপাটের মাধ্যমে আবারও দেশের ব্যাংকিং খাতকে ধ্বংসের দিকে হাটছে।
গ্রাহকদের নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক আন্দোলনে হামলার ফল ভালো হবেনা। ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্র করলে সচেতন গ্রাহকরা ঘরে বসে থাকবেনা বলেও হুশিয়ারী দেন তারা।
» সভাপতি মুন্না, সাধারণ সম্পাদক পাভেল
Published: ০৪. জুন. ২০২৬ | বৃহস্পতিবার
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের কমিটি গঠন
নিউজ ডেস্কঃ
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ জুন) রাত ৯টায় নগরীর বন্দরবাজারস্থ হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আজিজ এর সভাপতিত্বে ও সদস্য হুমায়ুন আহমদ মাসুক এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, আহবায়ক কমিটির সদস্য মো. সামছুল আলম, আমির হোসেন, হাজী মো. রইছ আলী, মো. আব্দুর রহমান দুদু, মোহাম্মদ আলী আকিক, কিবরিয়া হোসেন নিজুম ও খালেদ আহমদ।
সভায় সর্বসম্মতিক্রমে ২০২৬-২৮ সেশনের ৮সদস্য বিশিষ্ট আংশিক কমিটির নাম ঘোষণা করেন, পরিষদের আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আজিজ। নবগঠিত সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ হলেন, সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাভেল, সহ-সাধারণ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম, হোসেন আহমদ, আমিনুল হক বেলাল ও মনজুর আহমদ, সাংগঠনিক সম্পাদক রাছেল আহমদ, কোষাধ্যক্ষ জাভেদ আহমদ।
নবগঠিত আংশিক কার্যনির্বাাহী কমিটি আগামী ৩০ জুনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে বিশেষ সাধারণ সভা ডেকে আহবায়ক কমিটির মাধ্যমে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
» সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী
Published: ০৪. জুন. ২০২৬ | বৃহস্পতিবার
নিউজ ডেস্কঃ
বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টায় নগরীর উপশহরস্থ এসোসিয়েশনের কার্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র ঈদের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি এই ধরনের আয়োজন ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক ঐক্য, সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় করে।
বর্তমান জ্বালানি খাতের নানা চ্যালেঞ্জ মোকাবিলা এবং সেবার মান ধরে রাখতে ব্যবসায়ীদের একতাবদ্ধ থাকা অত্যন্ত জরুরি।
বক্তারা আরো বলেন, ইতোমধ্যে বিদ্যুৎতের বিল বৃদ্ধি করেছে। তার ধারাবাহিকতায় সিএনজি ফিলিং স্টেশনের কমিশন বৃদ্ধি করতে হবে এবং সিএনজি ফিলিং স্টেশনগুলোর সার্বিক নিরাপত্তা ও সেবার মান বৃদ্ধির বিষয়ে আলোকপাত করা হয়।
এছাড়া সংগঠনের প্রাতিষ্ঠানিক উন্নয়ন ও মালিকপক্ষের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে নেতৃবৃন্দ সংক্ষেপে আলোচনা করেন।
বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগের সভাপতি আমিরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, আলহাজ্ব কাজী মাহবুব হোসেন, প্রফেসর সিরাজুল হক, সুব্রত ধর বাপ্পি, আনহার উদ্দিন, সৈয়দ সাইফুল আলম, ইফতেখার আহমেদ, জিহাহ আহমেদ, আলী আহমদ, একে এম মনোয়ার হোসেন, কামাল উদ্দিন, লোকমান আহমদ মাছুম, সাইমুল আলম সেতু, হাজী মো. জাফর সাদেক কয়েছ গাজী, সাজুওয়ান আহমদ, এলপিজি এসোসিয়েশন সিলেট বিভাগের সাধারণ সম্পাদক সাইফুল আলম, শ্রেষ্ট দাস প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন, আনহার উদ্দিন।
উক্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির শীর্ষ কর্মকর্তা, কার্যনির্বাহী সদস্য এবং সাধারণ ব্যবসায়ী ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে এক প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

