শিরোনামঃ-
- ব্যাটারিচালিত যানবাহনের সমন্বিত শ্রমিকবান্ধব নীতিমালার দাবিতে সিলেটে মিছিল-সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ
- সিলেটে একসাথে তিন সন্তানের জন্ম দিলেন ডলি বেগম
- আসক’র সিলেট জেলা কমিটি গঠন সভাপতি রাজু, সম্পাদক আশরাফুল
- বাংলাদেশ কৃষি ব্যাংক, সিলেট মুখ্য অঞ্চলের ২০২৬-২০২৭ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও করণীয় বিষয়ক পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মহিলা দল কার্যকর ভূমিকা রাখছে : কয়েস লোদী
- সিলেটে সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি মতবিনিময় সভা
- সিলেটে উলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ
- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন
- রেজাউল করিম নাচনকে সদস্য-সচিব করে সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন
» সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
প্রকাশিত: ০৫. জুন. ২০২৬ | শুক্রবার
কুরবানীর ত্যাগের শিক্ষায় বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসতে হবে : মুহাম্মদ ফখরুল ইসলাম
নিউজ ডেস্কঃ
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের প্রধান উপদেষ্টা ও সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, শ্রমিকরা দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের প্রধান উপদেষ্টা ও সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, শ্রমিকরা দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি।
জাতির সকল আন্দোলন সংগ্রামে শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে। কিন্তু যুগ যুগ ধরে তারাই লাঞ্চিত-বঞ্চিত রয়ে গেছে।
ইনসাফভিত্তিক সমাজ ও ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হবেনা। ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করতে হবে।
ঈদুল আযহা বিদায় নিলেও ত্যাগের সুমহান শিক্ষা রেখে গেছে। এর আলোকে বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গঠনে সবাইকে কাজ করতে হবে।
তিনি বলেন, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের পর জাতি আশায় বুক বেঁধেছিল, দেশে কাঙ্খিত পরিবর্তন ও আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।
কিন্তু বিএনপি সরকারের ৩ মাসের কর্মকান্ড দেখে জাতি হতাশ হয়েছে। তারা শ্রমজীবী মানুষের কথা চিন্তা না করে দফায় দফায় জ্বালানি তেল ও বিদ্যুতের মুল্যবৃদ্ধি করেছে।
দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনজীবিকা ক্রমশ দুর্বিসহ হয়ে উঠছে।
এ বিষয়ে দেশের শ্রমিক জনতাকে ঐক্যবদ্ধ করতে হবে। শ্রমিক কল্যাণ ফেডারেশন দেশের দিকভ্রান্ত শ্রমজীবী মানুষকে অধিকার প্রতিষ্ঠা এবং আদর্শবান সুনাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। এর ধারা অব্যাহত রাখতে হবে।
তিনি শুক্রবার (৫ জুন) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরী আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফেডারেশনের সিলেট মহানগরীর সহ-সভাপতি এস.এম. মনোয়ার, সহ-সাধারণ সম্পাদক আক্কাস আলী ও নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দিলশাদ মিয়া, বায়তুলমাল সম্পাদক আব্দুল জলিল, প্রচার সম্পাদক নাজমুল ইসলাম ও সহ সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান শামীম।
অনুষ্ঠানে ফেডারেশনের সিলেট মহানগর, বিভিন্ন থানা ও ট্রেড ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ২১৮ বার
সর্বশেষ খবর
- ব্যাটারিচালিত যানবাহনের সমন্বিত শ্রমিকবান্ধব নীতিমালার দাবিতে সিলেটে মিছিল-সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ
- সিলেটে একসাথে তিন সন্তানের জন্ম দিলেন ডলি বেগম
- আসক’র সিলেট জেলা কমিটি গঠন সভাপতি রাজু, সম্পাদক আশরাফুল
- বাংলাদেশ কৃষি ব্যাংক, সিলেট মুখ্য অঞ্চলের ২০২৬-২০২৭ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও করণীয় বিষয়ক পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর