- নগরীর বিভিন্ন এলাকায় সড়কবাতি উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- সংসদ সদস্য এবং সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণ বাধ্যতামূলক ও নিশ্চিত করার দাবীতে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান
- ছাতকের পাগনা বড়বিলে ইজারার শর্ত ভেঙে মাছ লুটপাট, কৃষি ও হুমকিতে মৎস্যসম্পদ!
- ভিসি জহিরুল হকের মাতা আলহাজ্ব রাবেয়া খাতুন স্মরণে হবিগঞ্জ প্রেসক্লাবে মিলাদ ও দোয়া
- সিলেটে জাঁকজমকপূর্ণ আয়োজনে যাত্রা শুরু করল আইটি পণ্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান ‘টেক সিটি’
- পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
- শিক্ষাঙ্গনের শান্তি ও নিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে : ভিসি ড. মোজাম্মেল
- এসএম জিলানীর বাড়িতে অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- মুহিবুর রহমান একাডেমিতে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত
- জালালপুরে ২৬ বিদেশি চিকিৎসকের বিনামূল্যে চিকিৎসাসেবা
» পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
প্রকাশিত: ১৮. নভেম্বর. ২০২৬ | বুধবার
দেশকে অস্থিতিশীল করার যেকোন অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে : মকসুদ আহমদ
নিউজ ডেস্কঃ
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা কোনোভাবেই সফল হতে দেওয়া যাবে না।
দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে।
যেকোন ষড়যন্ত্র ও বিশৃঙ্খলার বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে যুবদল রাজপথে সোচ্চার থাকবে।
তিনি আরও বলেন, দেশের চলমান পরিস্থিতিতে দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রত্যেক রাজনৈতিক সংগঠনের কর্তব্য। জনগণের জানমাল ও নিরাপত্তা রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৩টায় সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিক্ষোভ মিছিলটি নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন বলেন, দেশের যেকোনো সংকটময় পরিস্থিতিতে যুবদল জনগণের পাশে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে প্রস্তুত।
সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরও বলেন, সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে শৃঙ্খলা বজায় রেখে জনগণের অধিকার ও স্বার্থ রক্ষায় কাজ করতে হবে।
সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারের যৌথ পরিচালনায় আরো বক্তব্য রাখেন, সিলেট জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি কয়েছ আহমদ, মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি ইমদাদুল হক স্বপন, জেলা যুবদলের সহ-সভাপতি মকসুদুল করিম নুহেল, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল, মহানগর যুবদলের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহেদী প্রিন্স, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ।
সমাবেশ ও মিছিলে সিলেট জেলা ও মহানগর যুবদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদল, ৬টি থানা, ৪২টি ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৫০ বার
সর্বশেষ খবর
- নগরীর বিভিন্ন এলাকায় সড়কবাতি উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- সংসদ সদস্য এবং সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণ বাধ্যতামূলক ও নিশ্চিত করার দাবীতে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান
- ছাতকের পাগনা বড়বিলে ইজারার শর্ত ভেঙে মাছ লুটপাট, কৃষি ও হুমকিতে মৎস্যসম্পদ!
- ভিসি জহিরুল হকের মাতা আলহাজ্ব রাবেয়া খাতুন স্মরণে হবিগঞ্জ প্রেসক্লাবে মিলাদ ও দোয়া
- সিলেটে জাঁকজমকপূর্ণ আয়োজনে যাত্রা শুরু করল আইটি পণ্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান ‘টেক সিটি’
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর