- নগরীর বিভিন্ন এলাকায় সড়কবাতি উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- সংসদ সদস্য এবং সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণ বাধ্যতামূলক ও নিশ্চিত করার দাবীতে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান
- ছাতকের পাগনা বড়বিলে ইজারার শর্ত ভেঙে মাছ লুটপাট, কৃষি ও হুমকিতে মৎস্যসম্পদ!
- ভিসি জহিরুল হকের মাতা আলহাজ্ব রাবেয়া খাতুন স্মরণে হবিগঞ্জ প্রেসক্লাবে মিলাদ ও দোয়া
- সিলেটে জাঁকজমকপূর্ণ আয়োজনে যাত্রা শুরু করল আইটি পণ্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান ‘টেক সিটি’
- পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
- শিক্ষাঙ্গনের শান্তি ও নিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে : ভিসি ড. মোজাম্মেল
- এসএম জিলানীর বাড়িতে অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- মুহিবুর রহমান একাডেমিতে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত
- জালালপুরে ২৬ বিদেশি চিকিৎসকের বিনামূল্যে চিকিৎসাসেবা
» মুহিবুর রহমান একাডেমিতে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত
প্রকাশিত: ১৮. নভেম্বর. ২০২৬ | বুধবার
শিক্ষার্থীদের, গবেষণামুখী চিন্তাভাবনা ও উদ্ভাবনে মনোযোগী হতে হবে : প্রফেসর ড. মো. জিয়াউর রহমান চৌধুরী
নিউজ ডেস্কঃ
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. জিয়াউর রহমান চৌধুরী বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ থাকলে চলবে না, বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহী হওয়ার পাশাপাশি বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন, গবেষণামুখী চিন্তাভাবনা এবং নতুন নতুন উদ্ভাবনে মনোযোগী হতে হবে।
আমরা যদি শিক্ষার্থীদের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করার এবং উদ্ভাবনের সুযোগ করে দিতে পারি, তাহলে তারা ভবিষ্যতে আরও যুগোপযোগী আবিষ্কার ও উদ্ভাবনে সক্ষম হবে।
এই প্রেক্ষাপটে মুহিবুর রহমান একাডেমির বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী চিন্তাধারা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বুধবার (১৮ নভেম্বর) মুহিবুর রহমান একাডেমি আয়োজিত বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরোও বলেন, মুহিবুর রহমান একাডেমির এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমি আশা করি, এখানকার শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের উদ্ভাবনী চিন্তাভাবনা ও মেধাকে কাজে লাগাতে পারলে তারা ভবিষ্যতে দেশের উন্নয়ন এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, একাডেমির চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা অধ্যাপক মোহাম্মদ মুহিবুর রহমান, রেক্টর মিসেস সালমা খানম চৌধুরী।
এছাড়াও একাডেমির শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় একাডেমির চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা অধ্যাপক মোহাম্মদ মুহিবুর রহমান বলেন, শিক্ষার্থীদের মধ্যে নতুন নতুন চিন্তাধারা ও সৃজনশীলতা বিকাশের সুযোগ তৈরি করাই আমাদের অন্যতম লক্ষ্য।
আমরা তাঁদের সেই সুযোগ করে দিচ্ছি। আজকের বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা যেভাবে নিজেদের মেধা ও প্রতিভাকে কাজে লাগিয়ে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্ভাবন তুলে ধরেছে, তা অত্যন্ত আশাব্যঞ্জক।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী প্রতিভা বিকাশে বিজ্ঞানভিত্তিক শিক্ষার গুরুত্ব অপরিসীম।
প্রচলিত পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জন এবং হাতে-কলমে শেখার সুযোগ তৈরি করতে হবে।
এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতেদেশের উন্নযনে নতুন নতুন উদ্ভাবনে ভূমিকা রাখতে পারবে।
একাডেমির রেক্টর মিসেস সালমা খানম চৌধুরী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং আত্মবিশ্বাসী ও দক্ষ নাুগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের শিক্ষামূলক আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিঞ্জান মেলায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় অতিথিরা এ মেলার স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সৃজনশীলতা, মেধা, উদ্ভাবনী চিন্তাভাবনা ও প্রচেষ্টার প্রশংসা করেন।
এসময় শিক্ষার্থীরা তাদের প্রকল্পের কার্যপ্রণালি, বৈজ্ঞানিক ভিত্তি ও ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে অতিথিদের সামনে বিস্তারিত তুলে ধরে।
এই সংবাদটি পড়া হয়েছে ৫৬ বার
সর্বশেষ খবর
- নগরীর বিভিন্ন এলাকায় সড়কবাতি উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- সংসদ সদস্য এবং সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণ বাধ্যতামূলক ও নিশ্চিত করার দাবীতে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান
- ছাতকের পাগনা বড়বিলে ইজারার শর্ত ভেঙে মাছ লুটপাট, কৃষি ও হুমকিতে মৎস্যসম্পদ!
- ভিসি জহিরুল হকের মাতা আলহাজ্ব রাবেয়া খাতুন স্মরণে হবিগঞ্জ প্রেসক্লাবে মিলাদ ও দোয়া
- সিলেটে জাঁকজমকপূর্ণ আয়োজনে যাত্রা শুরু করল আইটি পণ্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান ‘টেক সিটি’
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর