শিরোনামঃ-

» শিক্ষাঙ্গনের শান্তি ও নিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে : ভিসি ড. মোজাম্মেল

প্রকাশিত: ১৮. নভেম্বর. ২০২৬ | বুধবার

Manual2 Ad Code

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ

হবিগঞ্জ প্রতিনিধিঃ
দেশব্যাপী সন্ত্রাস, নাশকতা ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১-এর সামনে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মোজাম্মেল হক।

Manual2 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. মোজাম্মেল হক বলেন, অতীতে মানুষের বাক্স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার চরম সংকটের মধ্যে ছিল।

বর্তমানে মানুষের কথা বলার স্বাধীনতা ও স্বাধীনভাবে চলাফেরার সুযোগ সৃষ্টি হয়েছে।

Manual5 Ad Code

তিনি বলেন, পতিত সরকার সাধারণ মানুষের মধ্যে মিথ্যাচার ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির যে অপচেষ্টা চালাচ্ছে, তা অত্যন্ত দুঃখজনক।

বিশ্ববিদ্যালয় পরিবারকে সব ধরনের সন্ত্রাস ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সর্বদা সোচ্চার থাকতে হবে।

Manual7 Ad Code

কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হলে তা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরাও বক্তব্য দেন।

বক্তারা সন্ত্রাস, নাশকতা ও সহিংস কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতার চর্চা এবং জাতীয় স্থিতিশীলতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

Manual2 Ad Code

সন্ত্রাস, নাশকতা ও সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ ও নিরাপদ শিক্ষাঙ্গন বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে সমাবেশের সমাপ্তি ঘটে।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৩ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30