শিরোনামঃ-

» বিশিষ্ট সাংবাদিক আবু তাহেরের সম্মানে সিলেট জেলা পরিষদে চা-চক্র

প্রকাশিত: ০৪. জুন. ২০২৬ | বৃহস্পতিবার


Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ
নিউইয়র্ক প্রবাসী বিশিষ্ট সাংবাদিক, সিলেট প্রেসক্লাবের প্রাক্তন সদস্য, নিউইয়র্ক বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, টাইম টিভি’র সিইও এবং বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহেরের সম্মানে সিলেট জেলা পরিষদে চা-চক্র অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে সিলেট জেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদ সিলেটের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম।

Manual5 Ad Code

অনুষ্ঠান সঞ্চালনা করেন, সিলেট প্রেসক্লাব সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নূর।

চা-চক্রে বক্তারা সাংবাদিকতা, গণমাধ্যমের পরিবর্তিত বাস্তবতা এবং প্রবাসে বাংলা সাংবাদিকতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

তারা জাতীয় পর্যায়ে কূটনৈতিক রিপোর্টার হিসাবে সাংবাদিক আবু তাহেরের দীর্ঘদিনের সাংবাদিকতা ও প্রবাসে বাংলা গণমাধ্যমকে সমৃদ্ধ করার ক্ষেত্রে তাঁর অবদানের প্রশংসা করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক সিলেটের ডাক’র প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো চিফ আবদুল কাদের তাপাদার, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম, সিনিয়র সহসভাপতি এম এ হান্নান, সিলেট প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক শুভ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মো. ফয়ছল আলম, নিউনেশনের সিলেট ব্যুরো চিফ শফিক আহমদ শফি, একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার সাকিব আহমদ মিঠু, দৈনিক একাত্তরের কথার স্টাফ রিপোর্টার লোকমান আহমদ, দৈনিক ভোরের ডাকের সিলেট প্রতিনিধি আব্দুল হান্নান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (অর্থ ও হিসাব) অধ্যাপক ফখর উদ্দিন, অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট জালাল উদ্দিন, আবু তৈয়ব, আবু সাঈদ ও জেলা পরিষদ প্রশাসকের একান্ত সচিব আমিন উদ্দিন আহমদ।

Manual1 Ad Code

এ সময় সিলেটের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

বক্তারা বলেন, প্রবাসে থেকেও সাংবাদিক আবু তাহের বাংলা সাংবাদিকতা ও দেশের সাংবাদিকতার সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখে দীর্ঘ ৩৩ বছর ধরে কাজ করে যাচ্ছেন।

তাঁর নেতৃত্বে টাইম টিভি ও বাংলা পত্রিকা প্রবাসী বাংলাদেশিদের কথা তুলে ধরার পাশাপাশি দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ পরিবেশন করে আসছে।

সিলেট জেলা পরিষদ প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম ফুলের তোড়া দিয়ে আমন্ত্রিত সাংবাদিক আবু তাহেরকে স্বাগত জানান।

Manual6 Ad Code

সভাপতির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক আমেরিকায় বাংলা কমিউনিটির পক্ষে টাইম টিভি’র তৎপরতার ভূয়সী প্রশংসা করে এর অব্যাহত অগ্রযাত্রা কামনা করেন।

আমন্ত্রিত অতিথি আবু তাহের তাকে নিয়ে জেলা পরিষদ প্রশাসকের আয়োজনের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং উপস্থিত সাংবাদিক সুধীজনের আয়োজনে শরীক হওয়ার জন্য ধন্যবাদ জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ১৮৩ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930