শিরোনামঃ-

» বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ

প্রকাশিত: ২২. নভেম্বর. ২০২৬ | রবিবার


Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ

জীবনযাত্রার ব্যয় হ্রাস, আবাসন সংকট সমাধান, শিক্ষা ও জনসেবা খাতে বরাদ্দ বৃদ্ধি, মজুরি ও চাকরির নিশ্চয়তা এবং যুদ্ধ প্রস্তুতির বিরুদ্ধে বিশ্বব্যাপী শ্রমিক, ছাত্র ও জনগণের চলমান আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার (২২ নভেম্বর) সিলেট সিটি পয়েন্টে এক সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্রমিকনেতা রজত বিশ্বাস।

এছাড়াও বক্তব্য রাখেন, জেলা কমিটির যুগ্ম সম্পাদক রমজান আলী পটু, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জলিল মীরা, সহ-সাধারণ সম্পাদক ইমান আলী, বন্দরবাজার আঞ্চলিক কমিটির সভাপতি সাহাব উদ্দিন, আম্বরখানা আঞ্চলিক কমিটির সভাপতি রাশেদ আহমদ এবং মীরেরচক শ্রমজীবী সংঘের আহ্বায়ক আলী আহমদ।

Manual3 Ad Code

সমাবেশে নেতৃবৃন্দ বলেন বিশ্বব্যাপী শ্রম-পুঁজির দ্বন্দ্বসহ মৌলিক দ্বন্দ্বগুলো ক্রমেই তীব্রতর হচ্ছে।

দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, আবাসন সংকট, শিক্ষা ব্যয় বৃদ্ধি, মজুরি ও পেনশন সংক্রান্ত অনিশ্চয়তা, চাকরির নিরাপত্তাহীনতা এবং জনসেবা খাতে বরাদ্দ সংকোচনের বিপরীতে সামরিক ব্যয় ও যুদ্ধ প্রস্তুতি বৃদ্ধি বিশ্বজুড়ে শ্রমিকশ্রেণি ও সাধারণ জনগণের জীবনকে আরও সংকটাপন্ন করে তুলছে।

এর প্রতিবাদে ইউরোপ, উত্তর আমেরিকা, ল্যাটিন আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশে শ্রমিক, ছাত্র, পেশাজীবী ও সাধারণ জনগণ আন্দোলন-সংগ্রাম, ধর্মঘট ও বিক্ষোভে রাজপথে নেমেছেন।

ফ্রান্স, জার্মানি, স্পেন, ইতালি, বেলজিয়াম, পর্তুগাল, গ্রিস, আলবেনিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে শ্রমিক আন্দোলন বিস্তৃত হয়েছে।

একইভাবে যুক্তরাষ্ট্র, কানাডা, আর্জেন্টিনা, চিলি, মেক্সিকো, তিউনিশিয়া, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনসহ বিভিন্ন দেশে শ্রমিক ও জনগণ জীবন-জীবিকার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

নেতৃবৃন্দ আরও বলেন, শ্রমিক ও জনগণের ন্যায্য দাবির আন্দোলন দমনে বিভিন্ন দেশে রাষ্ট্রীয় দমন-পীড়ন চালানো হচ্ছে।

ফ্রান্সে শ্রমিক আন্দোলন মোকাবিলায় পুলিশ বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী মোতায়েনের ঘটনা এবং স্পেন, ইতালি, জার্মানি সহ বিভিন্ন দেশে ধর্মঘট ও বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস নিক্ষেপসহ দমনমূলক তৎপরতা তারই বহিঃপ্রকাশ।

পুঁজিবাদী-সাম্রাজ্যবাদী বিশ্বব্যবস্থার অর্থনৈতিক সংকট ও যুদ্ধ প্রস্তুতির বোঝা শ্রমিকশ্রেণি ও সাধারণ জনগণের ওপর চাপিয়ে দেওয়ার ফলেই দেশে দেশে শ্রমিক-জনগণের ক্ষোভ ও বিক্ষোভ ক্রমাগত বিস্তৃত হচ্ছে।

গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন সম্পর্কে বলেন, গার্মেন্টস শ্রমিকরা মজুরি বৃদ্ধিসহ ন্যায্য দাবিতে দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।

কিন্তু শ্রমিকদের দাবি মেনে নেওয়ার পরিবর্তে পুলিশ, এসআরবি, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ ও নানা দমনমূলক তৎপরতার মাধ্যমে আন্দোলন দমনের চেষ্টা চলছে।

এমনকি ছাত্রদল-যুবদলের দলীয় লাঠিয়াল বাহিনীকে শ্রমিকদের বিরুদ্ধে ব্যবহারের অভিযোগও রয়েছে।

Manual2 Ad Code

চলমান শ্রমিক আন্দোলনে তৌফিক ও সেলিম নামে দুজন গার্মেন্টস শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনাও ঘটেছে।

শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও জীবিকার নিশ্চয়তা প্রতিষ্ঠার পরিবর্তে দমন-পীড়নের মাধ্যমে সংকটের সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেন।

নেতৃবৃন্দ বলেন বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনকে কেবল বিচ্ছিন্ন অর্থনৈতিক দাবির আন্দোলন হিসেবে দেখলে চলবে না।

সাম্রাজ্যবাদী শক্তিগুলো শ্রমিক-জনগণের ক্ষোভ ও বিক্ষোভকে নিজেদের মধ্যকার আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্বে পরস্পরের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করে।

Manual5 Ad Code

দেশে দেশে ক্ষমতাসীন সাম্রাজ্যবাদী শক্তি ও তাদের দালালদের বিরুদ্ধে জনগণের আন্দোলনকে প্রতিপক্ষ সাম্রাজ্যবাদী শক্তি ও তাঁদের অনুসারীরা নিজেদের ক্ষমতার স্বার্থেও কাজে লাগাতে পারে।

তাই শ্রমিক-জনগণের প্রকৃত শ্রেণিসংগ্রাম ও সাম্রাজ্যবাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামের সঙ্গে সাম্রাজ্যবাদী শক্তিগুলোর স্বার্থসংশ্লিষ্ট অপতৎপরতার পার্থক্য অনুধাবন করা জরুরি।

জনগণের সমস্যা, সংকট ও ক্ষোভ-বিক্ষোভকে কোন সাম্রাজ্যবাদী শক্তি বা তাঁদের দালালদের স্বার্থে ব্যবহৃত হতে না দিয়ে শ্রমিক-কৃষক-জনগণের নিজস্ব শ্রেণিগত স্বার্থ ও লক্ষ্য সামনে রেখে আন্দোলন-সংগ্রাম অগ্রসর করতে হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, বিশ্ব শ্রমিকশ্রেণির মুক্তির সংগ্রামের সঙ্গে বাংলাদেশের শ্রমিক আন্দোলনকে একাত্ম করতে হবে।

পুঁজিবাদী-সাম্রাজ্যবাদী দেশগুলোতে সমাজতান্ত্রিক বিপ্লব এবং বাংলাদেশের মতো নয়াউপনিবেশিক দেশগুলোতে জাতীয় গণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করার লক্ষ্য সামনে রেখে শ্রমিক-কৃষক মৈত্রীর ভিত্তিতে প্রকৃত গণতান্ত্রিক ও সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলন গড়ে তুলতে হবে।

Manual8 Ad Code

জীবিকার সংগ্রামের পাশাপাশি জীবন রক্ষায় আন্তঃসাম্রাজ্যবাদী যুদ্ধ ও যুদ্ধ প্রস্তুতির বিরুদ্ধে শ্রমিকশ্রেণি ও জনগণকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।

প্রচলিত শোষণমূলক সমাজব্যবস্থার অবসান ঘটিয়ে সাম্রাজ্যবাদ, সামন্তবাদ ও আমলা-মুৎসুদ্দি পুঁজিবিরোধী শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বিপ্লবী বিকল্প ধারার ট্রেড ইউনিয়ন আন্দোলন ও সংগঠন গড়ে তোলার আহবান জানান নেতৃবৃন্দ।

এই সংবাদটি পড়া হয়েছে ৬ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30