- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
- কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা
- তাহফিজুল কুরআন শিক্ষাবোর্ডের হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার প্রদান
- আদালতে বিচারাধীন মামলায় ভোগান্তি লাঘব করে রায় কার্যকর ও দ্রুত নিষ্পত্তির দাবীতে সিলেটে নাগরিক সমাজের মানববন্ধন
- বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু
» কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশিত: ২১. নভেম্বর. ২০২৬ | শনিবার
নিউজ ডেস্কঃ
দেশের অন্যতম প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ প্রতি বছরের ন্যায় এবারও সাহিত্য সম্মেলনের আয়োজন করেছে।
আগামী ২৮ নভেম্বর শনিবার শহিদ সোলেমান হলে দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হবে।
সাহিত্য সম্মেলন সফলের লক্ষ্যে কবি-সাহিত্যিক, সাংবাদিক ও সংস্কৃতি কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা ২১ নভেম্বর সন্ধ্যায় কেমুসাস সাহিত্য সম্মেলন উদযাপন উপকমিটির আহবায়ক এডভোকেট কামাল তৈয়বের সভাপতিত্বে ও সদস্য সচিব আহমদ মাহবুব ফেরদৌসের সঞ্চালনায় সংসদের সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় অবগত করা হয় যে, কেমুসাস সাহিত্য সম্মেলন ও সপ্তদশ কেমুসাস সাহিত্য পুরস্কার ২০২৬ এ কবি সমাবেশের প্রথম ও দ্বিতীয় পর্বের কবিতা পাঠে নিবন্ধিত কবিগণ যারা অনুর্ধ ১৬ লাইনের কবিতা নিবন্ধিত ফরমের সাথে সংযুক্ত করে জমা দিয়েছেন কেবল তারাই নিবন্ধন তালিকা অনুযায়ী কবিতা পাঠের সুযোগ পাবেন।
কবিতা পাঠের জন্য নিবন্ধিত কবিকে একবারই ডাকা হবে, কোন কারণে নাম ডেকে পাওয়া না গেলে পরবর্তীতে আর সুযোগ দেওয়া হবে না।
কবিদের তালিকায় নবীন প্রবীণের কোন ধরাবাধা নিয়ম পরিপালিত হবে না। আগামী ২৫ নভেম্বর বুধবার রাত ৯টা পর্যন্ত অফলাইন ও অনলাইনে নিবন্ধন কার্যক্রম ও কবিতা জমা দেয়া যাবে।
মতবিনিময় সভার সুচনায় বাস্তবায়ন কমিটির সদস্যসচিব জনাব আহমদ মাহবুব ফেরদৌস জানান যে, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য পুরস্কার প্রদানের ধারাবাহিকতায় এবার কথাশিল্পী আবদুল হাই মিনারকে তাঁর সার্বিক সাহিত্যকর্ম বিবেচনা করে কেমুসাস সাহিত্য পুরস্কার প্রদান করা হচ্ছে।
সাহিত্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আসছেন বাংলা একাডেমির মহাপরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আজম।
কেমুসাস সাহিত্য সম্মেলন দেওয়ান মোহাম্মদ আহবাব চৌধুরী বি.এ বিদ্যাবিনোদ এমএলএ কে নিবেদন করা হচ্ছে।
তাছাড়া সম্মেলনে “নজরুল চর্চায় পথিকৃৎ ভূমিকায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, সিলেট” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করবেন, কেমুসাসের সাধারণ সম্পাদক, বিশিষ্ট গল্পকার ও সাংবাদিক সেলিম আউয়াল।
দিনব্যাপী এ সাহিত্য সম্মেলন উদ্বোধন করবেন, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সভাপতি কবি রাগিব হোসেন চৌধুরী এবং দিনব্যাপী কবি সমাবেশে সভাকবি হিসেবে উপস্থিত থাকবেন, সিলেটের কৃতিসন্তান, সাবেক সচিব ও রাষ্ট্রদূত কবি মোফাজ্জল করিম।
সভায় উপস্থিত লেখক-সাংবাদিকবৃন্দ সাহিত্য সম্মেলন সফলে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
সভায় সকলের পরামর্শক্রমে অতীতের ত্রুটি-বিচ্যুতি দূর করে একটি সফল মেলা আয়োজনের প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।
মতবিনিময় সভায় লেখক-সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্রের সহকারী আঞ্চলিক পরিচালক মো. দেলওয়ার হোসেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল, ভ্রমণকাহিনী লেখক মোয়াজ আফসার, ছড়াকার শাহাদত বখ্ত শাহেদ, কবি মুহিত চৌধুরী, কবি তাবেদার রসুল বকুল, কবি সালেহ আহমদ, প্রাবন্ধিক শামসীর হারুনুর রশীদ, ছয়ফুল আলম পারুল, গল্পকার তাসলিমা খানম বীথি, প্রকাশক লুৎফুর রহমান তোফায়েল, শিল্পী সানাউল ইসলাম সুয়েজ, আব্দুল বাছিত, কবি কামাল আহমদ, সাজন আহমদ সাজু, তারেশ কান্তি তালুকদার, উত্তম কুমার চৌধুরী, আমীর হোসেন সোহাগ, সেলিম আহমদ খান, মো. আরজু মিয়া, ফুয়াদ বিন রশীদ, মকসুদ আহমদ লাল, কুবাদ বখত চৌধুরী রুবেল, শহিদুল ইসলাম লিটন, সাজ্জাদ আহমদ সাজু, আব্দুর রাজ্জাক শাওন, রেজাউল করিম, আবু রাইয়ান, মো. আখলাকুল আসপিয়া, মো. বশির মিয়া, ফয়সল মাহমুদ সাকিব খান, ডা. লোকমান হেকিম, লিপি খান ও মো. লিলু মিয়া প্রমুখ।
মতবিনিময় সভায় সাহিত্য সংসদের পক্ষে অংশ নেন, সংসদের সহসভাপতি সৈয়দ মুহিবুর রহমান ও রুহুল ফারুক, সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল, সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী, সহসাধারণ সম্পাদক আব্দুল মুকিত অপি এডভোকেট, পাঠাগার সম্পাদক নাজমুল আনাসারী, সহপাঠাগার সম্পাদক ইশরাক জাহান জেলী, সাহিত্য ও গবেষণা সম্পাদক ছড়াকার কামরুল আলম, কার্যকরী পরিষদ সদস্য মুহাম্মদ ফয়জুল হক ও মিনহাজ ফয়সল।
সভাপতির জবাবি বক্তব্যে সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক কবি কামাল তৈয়ব ‘সাহিত্যের সংযোগে হৃদয় হোক আরো প্রসারিত’ স্লোগানে সবাইকে আগামী ২৮ নভেম্বর শনিবার দিনব্যাপী কবি সমাবেশ ও সাহিত্য সম্মেলন সফল করার আহ্বান জানান।
এই সংবাদটি পড়া হয়েছে ১০ বার
সর্বশেষ খবর
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা


