শিরোনামঃ-

» সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২১. নভেম্বর. ২০২৬ | শনিবার

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের ছালিম ম্যানশনের (২য় তলা) প্রধান কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।

Manual6 Ad Code

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর আহ্বায়ক মো. আতিক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, মো. শমসের আলী।

সভায় বক্তব্য রাখেন মো. এমদাদ হোসেন, চন্দন সাহা, জাকারিয়া ইমতিয়াজ জাকির, মো. নাসির উদ্দিন, মো. মঈন উদ্দিন ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মো. ছালিম উদ্দিন পারভেজ, মো. সুহেল আহমদ, মো. জুনেদ আহমদ জয়নাল, মো. শাহ আলম, মো. আব্দুল কাদির, মো. নুরুল ইসলাম, মো. সেলিম আহমদ, মো. জালাল উদ্দিন, মো. শাহিন আহমদ, মো. জুয়েল আহমদ, মো. নিয়াজ উদ্দিন, মো. নাহিদ আহমদ, মো. আলতাফ হোসেন, এম এ হ্যাসেম, চৌধুরী রফিকুল হাসান শাহীন, দুলাল বৈষ্ণব, কবির আহমদ, ফুজায়েল আহমদ, মোমেনুল ইসলাম রবিন, হেমন্ত বক্রবর্তী, জয়দেব রায় প্রমুখ।

বক্তারা বলেন, পাথর ও কয়লা আমদানি খাত দেশের অবকাঠামো উন্নয়ন ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Manual3 Ad Code

আগামীতে এই ব্যবসা যাতে কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই নির্বিঘ্নে পরিচালনা করা যায়, সেজন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

Manual8 Ad Code

পাশাপাশি ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং দেশকে অর্থনৈতিকভাবে আরও এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন ।

Manual4 Ad Code

সভা শেষে দেশ, জাতি ও ব্যবসায়ীদের সার্বিক কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন, মো. নাসির উদ্দিন।

সভায় মো. আতিক হোসেনকে সভাপতি, মো. সুহেল আহমদকে সাধারণ সম্পাদক ও মো. শাহ আলমকে অর্থ সম্পাদক নির্বাচিত করে ২০২৭-২০২৯ সেশনের জন্য সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৯ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30