শিরোনামঃ-

» আদালতে বিচারাধীন মামলায় ভোগান্তি লাঘব করে রায় কার্যকর ও দ্রুত নিষ্পত্তির দাবীতে সিলেটে নাগরিক সমাজের মানববন্ধন

প্রকাশিত: ২১. নভেম্বর. ২০২৬ | শনিবার

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ
সারাদেশে আদালতে বিচারাধীন মামলাগুলো নিয়ে বাদী ও বিবাদী পক্ষ দিনের পর দিন ঘুরতে হচ্ছে।

Manual3 Ad Code

হচ্ছে না দ্রুত নিষ্পত্তি। কেউ কেউ মামলা পরিচালনায় ভোগান্তির শিকার হচ্ছেন।

Manual6 Ad Code

অসহায়রা পড়ছেন চরম বিপাকে। কোন কোন প্রভাবশালী আসামিদের বিরুদ্ধে মামলা করে বিচারের আশায় অনেক বাদী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।

Manual3 Ad Code

আবার সাক্ষীদের হুমকি-ধামকি বা অন্যভাবে ম্যানেজ করে মামলাকে ভিন্ন কাজে প্রবাহিত করার চেষ্টা ও করছেন কেঊ কেঊ।

এমন ধরনের ভোগান্তির বিষয়ে বিভিন্ন ভুক্তভোগীদের মাধ্যমে অবগত হওয়ায় ইয়াসমিন চৌধুরীর দায়ের করা প্রতারণা ও অর্থ আত্মসাৎ এর মামলা, আলোচিত শহীদ সাংবাদিক এটিএম তোরাব হত্যা মামলা, র‍্যাব সদস্য ইমন হত্যা মামলা সিলেটে আলোচিত শিশু ফাহিমা হত্যা মামলা, সিলেটে আলোচিত রায়হান হত্যা মামলা সহ সারাদেশের  বিচারাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তি ও রায় কার্যকর এবং উভয়পক্ষ সম্মত হলে আপোষ মীমাংসা করার দাবী জানিয়েছেন সরকারের কাছে একাধিক ভুক্তভোগীদের সাথে নিয়ে সিলেটের নাগরিক সমাজ।

শনিবার (২১ নভেম্বর) বিকেল ৪টায় সিলেট নগরীর কোর্ট পয়েন্টে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, দৈনিক সোনালী সিলেটের উপদেষ্টা মাসুদুর রহমান চৌধুরী।

দৈনিক সংবাদ দিগন্তের সিলেট ব্যুরো প্রধান শাহাদত হোসেন কামাল খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী লিয়াকত আলী ভূঁইয়া, এডভোকেট ফখর আহমদ, সাংবাদিক লিয়াকত আলী খান, সিনিয়র সাংবাদিক এমদাদুর রহমান চৌধুরী জিয়া, দৈনিক আলোকিত সকালের প্রতিনিধি শাহান উদ্দিন নাজু, সাংবাদিক আশিক আহমদ, মো. জাকির হোসেন, শেবুল আহমদ, আশরাফ আহমদ শিপন, নওশাদ আহমদ, হারুন রশীদ, জুবের আহমদ সার্জন।

ভুক্তভোগীদের মধ্যে আব্দুল আলী, রাবেয়া বেগম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১১ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30