শিরোনামঃ-

» ছাতকে গোবিন্দগঞ্জ অটোরিকশা-টেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

প্রকাশিত: ১৮. জুলাই. ২০২৬ | শনিবার

Manual2 Ad Code

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

Manual2 Ad Code

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ রেলগেইটস্থ ১৬৯৩ নম্বর অটোরিকশা, টেম্পু ও সিএনজি চালিত শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকেল ৫টায় উপজেলার -সায়মা সা‌দি  মহল সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও ছাতক উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফারুক আহমদের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রদল ও বিএনপি নেতা আতাউর রহমান এমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন।

বিশেষ অতিথি ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য, সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক প্রশাসক ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান।

এছাড়া বি‌শেষ অ‌থি‌তি উপস্থিত ছিলেন, সড়ক পরিবহন শ্রমিক সংগঠনের সিলেট বিভাগীয় সভাপতি হাজী ময়নুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া, জেলা বিএনপির নেতা আব্দুর রহমান, নজরুল ইসলাম, ছাতক উপ‌জেলা বিএনপির আহ্বায়ক ফরিদ আহমদ, ফজলুর রহমান বকুল, পৌর বিএনপির আহ্বায়ক সামছুর রহমান সাছুল, যুগ্ম আহ্বায়ক শামছুর রহমান বাবুলসহ জেলা, উপজেলা ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিরা ফুলেল শুভেচ্ছার মাধ্যমে নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান। পরে নবনির্বাচিত কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, জেলা ও উপজেলা বাস-ট্রাক সমিতি, সিবিএ এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা অংশ নেন।

Manual4 Ad Code

নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে সোহেল আহমদ, সাধারণ সম্পাদক হিসেবে সাজিদুর রহমান সাজিদ, সাংগঠনিক সম্পাদক হিসেবে খছরু মিয়া, অর্থ সম্পাদক হিসেবে রাসেল আহমদ এবং কার্যকরী সভাপতি হিসেবে মোশাহিদ আলী নির্বাচিত হয়েছেন। বিএনপি নেতা ফারুক আহমদ নবনির্বাচিত ২১ সদস্যের কমিটিকে শপথবাক্য পাঠ করান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রশাসন, পুলিশ, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শ্রমিকদের সহযোগিতায় একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা সম্ভব হয়েছে।

Manual5 Ad Code

তারা ব‌লেন  নবনির্বাচিত নেতৃবৃন্দকে শ্রমিকদের অধিকার রক্ষা, সংগঠনের ঐক্য বজায় রাখা এবং সেবামূলক কর্মকাণ্ডে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

Manual8 Ad Code

শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে শ্রমিকদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। নবনির্বাচিত কমিটির সদস্যরা সংগঠনের উন্নয়ন, শ্রমিকদের কল্যাণ এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১৫৮ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930