শিরোনামঃ-

» স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৭. জুলাই. ২০২৬ | সোমবার

Manual3 Ad Code

‘শিক্ষার গুণগত মানোন্নয়ন ও লেসন প্ল্যান বাস্তবায়নে অধ্যক্ষের নির্দেশনা’

নিউজ ডেস্কঃ
স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৮টায় কলেজের কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় একাডেমিক কার্যক্রমের অগ্রগতি, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা, কার্যকর চর্চা, বিষয়ভিত্তিক যথাযথ বাস্তবায়ন, নিয়মিত মূল্যায়ন পদ্ধতি এবং ফলাফল উন্নয়নের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন, একাডেমিক ইনচার্জ ও সিনিয়র প্রভাষক কাজী শাখাওয়াত হোসেন। তিনি তাঁর বক্তব্যে পূর্ববর্তী সভার গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরার পাশাপাশি দিনের মূল আলোচ্যসূচি উপস্থাপন করেন।

সভায় সভাপতিত্ব করেন, অধ্যক্ষ মো. ফয়জুল হক। দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি বলেন, একটি প্রতিষ্ঠানের প্রকৃত শক্তি তার অবকাঠামো নয়, বরং দক্ষ, দায়িত্বশীল ও প্রতিশ্রুতিবদ্ধ শিক্ষকবৃন্দ।

একজন শিক্ষকের প্রতিটি শ্রেণি যেন পরিকল্পিত, প্রাণবন্ত, শিক্ষার্থী-কেন্দ্রিক এবং ফলাফলমুখী হয়-এটাই আমাদের লক্ষ্য।

কোন আনুষ্ঠানিক কাগজ নয়; এটি একজন শিক্ষকের পেশাগত দক্ষতার প্রতিফলন। পরিকল্পিত পাঠদানই শিক্ষার্থীদের শেখার আগ্রহ বৃদ্ধি করে এবং কাঙ্ক্ষিত শিক্ষালব্ধ ফল নিশ্চিত করে।

তিনি আরও যুক্ত করেন, আমাদের লক্ষ্য শুধু জিপিএ অর্জন নয়; বরং এমন শিক্ষার্থী গড়ে তোলা, যারা জ্ঞান, নৈতিকতা, নেতৃত্ব ও মানবিক গুণাবলীতে সমৃদ্ধ হয়ে দেশ ও জাতির জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।

শিক্ষকদের প্রতি অধ্যক্ষের গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো হলো প্রতিটি শ্রেণি হতে হবে সময়ানুবর্তী, পরিকল্পিত ও শিক্ষার্থী-অংশগ্রহণমূলক।

শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা স্বাভাবিকভাবে বিকশিত করতে শ্রেণিকক্ষে ইংরেজি এর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।

Manual2 Ad Code

নিয়মিত ক্লাস টেস্ট, টিউটোরিয়াল, অ্যাসাইনমেন্ট ও ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের অগ্রগতি পর্যবেক্ষণ করতে হবে।

দুর্বল শিক্ষার্থীদের জন্য পৃথক সহায়ক পরিকল্পনা এবং মেধাবী শিক্ষার্থীদের আরও এগিয়ে নেওয়ার জন্য বিশেষ উদ্যোগ নিতে হবে।

বিষয়ভিত্তিক প্রস্তুতি, প্রযুক্তিনির্ভর পাঠদান এবং সৃজনশীল শিক্ষণ-পদ্ধতি অনুসরণের মাধ্যমে শ্রেণিকক্ষকে প্রাণবন্ত করে তুলতে হবে।

পরীক্ষার ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে শৃঙ্খলা, নৈতিকতা, নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা, দেশপ্রেম এবং মানবিক মূল্যবোধ গড়ে তুলতে হবে।

Manual1 Ad Code

অভিভাবক, শিক্ষক ও প্রতিষ্ঠানের সমন্বিত প্রচেষ্টাই শিক্ষার্থীদের টেকসই সাফল্যের মূল ভিত্তি।

Manual4 Ad Code

উক্ত শিক্ষক সভায় কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধান এবং প্রভাষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার শেষান্তে শিক্ষার গুণগত মানোন্নয়ন, আধুনিক ও কার্যকর পাঠদান নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের সর্বোচ্চ সাফল্য অর্জনের লক্ষ্যে সবাই সম্মিলিতভাবে নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ২ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031