শিরোনামঃ-

» পানিসম্পদ মন্ত্রী এ্যানির সুস্থতা কামনায় বিএনপি নেতা কামরুল হাসান চৌধুরী শাহিনের উদ্যোগে দোয়া মাহফিল

প্রকাশিত: ৩১. অক্টোবর. ২০২৬ | শনিবার

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual6 Ad Code

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মরহুম আরাফাত রহমান কোকার রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও পানিসম্পদ মন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক ছাত্রনেতা কামরুল হাসান চৌধুরী শাহিনের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

Manual6 Ad Code

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিলেট আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মো. বিলাল হোসেন, সাধারণ সম্পাদক মো. মজনু মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. আহাদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হক, আখতারুজ্জামান চৌধুরী টিপু, রুবেল আহমদ, ফরিদ আহমদ, মুন্না আহমদ ও রবিন মিয়াসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সিলেট পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়।

Manual3 Ad Code

পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সফলতা এবং পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৬৫ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30