শিরোনামঃ-

» কালী পূজা উপলক্ষে পটকা বর্জন ও বিক্রি বন্ধের দাবিতে সিসিক প্রশাসককে পূজা উদযাপন ফ্রন্টের স্মারকলিপি

প্রকাশিত: ০১. নভেম্বর. ২০২৬ | রবিবার


Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ

আসন্ন কালী পূজা উপলক্ষে সিলেট সিটি করপোরেশন এলাকায় বিপজ্জনক বিস্ফোরক পটকা বর্জন, ক্রয়-বিক্রি বন্ধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ূম চৌধুরী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সিলেট জেলা ও মহানগর।

রোববার (১ নভেম্বর) দুপুর ১২টায় সংগঠনটির জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ সিসিক প্রশাসকের হাতে এ স্মারকলিপি তুলে দেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আগামী ০৮ নভেম্বর রবিবার সনাতন ধর্মাবলম্বীদের কালী পূজা অনুষ্ঠিত হবে।

Manual2 Ad Code

পূজা উপলক্ষে সিলেট মহানগরীর বিভিন্ন পয়েন্টে বিশেষ করে মহাজনপট্টি ও বন্দরবাজার এলাকায় প্রকাশ্যে ক্ষতিকর বিস্ফোরক পটকা বিক্রি করা হয়, যা অতি সহজে সর্বসাধারণের হাতে পৌঁছে যায় এবং জনজীবনে বিরক্তি ও নিরাপত্তার হুমকি সৃষ্টি করে।

Manual7 Ad Code

এ লক্ষ্যে সিসিক প্রশাসকের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে মহাজনপট্টি, বন্দরবাজার সহ নগরীর বিভিন্ন স্থানে নিষিদ্ধ ও বিপজ্জনক পটকা বিক্রির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়।

Manual3 Ad Code

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সিলেট মহানগর শাখার আহ্বায়ক অর্জুন ঘোষ, সদস্য সচিব উজ্জ্বল রঞ্জন চন্দ, যুগ্ম আহ্বায়ক দিলীপ কুমার চন্দ, সিলেট জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক অর্পণ ঘোষ, জালালাবাদ থানার আহ্বায়ক বিদ্যুৎ রঞ্জন দাস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিশ্বজিৎ সরকার এবং সদস্য সচিব রাহুল সেন সৌরভ সহ জেলা ও মহানগর পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬১ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30