শিরোনামঃ-
- জলাতঙ্ক থেকে সুরক্ষা পাবেন নগরবাসী; সিলেটে ৩৭২৩ কুকুর পেল জলাতঙ্কের প্রতিষেধক
- ফুটপাত দখলমুক্ত করতে মাঠে সিসিক প্রশাসক সড়ক-ফুটপাতে পসরা নিয়ে বসা যাবে না
- কালী পূজা উপলক্ষে পটকা বর্জন ও বিক্রি বন্ধের দাবিতে সিসিক প্রশাসককে পূজা উদযাপন ফ্রন্টের স্মারকলিপি
- আম্বরখানার যানজট নিরসনে মেগা প্রকল্পের উদ্যোগ সিউকের এলিভেটেড এক্সপ্রেসওয়ের আদলে প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের প্রস্তাব
- সিলেটে সাবেক মেয়র কামরান হত্যাচেষ্টা মামলা থেকে ৭০ বিএনপি নেতাকর্মী খালাস
- শহীদ জিলু আহমেদ দিলুর ৩য় মৃত্যুবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের দোয়া মাহফিল
- ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক বিধিমালার গেজেট প্রকাশ করায় সিলেটে মালিক-শ্রমিক ঐক্যজোটের আনন্দ মিছিল ও সমাবেশ
- এইচএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সিসিক প্রশাসকের অভিনন্দন
- পানিসম্পদ মন্ত্রী এ্যানির সুস্থতা কামনায় বিএনপি নেতা কামরুল হাসান চৌধুরী শাহিনের উদ্যোগে দোয়া মাহফিল
- এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ
» সিলেটে সাবেক মেয়র কামরান হত্যাচেষ্টা মামলা থেকে ৭০ বিএনপি নেতাকর্মী খালাস
প্রকাশিত: ০১. নভেম্বর. ২০২৬ | রবিবার
নিউজ ডেস্কঃ
সিলেটের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম বদরউদ্দিন আহমদ কামরানের ওপর বোমা হামলার অভিযোগে দায়ের করা মামলার সব আসামি খালাস পেয়েছেন।
সিলেটের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম বদরউদ্দিন আহমদ কামরানের ওপর বোমা হামলার অভিযোগে দায়ের করা মামলার সব আসামি খালাস পেয়েছেন।
রোববার (১ নভেম্বর) বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ৭০ নেতা-কর্মীকে খালাস দেন, আদালত। এর মধ্য দিয়ে দীর্ঘ ১১ বছর পর মামলাটির বিচারিক কার্যক্রমের সমাপ্তি হলো।
সিলেটের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস বিস্ফোরক দ্রব্য আইনের ৩৬/১৫ নম্বর মামলায় এ রায় ঘোষণা করেন।
এর সত্যতা নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মির্জা মো. ইয়াকুত হোসেন।
এর আগে একই ঘটনায় দায়ের করা মামলার দণ্ডবিধির ধারার অংশে ২০২৪ সালের ১৯ ডিসেম্বর সব আসামিকে খালাস দেন সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আবদুল মোমেন।
ফলে সর্বশেষ বিস্ফোরক আইনের মামলায় রায়ের মধ্য দিয়ে এঘটনায় দায়ের করা দুই মামলাতেই সব আসামি খালাস পেলেন।
মামলার রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আফছর খান, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক স্বপন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফারুক আহমদ, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল করিম সাচ্চু, কবির আহমদ, জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মানিক মিয়া, স্বেচ্ছাসেব দল নেতা আকমল খান, জুনেদ আহমদ ও মুমিন আহমদ প্রমূখ।
মামলা থেকে খালাস পাওয়া উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন, সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন, মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লোকমান, সাবেক সহ-সভাপতি চৌধুরী মো. সুহেল, বিমানবন্দর থানা বিএনপির সদস্যসচিব সৈয়দ সরওয়ার রেজা, সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি শিহাব খান ও আব্দুল হাফিজ রানা।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১ জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে সিলেট মহানগরের পাঠানটুলা এলাকায় মিছিল বের করেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা।
ওই মিছিল থেকে বদরউদ্দিন আহমদ কামরানের ওপর বোমা হামলার অভিযোগ এনে পুলিশ মামলাটি দায়ের করে।
জালালাবাদ থানা-পুলিশের করা মামলাটির অভিযোগপত্র দণ্ডবিধি ও বিস্ফোরক দ্রব্য আইনে পৃথকভাবে দেওয়া হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে মামলাটির রায়ে সকল আসামীকে খালাস প্রদান করা হলো।
উল্লেখ্য, ২০২০ সালের ১৪ জুন দিবাগত রাতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান।
এই সংবাদটি পড়া হয়েছে ৭০ বার
সর্বশেষ খবর
- জলাতঙ্ক থেকে সুরক্ষা পাবেন নগরবাসী; সিলেটে ৩৭২৩ কুকুর পেল জলাতঙ্কের প্রতিষেধক
- ফুটপাত দখলমুক্ত করতে মাঠে সিসিক প্রশাসক সড়ক-ফুটপাতে পসরা নিয়ে বসা যাবে না
- কালী পূজা উপলক্ষে পটকা বর্জন ও বিক্রি বন্ধের দাবিতে সিসিক প্রশাসককে পূজা উদযাপন ফ্রন্টের স্মারকলিপি
- আম্বরখানার যানজট নিরসনে মেগা প্রকল্পের উদ্যোগ সিউকের এলিভেটেড এক্সপ্রেসওয়ের আদলে প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের প্রস্তাব
- সিলেটে সাবেক মেয়র কামরান হত্যাচেষ্টা মামলা থেকে ৭০ বিএনপি নেতাকর্মী খালাস
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর