শিরোনামঃ-

» এইচএসসিতে সিলেট কমার্স কলেজ এবং সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের সাফল্য অর্জন

প্রকাশিত: ৩১. অক্টোবর. ২০২৬ | শনিবার


Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে সাফল্য অর্জন করেছে সিলেটের দুটি শিক্ষাপ্রতিষ্ঠান।

এর মধ্যে সিলেট কমার্স কলেজে পাসের হার ৭৫ দশমিক ২৫ শতাংশ এবং সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজে পাসের হার ৮৫ শতাংশ।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মহিবুর রহমান বলেন, সারা দেশের সামগ্রিক ফলাফল আশানুরূপ না হলেও শিক্ষার মান উন্নয়নে সরকারের গৃহীত উদ্যোগকে স্বাগত জানান তিনি।

উচ্চশিক্ষার ভিত্তি মজবুত করতে উচ্চমাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগত মান উন্নয়ন অত্যন্ত জরুরি উল্লেখ করে তিনি বলেন, এ পর্যায়ে শিক্ষার্থীদের নিয়মিত কলেজে উপস্থিতি ও শ্রেণিকক্ষে পাঠ গ্রহণের কোনো বিকল্প নেই।

Manual6 Ad Code

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কলেজে অনুপস্থিত থাকার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে।

ভালো ফলাফল অর্জনের জন্য নিয়মিত ক্লাসে উপস্থিতি, শিক্ষকদের নির্দেশনা অনুসরণ এবং ধারাবাহিক অধ্যয়নের গুরুত্ব উপলব্ধি করতে হবে।

শুধু পরীক্ষার আগে প্রস্তুতি নিলে ভালো ফলাফল সম্ভব নয়; বরং সারা বছর নিয়মিত পড়াশোনার অভ্যাস গড়ে তুলতে হবে।

অভিভাবকদের দায়িত্বের বিষয়ে তিনি বলেন, সন্তানদের নিয়মিত কলেজে পাঠানো এবং তাদের পড়াশোনার খোঁজখবর রাখা অভিভাবকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। শিক্ষার্থীদের নিয়মিত কলেজমুখী করতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

পাসের হার সাময়িকভাবে কমে গেলেও শিক্ষার প্রকৃত মান যেন ধীরে ধীরে বৃদ্ধি পায়, সে বিষয়ে সবাইকে সচেতন ও আন্তরিক হতে হবে।

মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকারের গৃহীত উদ্যোগ দীর্ঘমেয়াদে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।

প্রকাশিত ফলাফলে সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জুয়েল মিয়া।

তিনি বলেন, শিক্ষার্থীদের এ অর্জনে আমরা গর্বিত। তাদের অধ্যবসায়, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতা এ ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

নির্বাচনি পরীক্ষার পরও শিক্ষার্থীদের কলেজের সঙ্গে সম্পৃক্ত রেখে নিয়মিত পড়াশোনা ও একাডেমিক কার্যক্রমের আওতায় রাখার চেষ্টা করা হয়।

Manual4 Ad Code

আমাদের লক্ষ্য শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন নয়, বরং শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা।

অন্যদিকে, সিলেট কমার্স কলেজের ব্যবসায় শিক্ষা, বিজ্ঞান ও বিএমটি শাখায় সম্মিলিত পাসের হার ৭৫ দশমিক ২৫ শতাংশ।

Manual4 Ad Code

সিলেট কমার্স কলেজের অধ্যক্ষ অধ্যাপক সৈয়দ আব্দুল ওয়াদুদ এবং কলেজের শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তাঁরা বলেন, শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত শ্রেণি কার্যক্রম পরিচালনা, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান এবং শিক্ষার্থী-অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আগামীতে আরও ভালো ফলাফল অর্জন সম্ভব।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৬৫ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30