শিরোনামঃ-

» হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কানাইঘাট উপজেলা ও পৌর কমিটির অভিষেক সম্পন্ন

প্রকাশিত: ১৮. জুলাই. ২০২৬ | শনিবার


Manual8 Ad Code

পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে দেশ গড়ায় গুরুত্ব দিতে হবে : আবুল কাহের চৌধুরী শামীম

কানাইঘাট প্রতিনিধিঃ
বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা পরিষদ প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, অসাম্প্রদায়িক চেতনার বিকাশ এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে দেশ গড়ার ওপর সবাইকে গুরুত্ব দিতে হবে।
বাংলাদেশ সব ধর্মের মানুষের এক অনন্য সম্প্রীতির চারণভূমি। একটি বৈষম্যহীন ও প্রগতিশীল রাষ্ট্র গঠনে অসাম্প্রদায়িক চেতনার বিকল্প নেই।
আমাদের সবাইকে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে।
তিনি ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় করতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান।
শনিবার (১৮ জুলাই) দুপুর ২টায় কানাইঘাট উপজেলা পরিষদ ইউ.টি.ডি.সি. হলরুমে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কানাইঘাট উপজেলা ও পৌর কমিটির যৌথ উদ্যোগে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলার আহ্বায়ক সূদীপ রঞ্জন সেন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী।
কানাইঘাট উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক শ্যামল কুমার দাসের সভাপতিত্বে ও কানাইঘাট উপজেলার সদস্য সচিব প্রতাপ চন্দ্র দাস (প্রতাপ দাস) এবং পৌর কমিটির সদস্য সচিব রঞ্জু দাসের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কানু মোদী মাস্টার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রব ফয়সল, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলার সদস্য সচিব কল্লোল জ্যোতি বিশ্বাস, কানাইঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাজ উদ্দিন সাজু, কানাইঘাট পৌর বিএনপির সভাপতি নূরুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, কৃষক দল কানাইঘাট উপজেলার আহ্বায়ক ও কানাইঘাট উপজেলা বিএনপির সহ-সভাপতি আলমাছ উদ্দিন চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক বাবু নারায়ন পুরকায়স্থ ফনি, বাবু প্রাণেশ দেব।
সভার শুরুতে মনি মোহন দাস গৌরাঙ্গের পরিচালনায় পবিত্র গীতাপাঠ করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুজন রাম দাস, গৌরাঙ্গ দাস, বিধান চৌধুরী, বিকাশ দাস, বিশ্বজিৎ রায় এবং পিজোস রেমা।
অভিষেক অনুষ্ঠানে বক্তারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান এবং সমাজে ধর্মীয় সম্প্রীতি রক্ষা ও অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
নবীন ও প্রবীণ নেতৃবৃন্দের সরব উপস্থিতিতে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ২৭০ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30