- সিলেটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে জোরপূর্বক ওষুধ সেবন করিয়ে রক্তক্ষরণের অভিযোগ, স্বামী ও তাঁর প্রথম স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- বিলপাড় সড়ক পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা
- বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির মনোনয়ন ফরম বিতরণ ও নবীনবরণ শনিবার
- খাদিমনগরে অবৈধ বালু যাতায়াত বন্ধে প্রশাসনের উদ্যোগে রাস্তায় পিলার স্থাপন
- অ্যাড. রঞ্জুর ওপর হামলার প্রতিবাদে সিলেটে ল’ইয়ার্স কাউন্সিলের বিক্ষোভ
- জুলাই সনদ বাস্তবায়ন করলে সরকার খাদে পড়ত না ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ
- সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক
- রাজু মোল্লা হত্যার প্রতিবাদে সিলেটে কৃষকদলের প্রতিবাদ মিছিল
» অ্যাড. রঞ্জুর ওপর হামলার প্রতিবাদে সিলেটে ল’ইয়ার্স কাউন্সিলের বিক্ষোভ
প্রকাশিত: ১৯. নভেম্বর. ২০২৬ | বৃহস্পতিবার
হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
নিউজ ডেস্কঃ
রাজধানী ঢাকায় বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রাহিদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেট শাখা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে সিলেট আদালত চত্বরে উক্ত কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলে সিলেট জেলা বারের বিপুলসংখ্যক আইনজীবী অংশ নেন।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অ্যাডভোকেট রাহিদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তাঁরা বলেন, একজন আইনজীবীর ওপর হামলা শুধু ব্যক্তির ওপর আঘাত নয়, এটি আইন পেশার মর্যাদা, স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের অধিকার এবং আইনের শাসনের ওপর আঘাত।
আদালত ও বিচারব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা যদি নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে বিচারপ্রার্থীদের ন্যায়বিচার পাওয়ার পরিবেশও বাধাগ্রস্ত হবে।
বক্তারা আরও বলেন, আইনজীবীরা সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানুষের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তাঁদের ওপর এধরনের হামলা কোনভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
একই সঙ্গে ভবিষ্যতে আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তাঁরা।
বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সভাপতি ও সাবেক অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. আলীম উদ্দীনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল খালিকের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুর রব, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জামিল আহমদ রাজু, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মো. আজীম উদ্দীন, অ্যাডভোকেট সেলিম মো. আলী আসগর, অ্যাডভোকেট মো. ইয়াসিন খান, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন শামীম, অ্যাডভোকেট নাজমুল হুদা ও অ্যাডভোকেট মাসহুদ আহমদ মহসিন।
মিছিল ও সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট জুনেদ আহমদ, অ্যাডভোকেট মইনুল ইসলাম, অ্যাডভোকেট আবজল মিয়া তালুকদার, অ্যাডভোকেট হাফিজ আহমদ, অ্যাডভোকেট রহমত আলী, অ্যাডভোকেট কাজী আতিকুল হক, অ্যাডভোকেট আব্দুল গফ্ফার, অ্যাডভোকেট মুমিনুজ্জামান, অ্যাডভোকেট আসাদুর রহমান, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম, অ্যাডভোকেট সালেহ আহমদ, অ্যাডভোকেট আনোয়ারুল হক ও অ্যাডভোকেট পারভেজ আহমদ প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ৪০ বার
সর্বশেষ খবর
- সিলেটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে জোরপূর্বক ওষুধ সেবন করিয়ে রক্তক্ষরণের অভিযোগ, স্বামী ও তাঁর প্রথম স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- বিলপাড় সড়ক পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা
- বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির মনোনয়ন ফরম বিতরণ ও নবীনবরণ শনিবার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর