শিরোনামঃ-

» বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির মনোনয়ন ফরম বিতরণ ও নবীনবরণ শনিবার

প্রকাশিত: ১৯. নভেম্বর. ২০২৬ | বৃহস্পতিবার

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual5 Ad Code

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির ২০২৭ মেয়াদের নির্বাচন আগামী ২৮ নভেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে।

নির্বাচনকে সামনে রেখে আগামীকাল শনিবার (২১ নভেম্বর) মনোনয়ন ফরম বিতরণ ও নতুন সদস্যদের বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Manual7 Ad Code

ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামীকাল শনিবার (২১ নভেম্বর) আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র ক্রয় করতে পারবেন।

এরপর ২৪ নভেম্বর (মঙ্গলবার) মনোনয়নপত্র জমা নেওয়া হবে এবং ২৫ নভেম্বর (বুধবার) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে।

যাচাই-বাছাই শেষে ২৬ নভেম্বর (বৃহস্পতিবার) প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

সবশেষে আগামী ২৮ নভেম্বর (শনিবার) সংগঠনের এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

Manual5 Ad Code

সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে চার সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন, সিলেট জেলা বারের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আশিক উদ্দিন আশু।

সহকারী নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন, সিলেট মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ লে. কর্নেল (অব.) আতাউর রহমান পীর, সিনিয়র সাংবাদিক ও নর্থইস্ট ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক লিয়াকত শাহ ফরিদী এবং সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক আমার দেশ-এর ব্যুরো প্রধান খালেদ আহমদ।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪০ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30