- সিলেটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে জোরপূর্বক ওষুধ সেবন করিয়ে রক্তক্ষরণের অভিযোগ, স্বামী ও তাঁর প্রথম স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- বিলপাড় সড়ক পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা
- বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির মনোনয়ন ফরম বিতরণ ও নবীনবরণ শনিবার
- খাদিমনগরে অবৈধ বালু যাতায়াত বন্ধে প্রশাসনের উদ্যোগে রাস্তায় পিলার স্থাপন
- অ্যাড. রঞ্জুর ওপর হামলার প্রতিবাদে সিলেটে ল’ইয়ার্স কাউন্সিলের বিক্ষোভ
- জুলাই সনদ বাস্তবায়ন করলে সরকার খাদে পড়ত না ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ
- সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক
- রাজু মোল্লা হত্যার প্রতিবাদে সিলেটে কৃষকদলের প্রতিবাদ মিছিল
» জুলাই সনদ বাস্তবায়ন করলে সরকার খাদে পড়ত না ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ
প্রকাশিত: ১৯. নভেম্বর. ২০২৬ | বৃহস্পতিবার
নিউজ ডেস্কঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ বলছেন, ইসলাম দেশ ও মানবতার মুক্তির লক্ষ্যে রাসূল সা. এর আদর্শ বাস্তবায়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ এ যোগ দিয়ে দেশের মানুষকে মাতৃভূমিকে রক্ষা করুন।
সিলেট নগরীর বিভিন্ন এলাকা থেকে আগত ইসলামী আন্দোলনের যোগদানকৃত নতুন সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় অধিষ্ট হওয়ার পরেই যদি গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন করলে সরকার খাদে পড়তো না।
দেশের মধ্যে পতিত ফ্যাসিবাদ এমনিভাবে মাথা ছাড়া দিয়ে উঠতে পারত না, থানায় আগুন দেয়ার সাহস হতো না, পুলিশকে থানা থেকে নিরাপত্তার জন্য অন্যত্র চলে যেতে হতো না, সরকারি দলের নেতাকর্মীরা এভাবে নিহত হতো না। সরকার এখন শতশত পুলিশ কর্মকর্তার ওপরে নজরদারি করছে বলে জানা যাচ্ছে।
এই কাজ ক্ষমতাসীন হওয়ার সাথে সাথেই করা দরকার ছিলো। এখন এই ধরণের নজরদারি আইন-শৃংখলা বাহিনীর মধ্যে অস্থিরতা তৈরি করবে।
বাইরে থেকে যারা উস্কানি দিচ্ছে তাঁদের বিরুদ্ধে সরকারের মধ্যে গা-ছাড়া মনোভাব দেখা গেছে। এখন তা বুমেরাং হয়ে দেখা দিয়েছে।
আমরা অতীতের মতো আবারো বলছি যে, পতিত ফ্যাসিবাদের সাথে জড়িতদের বিচারের কাজ ত্বরান্বিত করুন, পালাতক অপরাধী আটক করতে দ্রুত পদক্ষেপ নিন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাদ জোহর নগরীর কোর্ট পয়েন্টে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর কর্তৃক আয়োজিত নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট মহানগর সেক্রেটারী হাফিজ মাওলানা ইমাদ উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সেক্রেটারী সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আন্দোলনের মেয়র পদপ্রার্থী মুফতী আবু তাহের মিসবাহ, মহানগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. জাবেদ আহমদ, দপ্তর সম্পাদক মাওলানা মহিবুর রহমান রনি, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. নুরুজ্জামান, ইসলামিক যুব আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মমতা আনিসুর রহমান সহ জেলা মহানগর নেতৃবৃন্দ।
এই সংবাদটি পড়া হয়েছে ৪০ বার
সর্বশেষ খবর
- সিলেটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে জোরপূর্বক ওষুধ সেবন করিয়ে রক্তক্ষরণের অভিযোগ, স্বামী ও তাঁর প্রথম স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- বিলপাড় সড়ক পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা
- বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির মনোনয়ন ফরম বিতরণ ও নবীনবরণ শনিবার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর