শিরোনামঃ-

» বিলপাড় সড়ক পরিদর্শনকালে সিসিক প্রশাসক

প্রকাশিত: ১৯. নভেম্বর. ২০২৬ | বৃহস্পতিবার


Manual6 Ad Code

সড়ক প্রশস্তকরণে জায়গা না ছাড়লে সুউচ্চ ভবন নির্মাণের সুযোগও সীমিত হবে

নিউজ ডেস্কঃ

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীতে সাধারণত ২০ থেকে ২৫ ফুট প্রশস্ত সড়ক নির্মাণ করা হচ্ছে।

কিন্তু এলাকাবাসীর অনুরোধে বিলপাড় সড়ক মাত্র ১০ ফুট প্রশস্ত করে নির্মাণ করা হচ্ছে। সড়ক প্রশস্তকরণের জন্য উভয় পাশে জায়গা ছেড়ে না দিয়ে এলাকাবাসী নিজেরাই নিজেদের ক্ষতি করছেন।

Manual7 Ad Code

তিনি বলেন, ১০ ফুট প্রশস্ত সড়কের পাশে কোনোভাবেই দুই তলার বেশি উঁচু ভবন নির্মাণের অনুমোদন দেওয়া সম্ভব হবে না।

অথচ সড়ক ও ড্রেন ২০ ফুট প্রশস্ত করা গেলে এলাকাবাসীর সুউচ্চ ভবন নির্মাণের সুযোগ তৈরি হতো। তাই এলাকাবাসীর বৃহত্তর স্বার্থে সড়ক প্রশস্তকরণে সহযোগিতা করা প্রয়োজন। তিনি প্রশ্ন রেখে বলেন, দুই তলা বেশি, নাকি ২০ তলা বেশি?

Manual7 Ad Code

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে সিলেট নগরীর বিলপাড় এলাকায় সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

সিসিক প্রশাসক বলেন, সড়ক প্রশস্ত হলে শুধু যাতায়াতের সুবিধাই বাড়ে না, বরং এলাকার সামগ্রিক উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধাও বৃদ্ধি পায়।

তাই ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে এলাকাবাসীকে সম্মিলিতভাবে এলাকার উন্নয়নে এগিয়ে আসতে হবে।

এর আগে দুপুরে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী নগরীর ৩৫ নম্বর ওয়ার্ডের চামেলীবাগ আবাসিক এলাকায় সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শন করেন।

Manual7 Ad Code

এ সময় সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪০ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30