- সিলেটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে জোরপূর্বক ওষুধ সেবন করিয়ে রক্তক্ষরণের অভিযোগ, স্বামী ও তাঁর প্রথম স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- বিলপাড় সড়ক পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা
- বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির মনোনয়ন ফরম বিতরণ ও নবীনবরণ শনিবার
- খাদিমনগরে অবৈধ বালু যাতায়াত বন্ধে প্রশাসনের উদ্যোগে রাস্তায় পিলার স্থাপন
- অ্যাড. রঞ্জুর ওপর হামলার প্রতিবাদে সিলেটে ল’ইয়ার্স কাউন্সিলের বিক্ষোভ
- জুলাই সনদ বাস্তবায়ন করলে সরকার খাদে পড়ত না ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ
- সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক
- রাজু মোল্লা হত্যার প্রতিবাদে সিলেটে কৃষকদলের প্রতিবাদ মিছিল
» সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা : বিভাগীয় কমিশনার
প্রকাশিত: ২৭. জুলাই. ২০২৬ | সোমবার
নিউজ ডেস্কঃ
সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা।
সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন। আমরা ঘুম থেকে উঠেই অনলাইনে খবর দেখি।
কারন খবরের সাথে সব সময় আপডেট থাকতে হয়। অনলাইন সাংবাদিকতা যেহেতু যুগোপযোগী তাই আপনাদের দায়িত্ব হলো সঠিক সংবাদ উপস্থাপন করা।
সত্য ও ন্যায়ের পক্ষে আপনাদের অবিচল অবস্থান সমাজ ও রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ। জীবনে চলার পথে খেলাধুলা বিনোদনের প্রয়োজন আছে। খেলাধুলা সকলের মধ্যে টিম বিল্ডিং করে, পারষ্পরিক সম্পর্ক তৈরি হয়।
আবার খেলাধুলা কাজের মধ্যে স্পিরিট বাড়ায়। তিনি সিলেট অনলাইন প্রেসক্লাবের নতুন সদস্যদের অভিনন্দন জানান।
সোমবার (২৭ জুলাই) বিকেলে সিলেট অনলাইন প্রেসক্লাব-ইকরা ট্রাভেলস্ এন্ড ট্যুরস বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও নতুন সদস্যদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে ক্লাব সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো: যাবেদ সাদেক ও সিলেট অনলাইন প্রেসক্লাবের জীবন সদস্য আফতাব চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো: যাবেদ সাদেক বলেন, ৫ আগস্টের পরে অনলাইন গণমাধ্যমই জনগণের মুখপাত্র হয়ে উঠেছে।
তবে, দুঃখজনক কিছু কিছু তথাকথিত পেজের এডমিন বৃন্দ সমাজে নেতিবাচক ভূমিকা রাখছে। আমরা আশাকরি অনলাইন প্রেসক্লাব এদের নেতিবাচক ভূমিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ক্লাব সদস্য নুরুল আলম আলমাসের পবিত্র কোরআন তেলাওয়াত এবং জনি কান্ত শর্মার গীতা পাঠের মধ্য দিয়ে সূচিত সভায় শুরুেতই স্বাগত বক্তব্য রাখেন, ক্লাবের সহ সভাপতি জহিরুল ইসলাম মিশু এবং ক্রীড়া ও সংষ্কৃতি বিষয়ক সম্পাদক তারেক আহমদ খান। নতুন সদস্যদের মধ্য থেকে অনুভূিত ব্যক্ত করেন বাংলাভিশন ও শ্যামল সিলেট এর ক্যামেরাপার্সন আজমল আলী।
অনুষ্ঠান সিলেট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আব্দুল মুহিত দিদার, কোষাধ্যক্ষ শহিদুর রহমান জুয়েল, দপ্তর সম্পাদক দেলওয়ার হোসেন মান্না, ক্লাবের কার্যকরী কমিটির সদস্য মোশাহিদ আলী ও সৈয়দ রাসেল আহমদ সহ ক্রীড়া উপকমিটির সদস্যবৃন্দ ও ক্লাব সদস্যবৃন্দবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ক্লাবের নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ ও ক্রীড়া প্রতিযোগীয় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
এই সংবাদটি পড়া হয়েছে ৩০৯ বার
সর্বশেষ খবর
- সিলেটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে জোরপূর্বক ওষুধ সেবন করিয়ে রক্তক্ষরণের অভিযোগ, স্বামী ও তাঁর প্রথম স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- বিলপাড় সড়ক পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা
- বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির মনোনয়ন ফরম বিতরণ ও নবীনবরণ শনিবার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর