- সিলেটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে জোরপূর্বক ওষুধ সেবন করিয়ে রক্তক্ষরণের অভিযোগ, স্বামী ও তাঁর প্রথম স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- বিলপাড় সড়ক পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা
- বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির মনোনয়ন ফরম বিতরণ ও নবীনবরণ শনিবার
- খাদিমনগরে অবৈধ বালু যাতায়াত বন্ধে প্রশাসনের উদ্যোগে রাস্তায় পিলার স্থাপন
- অ্যাড. রঞ্জুর ওপর হামলার প্রতিবাদে সিলেটে ল’ইয়ার্স কাউন্সিলের বিক্ষোভ
- জুলাই সনদ বাস্তবায়ন করলে সরকার খাদে পড়ত না ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ
- সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক
- রাজু মোল্লা হত্যার প্রতিবাদে সিলেটে কৃষকদলের প্রতিবাদ মিছিল
» ২৫০ সদস্য বিশিষ্ট্য সিলেট জেলা হাসপাতাল চালুর দাবীতে ৩০ মিনিট অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত
প্রকাশিত: ২৮. জুলাই. ২০২৬ | মঙ্গলবার
আগামী ২ মাসের মধ্যে সিলেট জেলা হাসপাতাল চালু করা না হলে রাস্তায় ব্যারিকেড দিয়ে শোয়া কর্মসূচী পালন করবে সিলেট কল্যাণ সংস্থা
নিউজ ডেস্কঃ
বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা (সিবিযুকস) ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা (সিপ্রকস)-এর যৌথ আয়োজনে ২৫০ সদস্য বিশিষ্ট্য সিলেট জেলা হাসপাতাল চালুর দাবীতে ২৮ জুলাই ২০২৬ মঙ্গলবার বেলা ১১.০০ ঘটিকায় ২৫০ সদস্য বিশিষ্ট্য সিলেট জেলা হাসপাতাল প্রাঙ্গণে ৩০ মিনিট অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়।
৩০ মিনিট অবস্থান কর্মসূচীতে বক্তারা বলেন, প্রায় শতকোটি টাকা ব্যয়ে নির্মিত ২৫০ শয্যা বিশিষ্ট্য সিলেট জেলা হাসপাতালের নির্মাণকাজ শেষ হয়েছে।
তবে আশ্চর্যের বিষয় হলো, হাসপাতাল কমপ্লেক্স বুঝিয়ে দেওয়ার মতো কর্তৃপক্ষ পাচ্ছে না গণপূর্ত বিভাগ। স্বাস্থ্য অধিদপ্তর, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা সিভিল সার্জন অফিস সহ কেউই এর দায়িত্ব নিতে রাজি হচ্ছে না।
ফলে হাসপাতাল দ্রুত চালু করা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এর কারণ কি? অথচ এটি চালু হলে ওসমানী হাসপাতালের ওপর চাপ কমবে।
সিলেট অঞ্চলের রোগীরা এখান থেকে স্বাচ্ছন্দ্যে সেবা নিতে পারবেন। এখনও এর চারপাশে নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়নি, প্রধান গেইট ও সামনে কতিপয় ব্যক্তির দোকান অপসারণ করা হয়নি।
হাসপাতাল ভবন নির্মাণ শেষ হলেও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিভিল সার্জন কার্যালয় নাকি স্বাস্থ্য অধিদপ্তর তা পরিচালনা করবে, সেটি এখনও নির্ধারণ হয়নি।
বক্তারা আরো বলেন, আগামী ২ মাসের মধ্যে ২৫০ শয্যা বিশিষ্ট্য সিলেট জেলা হাসপাতাল চালু করা না হলে রাস্তায় ব্যারিকেড দিয়ে শোয়া কর্মসূচী পালন করবে সিলেট কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ এবং আগামী ১ মাস পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সহ মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের স্মারকলিপি প্রদান করা হবে।
জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি মো. আজিজুর রহমান আজিজ। অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সাহেদ আহমদ শান্ত ও সিলেট মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান।
৩০ মিনিট অবস্থান কর্মসূচীতে সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি হাজী মো. আশরাফ উদ্দিন, দ্বীপক রঞ্জন রায় তালুকদার, সহ-সভাপতি রোকনে আলম চৌধুরী, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সহ-সাংগঠনিক সম্পাদক কবি কামাল আহমদ, সহ-অর্থ সম্পাদক মো. ইকবাল হোসেন, সহ-দপ্তর সম্পাদক সুধাংশু শেখর দাস, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মো. সুহেল আলী, সহ-আন্তর্জাতিক সম্পাদক মো. সেলিম খান, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক শংকর বিশ্বাস, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি মকসুদ আহমদ লাল, সিলেট মহানগর কমিটির সহ-সাধারণ সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাসেল, মহানগর কমিটির সদস্য মো. জুয়েল মিয়া, মো. সাগর, সমাজ সচেতন নাগরিকদের মধ্য থেকে কুমোদ রঞ্জন হাজরা, মকবুল হোসেন বাদল, মো. অলিউর রহমান, মো. দিলদার মিয়া, রাধে শ্যাম দে, মো. হামদু মিয়া, খোকা মিয়া।
৩০ মিনিট অবস্থান কর্মসূচীতে স্বতঃস্ফূর্তভাবে আশপাশের প্রায় শতাধিক নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ১৯৫ বার
সর্বশেষ খবর
- সিলেটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে জোরপূর্বক ওষুধ সেবন করিয়ে রক্তক্ষরণের অভিযোগ, স্বামী ও তাঁর প্রথম স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- বিলপাড় সড়ক পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা
- বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির মনোনয়ন ফরম বিতরণ ও নবীনবরণ শনিবার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সিলেটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে জোরপূর্বক ওষুধ সেবন করিয়ে রক্তক্ষরণের অভিযোগ, স্বামী ও তাঁর প্রথম স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- বিলপাড় সড়ক পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা
- বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির মনোনয়ন ফরম বিতরণ ও নবীনবরণ শনিবার


