শিরোনামঃ-

» সুরমা মেডিকেল সার্ভিসেস লিমিটেডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক

প্রকাশিত: ২৮. জুলাই. ২০২৬ | মঙ্গলবার


Manual7 Ad Code

স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে : আব্দুল কাইয়ুম চৌধুরী

নিউজ ডেস্কঃ

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শিক্ষা ও স্বাস্থ্য মানুষের মৌলিক অধিকারের অন্যতম।

তাই প্রতিটি মানুষ যাতে স্বল্পমূল্যে মানসম্মত ও কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পায়, তা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি-উভয় খাতকেই সমন্বিতভাবে কাজ করতে হবে।

Manual4 Ad Code

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে সুরমা মেডিকেল সার্ভিসেস লিমিটেডের অধীনে পরিচালিত মাউন্ট এডোরা হাসপাতালের হলরুমে আয়োজিত সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিসিক প্রশাসক বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার। সেই অঙ্গীকার বাস্তবায়নে নাগরিকদের জন্য উন্নত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

বিশেষ করে প্রাথমিক স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সিলেট সিটি কর্পোরেশনও এ লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

তিনি বলেন, সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকেও জনকল্যাণে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বেসরকারি হাসপাতালগুলো যদি স্বল্প খরচে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করে, তাহলে সরকারি হাসপাতালগুলোর ওপর রোগীর চাপ কমবে এবং সামগ্রিক স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে।

আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, সিলেট সিটি কর্পোরেশন সবসময় জনস্বার্থে পরিচালিত স্বাস্থ্যসেবা উদ্যোগের পাশে থাকবে।

Manual7 Ad Code

যেসব বেসরকারি প্রতিষ্ঠান সাধারণ মানুষের নাগালের মধ্যে থেকে মানসম্মত চিকিৎসাসেবা প্রদান করবে, তাদের প্রয়োজনীয় সহযোগিতা দিতে সিটি কর্পোরেশন প্রস্তুত।

Manual4 Ad Code

তিনি চিকিৎসা খাতে মানবিকতা, সেবার মান এবং জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় বক্তব্য দেন, সুরমা মেডিকেল সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মতিউর রহমান, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তফা তৌফিক আহমেদ, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, সুরমা মেডিকেল সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. খন্দকার মোহাম্মদ আখতারুজ্জামান এবং মাউন্ট এডোরা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম।

Manual8 Ad Code

সভায় অধ্যাপক ডা. মো. মতিউর রহমান বলেন, কম খরচে মানসম্মত চিকিৎসাসেবা প্রদানই সুরমা মেডিকেল সার্ভিসেস লিমিটেডের মূল লক্ষ্য।

উন্নত চিকিৎসার জন্য যাতে সিলেটের মানুষকে অন্যত্র যেতে না হয়, সে লক্ষ্যে আধুনিক চিকিৎসা সুবিধা সম্প্রসারণে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। তিনি ভবিষ্যতেও জনবান্ধব ও উন্নত স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১৬৩ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930