- স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষক সভা অনুষ্ঠিত
- নাগরী নিউজের বিশ্বকাপ ম্যাচ প্রেডিকশনের পুরষ্কার বিতরণ
- সিলেটে সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা অনুষ্ঠিত
- সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা : বিভাগীয় কমিশনার
- আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া
- প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে জিডিএফ’র মৌসুমী ফল উৎসব অনুষ্ঠান
- সিলেটে চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ
- যুব জাগরণের ডাক; ১৩ আগস্ট যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল
- সড়ক ও জনপথ বিভাগ এবং সিসিকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে খন্দকার মুক্তাদির
- ডিএইচএমএস উত্তীর্ণদের মাঝে সনদ বিতরণ
» নাগরী নিউজের বিশ্বকাপ ম্যাচ প্রেডিকশনের পুরষ্কার বিতরণ
প্রকাশিত: ২৭. জুলাই. ২০২৬ | সোমবার
নাগরী নিউজ বস্তুনিষ্ঠ সংবাদ দ্রুত পাঠকের কাছে পৌঁছে দেবে : কয়েস লোদী
নিউজ ডেস্কঃ
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সংবাদপত্র সমাজের আয়না।
সমাজের ভালো-মন্দ আমরা সংবাদ পত্রের মাধ্যমে জানতে পারি। বর্তমানে অনলাইন নিউজ পোর্টালগুলো দ্রুত সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে।
তাই অনলাইন নিউজ পোর্টালগুলোকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। আমি আশা করি নাগরী নিউজ তার বর্তমান বস্তুনিষ্ঠতা ধরে রেখে দ্রুত পাঠকের কাছে সংবাদ পৌঁছে দেবে।
এবারের ফিফা বিশ্বকাপে প্রতিদিন নাগরী নিউজ ম্যাচ প্রেডিকশনের আয়োজন করেছে ও পুরষ্কার প্রদান করেছে এবং ফাইনাল ম্যাচে একটি ব্যতিক্রম আয়োজন করেছে, এমন উদ্যোগ সত্যিই আমাকে আনন্দিত করেছে।
নাগরী নিউজের সম্পাদক স্বপন শিকদারকে এমন আয়োজনের জন্য ধন্যবাদ জানাচ্ছি।
সোমবার (২৭ জুলাই) দুপুরে সিলেটের হোটেল সিলেট রিজেন্সীতে পদ্মা ট্রাভেলস-নাগরী নিউজ ফিফা বিশ্বকাপ-২০২৬ এর ফাইনাল ম্যাচ প্রেডিকশনের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
নাগরী নিউজের ব্যবস্থাপনা সম্পাদক তারেক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, দৈনিক শুভ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি মো. ফয়ছল আলম, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) সিলেট শাখার সাধারণ সম্পাদক আহবাব মোস্তফা খান, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার, বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সিনিয়র সহ সভাপতি এ এইচ আরিফ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সিলেট প্রেসক্লাবের সাবেক ক্রীড়া সম্পাদক শেখ মো. আব্দুল মজিদ, সাংবাদিক মাজিদ চৌধুরী, সাইদুর রহমান, নাগরী নিউজের ম্যানেজমেন্ট ইনচার্জ হুমায়ুন রশিদ মাহদী, নাগরী নিউজের অনলাইন ইনচার্জ মাহমুদ খানসহ আরও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।
পরে, ফাইনাল ম্যাচ প্রেডিকশনের বিজয়ীর মনোনীত প্রতিনিধির হাতে প্রাইজমানি হিসেবে নগদ ২০ হাজার টাকা তুলে দেয়া হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ২ বার
সর্বশেষ খবর
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষক সভা অনুষ্ঠিত
- নাগরী নিউজের বিশ্বকাপ ম্যাচ প্রেডিকশনের পুরষ্কার বিতরণ
- সিলেটে সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা অনুষ্ঠিত
- সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা : বিভাগীয় কমিশনার
- আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর