- নগর ভবনে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- UYBDS-এর কার্যকরী কমিটি পুনর্গঠন; সভাপতি ছালিম আহমদ, সম্পাদক সামিহা তাহসিন
- আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি
- বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি
- সিকৃবিতে উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ
- সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ
- টোয়াস সদস্যদের সাথে সিউক চেয়ারম্যানের মতবিনিময় ও ‘অভিযাত্রী’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন
- ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা
- সিলেট মহানগরীর ছোট-বড় প্রতিটি রাস্তায় ডিভাইডারের দাবীতে মানব ডিভাইডার কর্মসূচী অনুষ্ঠিত
» গর্ভবতী মায়েদের জন্য বিশেষ ‘মা ফ্রি মেডিকেল হেলথ ক্যাম্প’
প্রকাশিত: ২৮. জুলাই. ২০২৬ | মঙ্গলবার
নিউজ ডেস্কঃ
কুমারপাড়া ওসমান মিয়া মার্চেন্ট মা ও শিশু হাসপাতালে ইউকেভিত্তিক আন্তর্জাতিক দাতব্য সংস্থা ‘মেটারনেল এইড এসোসিয়েশন (Maa)’ এবং হাসপাতালের যৌথ উদ্যোগে অত্যন্ত সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে দিনব্যাপী গর্ভবতী মায়েদের জন্য বিশেষ ‘মা ফ্রি মেডিকেল হেলথ ক্যাম্প’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত এই বিশেষ স্বাস্থ্য ক্যাম্পে এলাকার শত শত অন্তঃসত্ত্বা মা সম্পূর্ণ বিনামূল্যে আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা গ্রহণ করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো. জাহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই হেলথ ক্যাম্পের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় তিনি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে আয়োজকদের সাধুবাদ জানিয়ে বলেন, গর্ভবতী মা এবং গর্ভস্থ শিশুর স্বাস্থ্য সুরক্ষাই একটি সুস্থ সুন্দর জাতির ভিত্তিপ্রস্তর স্থাপন করে, তাই মাতৃত্বকালীন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও প্রান্তিক পর্যায়ের মায়েদের বিনামূল্যে সেবা পৌঁছানোর এই মহতী উদ্যোগ নিঃসন্দেহে অত্যন্ত প্রশংসনীয়।
দিনব্যাপী অনুষ্ঠিত এই ফ্রি ক্যাম্পে উপস্থিত গর্ভবতী মায়েদের রক্তচাপ পরিমাপ, ডায়াবেটিস পরীক্ষা, ওজন পরিমাপ ও প্রস্রাব পরীক্ষাসহ প্রয়োজনীয় মৌলিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়।
এছাড়াও সকল নিবন্ধিত গর্ভবতী মায়েদের সম্পূর্ণ বিনামূল্যে আধুনিক আল্ট্রাসাউন্ড (Ultrasound) পরীক্ষা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয় এবং অভিজ্ঞ চিকিৎসকদের প্রেসক্রিপশন অনুযায়ী প্রয়োজনীয় আয়রন, জিংক, ক্যালসিয়ামসহ বিভিন্ন জরুরি ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।
মানবিক সেবামূলক আয়োজনে উপস্থিত ছিলেন, ওসমান মিয়া মার্চেন্ট মা ও শিশু হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রুমানা মালেক তানিয়া ও ডা. ফেরদৌসী জাহান মুন্নী, মেটারনেল এইড এসোসিয়েশন (Maa)-এর সিলেট ডিভিশনাল হেড ডা. ফয়জুল হাসান চৌধুরী, অপারেশন ম্যানেজার ডা. শাহনেওয়াজ ফুয়াদ, ডা. দুর্জয় রায়, ওসমান মিয়া মার্চেন্ট মা ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক আলমগীর কবির মুন্না এবং সামাজিক সংগঠন এসিড সন্ত্রাস নির্মুল কমিটির সাধারন সম্পাদক জুরেজ আব্দুল্লাহ গোলজার সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত অতিথিবৃন্দ এবং চিকিৎসা নিতে আসা মায়েরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ ধরনের স্বাস্থ্যসেবামূলক আয়োজন অব্যাহত থাকলে ওই অঞ্চলের মা ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই সংবাদটি পড়া হয়েছে ২০১ বার
সর্বশেষ খবর
- নগর ভবনে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- UYBDS-এর কার্যকরী কমিটি পুনর্গঠন; সভাপতি ছালিম আহমদ, সম্পাদক সামিহা তাহসিন
- আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি
- বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর