- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী : বাসদ
- আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ
- কাজলশায় সড়ক পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা
- খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে দোকান মালিক সমিতি ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষেদর স্মারকলিপি
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন নেতৃত্বকে মিফতাহ্ সিদ্দিকীর অভিনন্দন
- নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান
- সিলেটে খেলার মাঠে মেলা বন্ধের ও রাত ৯টা পর্যন্ত দোকান খোলার দাবিতে মহানগর ব্যবসায়ীদের স্মারকলিপি
» নগরীর ৩৫ নম্বর ওয়ার্ডে ভূমিখেকো চক্রের হয়রানি বন্ধের দাবিতে ভূমি উপদেষ্টা বরাবর স্মারকলিপি
প্রকাশিত: ০৬. অক্টোবর. ২০২৪ | রবিবার
নিউজ ডেস্কঃ
সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন ৩৫নং ওয়ার্ডে অবস্থিত মোহাম্মদপুর আবাসিক এলাকায় ভূমিখেকো চক্রের হয়রানি বন্ধের দাবিতে সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে ভূমি উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী।
প্রায় শতাধিক ভুক্তভোগী পরিবার রবিবার (৬ অক্টোবর) সকাল ১১টায় মিছিল সহকারে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে এই স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, প্রায় ৫০/৬০ বছর যাবৎ আমরা মৌরসী সূত্রে এবং মালিকানায় ক্রয় সূত্রে বর্তমান বসতবাড়ীতে বসবাস করে আসছি।
গত কয়েকবছর থেকে এলাকার কিছুসংখ্যক ভূমিখেকো সাবেক আওয়ামী লীগ সরকারের ছত্রছায়ায় সাধারণ মানুষদের নানাভাবে বিভিন্ন সময়ে হয়রানি করে চলেছে। তাদের হামলা মামলায় অতিষ্ট হয়ে গত বছর সিলেটের পুলিশ কমিশনার শরণাপন্ন হলে তাঁরা সরজমিনে তদন্ত করে রিপোর্টে বলেন, উক্ত ভূমিতে প্রায় শতাধিক পরিবার বসবাসরত আছেন এবং প্রত্যেকেই ১৯৭৫ সালের পূর্ব হতে জায়গাটিতে বসবাস করে আসছেন। তাঁরা সকলেই মৌরসী সূত্রে নতুবা ক্রয় মালিকানা সূত্রে বসবাস করে আসছেন। অপরদিকে ভূমিখেকোরা ২০১৩ সালের বিভিন্ন সময় ও বিভিন্ন তারিখের কতগুলি যোগাযোগকারী জাল কাগজপত্র সৃষ্টি করে হয়রানি করে চলছেন।
স্মারকলিপি প্রদানপূর্বে সমাবেশে এলাকার স্থানীয় বাসিন্দা খোকন আহমদ বলেন, উনার বয়স পঞ্চাশ হতে চললেও উনার বাবা এবং পূর্বপুরুষ সকলেই বাংলাদেশ প্রতিষ্ঠার আগ থেকেই এই বসত ভিটায় জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন। কিন্তু হটাৎ জায়গার মালিকানা দাবিকৃতদের তিনি বৈকি এলাকার কেউই চিনেন না।
সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে সরকারের ছত্রছায়ায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, গুম খুনের ধারাবাহিকতায় ভূমিখেকোরা বিভিন্ন জায়গায় জায়গা দখল, চর দখলে লিপ্ত হয়। যা তাদের নিত্যনৈমিত্তিক ঘটনা ছিল।
বর্তমান স্বৈরাচারী সরকাল বিদ্যমান না থাকায় অন্তবর্তীকালীন সরকারের মাননীয় ভূমি উপদেষ্টার হস্তক্ষেপের মাধ্যমে বানোয়াট মিথ্যা মামলা প্রত্যাহার এবং ৩১ ধারা অনুযায়ি বর্তমান বসবাসকারীদের নামে রেকর্ড পুণঃস্থাপনের ব্যাপারে উদাত্ত আহবান জানান।
এই সংবাদটি পড়া হয়েছে ২৪৬ বার
সর্বশেষ খবর
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী : বাসদ
- আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ
- কাজলশায় সড়ক পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- ওসমানী হাসপাতালে রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল আজ ২টায়
- সিলেটে সন্তানদের ফেলে টাকা ও স্বর্ণ নিয়ে প্রেমিকের সাথে ভারতে পালানোর চেষ্ঠা প্রবাসীর স্ত্রীর; থানায় অভিযোগ
- গ্রাহকের সাথে প্রতারণা; ভিশন ইলেকট্রনিক্স’কে ভোক্তার জরিমানা
- ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ, ছাতকে যুবক গ্রেপ্তার
- নৃশংস খুনের শিকার সাত্তার-সুরাইয়া দম্পতির বাসায় প্রবাসী কল্যাণমন্ত্রী


