- ডিএইচএমএস ডক্টরস অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- শিক্ষকতা পেশার মর্যাদা বাড়াতে হবে; নারীশিক্ষার সুযোগ আরও সম্প্রসারণ করতে হবে : সিসিক প্রশাসক
- ছাতকে পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতা ও ওয়ারেন্টভুক্ত আসামি সহ গ্রেপ্তার ২
- দোয়ারাবাজারে পূবালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
- সরকারি মদন মোহন কলেজের সহকারী লাইব্রেরিয়ান আবু তাহেরের স্মরণে শোকসভা
- সুস্থ দেহ ও মন গঠনে শিক্ষার্থীদের খেলাধুলার কোন বিকল্প নেই : এমপি এমরান আহমদ চৌধুরী
- শিক্ষকদের ত্যাগের আদর্শ ধারণ করে দি এইডেড হাই স্কুলকে এগিয়ে নিতে হবে : আরিফুল হক চৌধুরী
- সিলেট লায়ন্স চক্ষু হাসপাতালের বহিঃবিভাগের চিকিৎসাসেবা উদ্বোধন
- দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ ও মহানগর তাঁতীদলকে অভিনন্দন জানিয়ে মিছিল
- দক্ষিণ সুরমায় মনির উদ্দিন আহমদ ও হাবিব শাদির আহমদ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন
» কাজলশায় সড়ক পরিদর্শনকালে সিসিক প্রশাসক
প্রকাশিত: ২০. সেপ্টেম্বর. ২০২৬ | রবিবার
সড়ক প্রশস্ত হলে পুরো এলাকাবাসী সুফল ভোগ করবেন
নিউজ ডেস্কঃ
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ১১ নম্বর ওয়ার্ডের কাজলশাহ-কুয়ারপাড় সড়ক পরিদর্শন করেছেন।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে তিনি সড়কটি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি এলাকাবাসীর স্বার্থে সড়কটি প্রশস্ত ও সংস্কারের উদ্যোগ নেওয়ার কথা জানান।
সড়ক প্রশস্তকরণের জন্য যারা নিজস্ব ভূমির অংশ ছেড়ে দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
সিসিক প্রশাসক বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে কাজলশাহ-কুয়ারপাড় সড়কটি প্রশস্ত ও সংস্কার করা প্রয়োজন।
এ জন্য সড়কের দুই পাশে যেসব জায়গায় প্রয়োজন, সেখানে ভূমি পাওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ।
যাঁরা ইতোমধ্যে জনস্বার্থে নিজেদের ভূমির অংশ ছেড়ে দিয়েছেন, তাঁদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
তিনি আরও বলেন, যাঁদের ভূমির কারণে সড়কটি প্রয়োজনীয়ভাবে প্রশস্ত করা সম্ভব হচ্ছে না, তাঁদের জনস্বার্থে স্বেচ্ছায় কিছু ভূমি ছেড়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
একটি ভালো ও প্রশস্ত সড়ক হলে এর সুফল শুধু একজন ব্যক্তি নয়, পুরো এলাকার মানুষ ভোগ করবেন।
এর আগে আব্দুল কাইয়ুম চৌধুরী নবাবরোডের বায়তুল মোয়াজ্জাম জামে মসজিদ পরিদর্শন এবং এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় বায়তুল মোয়াজ্জাম জামে মসজিদ কমিটির সভাপতি ডা. ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক হেলাল আহমদ, মুরুব্বি সমছু মিয়া, আহমদ মিয়া ও বেলাল আহমদ, নিরাময় ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহিম মতচ্ছির, মো. অপু আরাফাতসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ১২১ বার
সর্বশেষ খবর
- ডিএইচএমএস ডক্টরস অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- শিক্ষকতা পেশার মর্যাদা বাড়াতে হবে; নারীশিক্ষার সুযোগ আরও সম্প্রসারণ করতে হবে : সিসিক প্রশাসক
- ছাতকে পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতা ও ওয়ারেন্টভুক্ত আসামি সহ গ্রেপ্তার ২
- দোয়ারাবাজারে পূবালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
- সরকারি মদন মোহন কলেজের সহকারী লাইব্রেরিয়ান আবু তাহেরের স্মরণে শোকসভা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর