শিরোনামঃ-

» দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ ও মহানগর তাঁতীদলকে অভিনন্দন জানিয়ে মিছিল

প্রকাশিত: ১৫. নভেম্বর. ২০২৬ | রবিবার

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস এবং অপরাজনীতির প্রতিবাদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কোতোয়ালি থানা শাখা অনুমোদিত হওয়ায় সিলেট মহানগর তাঁতীদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নগরীর চৌহাট্টা কেন্দ্রীয় শহিদ মিনারের সম্মুখ থেকে কোতোয়ালি থানা তাঁতীদলের উদ্যোগে মিছিলটি বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

Manual3 Ad Code

সিলেট মহানগর কোতোয়ালি থানা তাঁতীদলের নবনির্বাচিত আহ্বায়ক আব্দুল জলিলের সভাপতিত্বে ও সদস্য সচিব মিজানুর রহমান মিজানের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, মহানগর তাঁতীদলের আহ্বায়ক কয়েছ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন এবং সদস্য সচিব আমিনুল হক বেলাল।

এছাড়াও উপস্থিত ছিলেন, কোতোয়ালি থানা তাঁতীদলের নবনির্বাচিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক হোসেন আহমদ, প্রথম যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল কাদির পাপ্পু, শাহপরান (র.) থানা তাঁতীদলের আহ্বায়ক মো. মুরশেদুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিনুক আহমদ।

Manual3 Ad Code

সমাবেশে বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পলাতক নেতারা সন্ত্রাসীদের ভাড়া করে দেশের বাইরে থেকে এবং দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে।

বক্তারা অভিযোগ করেন, পতিত আওয়ামী লীগ ও তাদের দোসররা ঝটিকা মিছিল করে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা চালাচ্ছে।

তবে শেখ হাসিনা দেশে ফিরলে ছাত্র-জনতা হত্যার দায়ে তাঁকে বিচারের মুখোমুখি হতে হবে এবং এ দেশেই তাঁর ফাঁসি কার্যকর হবে বলে বক্তারা মন্তব্য করেন।

Manual7 Ad Code

এ সময় নেতারা সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ও নির্ভয়ে রাজপথে থাকার আহ্বান জানান।

কর্মসূচিতে কোতোয়ালি থানা তাঁতীদলের নবনির্বাচিত যুগ্ম আহ্বায়কদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, আলী আরশাদ খাঁন দিপু, এড. এ.পি.পি. মো. শাহ আলম, মো. শিপলু আহমদ, হানিফ আহমদ, মো. আব্দুর রহমান, এডভোকেট রোহিনা বেগম, আশরাফ হোসেন, সাহেদুল ইসলাম তারেক, মালেক মিয়া ও শহীদুর রহমান, নাজমুল ইসলাম সুমন, শালিক মিয়া খান, সুমন সরকার সহ সকল যুগ্ম আহবায়ক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১২৪ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30