শিরোনামঃ-

» দক্ষিণ সুরমায় মনির উদ্দিন আহমদ ও হাবিব শাদির আহমদ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত: ১৫. নভেম্বর. ২০২৬ | রবিবার

Manual1 Ad Code
দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ
সিলেটের দক্ষিণ সুরমায় মনির উদ্দিন আহমদ মেধাবৃত্তি-২০২৭’ এবং হাবিব শাদির আহমদ মেধাবৃত্তি-২০২৬’ প্রদান  অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে দাউদপুর ইউনিয়নের তুরুকখলায় অবস্থিত মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজের হলরুমে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ৪৩ জন কৃতী শিক্ষার্থীকে এ মেধাবৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী মোঃ নাদির আহমদ।
কলেজের অধ্যক্ষ উজ্জ্বল কুমার সাহার সভাপতিত্বে এবং শিক্ষক ওয়াকিল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, একাডেমির ম্যানেজিং কমিটির সদস্য জামিলুর রহমান, এটিএম মাসুদ চৌধুরী, রোজিনা বেগম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির উপাধ্যক্ষ মো. কামাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী মো. নাদির আহমদ বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির কর্ণধার।
সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধ ছাড়া কোন জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারে না।
শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও বেশি মনোযোগী হতে হবে এবং সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, মেধাবীদের উৎসাহিত করতে এবং অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতেই আমাদের এই প্রয়াস।
মনির আহমেদ একাডেমি কেবল ভালো ফলাফল নয়, বরং শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।
ভবিষ্যতেও এই বৃত্তি কার্যক্রম আরও বড় পরিসরে অব্যাহত থাকবে।
মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি জ্ঞান-বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও নৈতিক শিক্ষায় সমৃদ্ধ হতে হবে।
এই বৃত্তি প্রদান কেবল আর্থিক সহায়তা নয়, বরং এটি শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি এবং ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের দেখে অন্য শিক্ষার্থীরাও ভালো ফলাফলের জন্য উদ্বুদ্ধ হবে।
শিক্ষার মানোন্নয়নে অভিভাবক, শিক্ষক ও ম্যানেজিং কমিটির সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকলে এই প্রতিষ্ঠানটি দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পরিণত হবে।
বক্তারা মনির উদ্দিন আহমদ মেধাবৃত্তির মত অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষানুরাগীরা এমন উদ্যোগে এগিয়ে আসার আহবান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ ১৯ জন শিক্ষার্থীকে মনির উদ্দিন আহমদ মেধাবৃত্তি এবং ২৪ জন শিক্ষার্থীকে হাবিব শাদির আহমদ মেধাবৃত্তির অর্থ, সনদ ও সম্মাননা স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১২৫ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30