- ডিএইচএমএস ডক্টরস অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- শিক্ষকতা পেশার মর্যাদা বাড়াতে হবে; নারীশিক্ষার সুযোগ আরও সম্প্রসারণ করতে হবে : সিসিক প্রশাসক
- ছাতকে পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতা ও ওয়ারেন্টভুক্ত আসামি সহ গ্রেপ্তার ২
- দোয়ারাবাজারে পূবালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
- সরকারি মদন মোহন কলেজের সহকারী লাইব্রেরিয়ান আবু তাহেরের স্মরণে শোকসভা
- সুস্থ দেহ ও মন গঠনে শিক্ষার্থীদের খেলাধুলার কোন বিকল্প নেই : এমপি এমরান আহমদ চৌধুরী
- শিক্ষকদের ত্যাগের আদর্শ ধারণ করে দি এইডেড হাই স্কুলকে এগিয়ে নিতে হবে : আরিফুল হক চৌধুরী
- সিলেট লায়ন্স চক্ষু হাসপাতালের বহিঃবিভাগের চিকিৎসাসেবা উদ্বোধন
- দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ ও মহানগর তাঁতীদলকে অভিনন্দন জানিয়ে মিছিল
- দক্ষিণ সুরমায় মনির উদ্দিন আহমদ ও হাবিব শাদির আহমদ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন
» দোয়ারাবাজারে পূবালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
প্রকাশিত: ১৫. নভেম্বর. ২০২৬ | রবিবার
দোয়ারাবাজার প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পূবালী ব্যাংক পিএলসির এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে বুথটির উদ্বোধন করেন, পূবালী ব্যাংকের সিলেট পশ্চিম অঞ্চলের প্রধান ও ডেপুটি জেনারেল ম্যানেজার মো. রুহুল আমিন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. রুহুল আমিন বলেন, পূবালী ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে কোনো ধরনের ঘুষ দিতে হয় না।
দোয়ারাবাজারের অনেক গ্রাহককে ব্যাংকিং সেবা নিতে আগে ছাতকে যেতে হতো।
স্থানীয় মানুষের ভোগান্তি বিবেচনায় নিয়ে তাদের উন্নত ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যেই এ এটিএম বুথ চালু করা হয়েছে।
তিনি আরও বলেন, এটি আপনাদের প্রতিষ্ঠান। তাই এর নিরাপত্তার দায়িত্বও আপনাদের। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
আগের দোয়ারাবাজার ও বর্তমান দোয়ারাবাজারের উন্নয়ন এবং পরিবর্তন দেখলেই তা স্পষ্ট বোঝা যায়। উন্নয়নের ধারায় দোয়ারাবাজারও পিছিয়ে নেই।
পূবালী ব্যাংক ছাতক শাখার ব্যবস্থাপক দিপংকর চৌধুরীর সভাপতিত্বে এবং সুরঞ্জিত দে’র পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মামুন মিয়া, কাজী শাহজাহান মিয়া, ছাতক শাখার ক্যাশ ইনচার্জ ফয়ছল আহমদ, কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, ছাতক উপশাখার ব্যবস্থাপক হোসাইন আহমদ চৌধুরী ও বাংলা বাজার উপশাখার ব্যবস্থাপক বদরুজ্জামান প্রমুখ।
সভাপতির বক্তব্যে দিপংকর চৌধুরী বলেন, দোয়ারাবাজারের ব্যবসায়ী ও গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করেই এ এটিএম বুথ চালু করা হয়েছে।
এর মাধ্যমে স্থানীয় গ্রাহকরা উপকৃত হবেন এবং ব্যাংকিং সেবা গ্রহণ আরও সহজ ও সুবিধাজনক হবে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, মাওলানা ইকরামুল হক।
এসময় উপস্থিত ছিলেন, আল আমিন, হাফিজ আব্দুস শহিদ, ব্যবসায়ী আমিনুল ইসলাম, ইকবাল হোসেন, মিলন মিয়া, সমুজ আলী, শামীম মিয়া, জাকির হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীরা।
পরিশেষে হাফিজ আব্দুস শহিদের পরিচালনায় মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ১২৪ বার
সর্বশেষ খবর
- ডিএইচএমএস ডক্টরস অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- শিক্ষকতা পেশার মর্যাদা বাড়াতে হবে; নারীশিক্ষার সুযোগ আরও সম্প্রসারণ করতে হবে : সিসিক প্রশাসক
- ছাতকে পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতা ও ওয়ারেন্টভুক্ত আসামি সহ গ্রেপ্তার ২
- দোয়ারাবাজারে পূবালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
- সরকারি মদন মোহন কলেজের সহকারী লাইব্রেরিয়ান আবু তাহেরের স্মরণে শোকসভা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর