শিরোনামঃ-

» ছাতকে পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতা ও ওয়ারেন্টভুক্ত আসামি সহ গ্রেপ্তার ২

প্রকাশিত: ১৫. নভেম্বর. ২০২৬ | রবিবার


Manual5 Ad Code

ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতকে পুলিশের পৃথক পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক নেতা ও আদালতের ওয়ারেন্টভুক্ত এক আসামি সহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে একজনের বিরুদ্ধে নাশকতা ও আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের মামলা রয়েছে।

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশে ফিরছেন-এমন তথ্য প্রচার করে গুজব ছড়ানোর অভিযোগও উঠেছে।

গত রোববার (১৫ নভেম্বর) সকালে ছাতক থানা পুলিশের পৃথক অভিযানে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

পরে ওই দিন বিকেলে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুজনকে সুনামগঞ্জের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ছাতক থানার ১৬ নম্বর মামলার আসামি জহিরুল ইসলাম (৩২)।

তিনি উপজেলার সিংচাপইড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আয়নাকান্দি গ্রামের মৃত সোনাপর আলীর ছেলে।

Manual7 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, জহিরুল ইসলামের বিরুদ্ধে ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭ ধারা সহ আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর ৪ ও ৫ ধারায় মামলা রয়েছে।

গত ৯ আগস্ট ২০২৬ তারিখে ছাতক থানায় মামলাটি রুজু করা হয়।

Manual7 Ad Code

অপর গ্রেপ্তারকৃত হলেন, তারেকুল ইসলাম হাসান (১৭)। তিনি ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের পালপুর গ্রামের আনছারুল ইসলামের ছেলে।

বর্তমানে তিনি জামুরাইল গ্রামে বসবাস করছেন। তাঁর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এদিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগের বিষয়টিও সামনে এসেছে।

Manual7 Ad Code

তবে এ বিষয়ে পৃথক অভিযোগ বা মামলার বিস্তারিত তথ্য জানা যায়নি।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন, পিপিএম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে পৃথক অভিযানে দুইজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

Manual6 Ad Code

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে সুনামগঞ্জের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ১২২ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30