শিরোনামঃ-

» নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ২০. সেপ্টেম্বর. ২০২৬ | রবিবার

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual1 Ad Code

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখার নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিশাল আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে নগরীতে এই আনন্দ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেজিস্ট্রারি মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

Manual1 Ad Code

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও নবগঠিত সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদের সভাপতিত্বে ও জেলার সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগরের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আনন্দ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা যুবদলের সদ্য সাবেক সভাপতি এডভোকেট মোমিন ইসলাম মোমিন।

তিনি বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সিলেট জেলা ও মহানগর যুবদল আরও বেশি সুসংগঠিত ও শক্তিশালী হবে। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং দলের প্রতিটি কর্মসূচি বাস্তবায়নে রাজপথে যুবদল সর্বদা অগ্রণী ভূমিকা পালন করবে।

Manual1 Ad Code

স্বাগত বক্তব্য রাখেন, নবগঠিত সিলেট মহানগরের যুবদলের সভাপতি মির্জা মোহাম্মদ সম্রাট হোসেন।

Manual8 Ad Code

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নবগঠিত সিলেট জেলার সহ-সভাপতি মকসুদুল করিম নুহেল, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল এবং সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব, মহানগরের সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক স্বপন, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহেদি প্রিন্স এবং সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ।

সমাবেশে সিলেট জেলা ও মহানগর যুবদলের বিভিন্ন ওয়ার্ড, থানা ও উপজেলার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৪ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930