শিরোনামঃ-

» আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ

প্রকাশিত: ২০. সেপ্টেম্বর. ২০২৬ | রবিবার

Manual2 Ad Code

ফ্যাসিস্টের ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : আব্দুল কাইয়ুম চৌধুরী

নিউজ ডেস্কঃ

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

Manual5 Ad Code

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিসিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু, মহানগর যুবদলের সভাপতি মির্জা মোহাম্মদ সম্রাট ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারসহ নবগঠিত দুই কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে নবগঠিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, কমিটিতে নেতৃত্বে আসায় দল ও দেশের প্রতি নেতৃবৃন্দের দায়বদ্ধতাও অনেক বেড়ে গেছে।

ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে রাজপথে যুবদলের নেতাকর্মীরা যে ভূমিকা পালন করেছেন, তা প্রশংসনীয়।

এখন সংগঠনের এই শক্তিকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।

তিনি বলেন, যুবদলের নেতাকর্মীদের সবসময় ইতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে।

Manual3 Ad Code

মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষের সমস্যা ও প্রত্যাশাকে গুরুত্ব দিতে হবে।

রাজনীতির পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় থেকে মানুষের আস্থা অর্জন করতে হবে।

আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, ফ্যাসিবাদীরা এখনও নানা ধরনের ষড়যন্ত্র করছে।

Manual3 Ad Code

দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় যুবদলের নতুন নেতৃত্বকে ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

যেকোন ষড়যন্ত্র ও অপতৎপরতা প্রতিহত করতে সংগঠনের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।

Manual7 Ad Code

তিনি নবগঠিত জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দকে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে যুবদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে-এটাই প্রত্যাশা।

একই সঙ্গে আগামী দিনে দেশ গঠন ও সিলেটের উন্নয়ন-অগ্রগতিতে তারা ইতিবাচক ভূমিকা রাখবেন, বলে আমি আশা করি।

সাক্ষাৎকালে নবগঠিত নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, রোববার যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি অনুমোদন করা হয়।

জেলা যুবদলের সভাপতি করা হয়েছে মোহাম্মদ মকসুদ আহমদকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে আব্দুস সালাম টিপুকে।

মহানগর যুবদলের সভাপতি হয়েছেন, মির্জা মোহাম্মদ সম্রাট এবং সাধারণ সম্পাদক হয়েছেন দেলোয়ার হোসেন দিনার।

এই সংবাদটি পড়া হয়েছে ৮৩ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930