শিরোনামঃ-
- আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ
- কাজলশায় সড়ক পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা
- খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে দোকান মালিক সমিতি ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষেদর স্মারকলিপি
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন নেতৃত্বকে মিফতাহ্ সিদ্দিকীর অভিনন্দন
- নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান
- সিলেটে খেলার মাঠে মেলা বন্ধের ও রাত ৯টা পর্যন্ত দোকান খোলার দাবিতে মহানগর ব্যবসায়ীদের স্মারকলিপি
- ওসমানী হাসপাতালের নবনিযুক্ত পরিচালকের সাথে হিমোফিলিয়া সোসাইটি ও হেমাটোলজী বিভাগের সৌজন্য সাক্ষাৎ
» সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা
প্রকাশিত: ২০. সেপ্টেম্বর. ২০২৬ | রবিবার
সিলেটের পরিকল্পিত উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা সিউক চেয়ারম্যান কয়েস লোদীর
নিউজ ডেস্কঃ
সিলেট নগরী ও আশপাশের এলাকার সুপরিকল্পিত উন্নয়ন, টেকসই অবকাঠামো নির্মাণ এবং সময়োপযোগী মাস্টারপ্ল্যান বাস্তবায়নে গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা চেয়েছেন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী।

রবিবার (২০ সেপ্টেম্বর) বেলা ১২টায় নাইওরপুলস্থ সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) কার্যালয়ের সভাকক্ষে ‘সিলেট প্রেসক্লাব, সিলেট জেলা প্রেসক্লাব, সিলেট অনলাইন প্রেসক্লাব ও ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা)’-এর প্রতিনিধিবৃন্দের সাথে সিউকের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, সিউকের নির্বাহী পরিচালক মোঃ সাদি উর রহিম জাদিদ।
সভাপতির বক্তব্যে সিউক চেয়ারম্যান বলেন, “সিলেটকে একটি আধুনিক, পরিবেশবান্ধব ও পর্যটনবান্ধব পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে সিউক কাজ করে যাচ্ছে।
আবাসন প্রকল্প বাস্তবায়নে ‘গ্রিন ইকো হাউজিং প্রজেক্ট’ গুরুত্ব দিয়ে এবং বর্তমান সরকারের পরিকল্পনা অনুযায়ী খেলার মাঠ, বনায়ন, উন্মুক্ত স্থান সহ পরিবেশবান্ধব বিভিন্ন বিষয়কে অগ্রাধিকার দিয়ে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক) কার্যক্রম পরিচালনা করবে বলে সাংবাদিকদের অবহিত করেন।
ঐতিহ্য সংরক্ষণ ও মহাপরিকল্পনা বাস্তবায়নে সাংবাদিকদের সুচিন্তিত মতামত ও গঠনমূলক পরামর্শ আমাদের পথচলাকে আরও সুসংহত করবে।”
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ সিলেটের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং সিউকের প্রতিটি ইতিবাচক পদক্ষেপে সাংবাদিক সমাজের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
সভায় সিলেটে কর্মরত জাতীয় ও স্থানীয় পত্রিকা, টেলিভিশন, অনলাইন নিউজ পোর্টাল এবং বার্তা সংস্থার শীর্ষ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, ফিনান্সিয়াল এক্সপ্রেসের বিভাগীয় প্রতিনিধি ইকরামুল সিদ্দিকীসহ অন্যান্য সদস্য।
সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন সহ নির্বাহী কমিটির প্রতিনিধিগণ।
সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলাম রব্বানী ও সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার।
ইমজা ও জাতীয়/স্থানীয় মিডিয়ার প্রতিনিধিগণ মধ্যে সময় টিভির বিশেষ প্রতিনিধি একরামুল কবির, ইমজার সাধারণ সম্পাদক আনিস রহমান, দৈনিক যুগান্তরের সংগ্রাম সিংহ, দৈনিক ইনকিলাবের ফয়সাল আমীন, কালবেলার মিঠু দাস জয়, বাংলা টিভির কাইয়ুম উল্লাহ, ইনডিপেনডেন্ট টিভির শুভ্র দাস, এটিএন নিউজের কামরুল ইসলাম মাহী, এখন টিভির সমীরণ দাস, চ্যানেল আইয়ের সাদিকুর রহমান সানী, প্রথম আলোর মানবধী সিংহ, বিডিনিউজ২৪-এর বাপ্পা ঘোষ, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের দেবাশীষ দেব, সিলেটের মানচিত্রের সম্পাদক ফয়সল আহমদ বাবলু সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৪ বার
সর্বশেষ খবর
- আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ
- কাজলশায় সড়ক পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা
- খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে দোকান মালিক সমিতি ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষেদর স্মারকলিপি
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর