- নগর ভবনে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- UYBDS-এর কার্যকরী কমিটি পুনর্গঠন; সভাপতি ছালিম আহমদ, সম্পাদক সামিহা তাহসিন
- আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি
- বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি
- সিকৃবিতে উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ
- সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ
- টোয়াস সদস্যদের সাথে সিউক চেয়ারম্যানের মতবিনিময় ও ‘অভিযাত্রী’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন
- ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা
- সিলেট মহানগরীর ছোট-বড় প্রতিটি রাস্তায় ডিভাইডারের দাবীতে মানব ডিভাইডার কর্মসূচী অনুষ্ঠিত
» জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী : বাসদ
প্রকাশিত: ২১. সেপ্টেম্বর. ২০২৬ | সোমবার
নিউজ ডেস্কঃ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অদ্য সোমবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৫টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা সদস্য নাজিকুল ইসলাম রানা,এম এ ওয়াদুদ,চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সহ সভাপতি জহর সিংহ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সাংগঠনিক সম্পাদক মামুন বেপারি, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রণ্ট এর সাধারণ সম্পাদক প্রিতম দাস, সংগ্রাম পরিষদের মাহফুজ আহমদ ও আফছার আহমদ প্রমূখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বিশ্বব্যাপী জ্বালানি তেলের মূল্য যখন কমছে তখন দেশে সব ধরনের জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির গণবিরোধী ও অযৌক্তিক।
এক লাফে লিটার প্রতি ২০ টাকা বৃদ্ধির ফলে গাড়ী ভাড়া তথা পণ্যপরিবহন ও যাতায়াত খরচ বাড়াবে, বিদ্যুতের দাম বাড়বে এবং নিত্যপ্রয়োজনীয় প্রতিটি জিনিসের দাম বাড়বে। ফলে সাধারণ শ্রমজীবী মানুষ, কৃষক, নিন্মবিত্ত ও মধ্যবিত্তের জীবেনযাত্রার ব্যয় বহুগুনে বেড়ে গিয়ে দুর্বিসহ করে তুলবে। এমনিতেই গ্যাস-বিদ্যুৎ-পানির সংকটে জনজীবন বিপর্যস্ত।
দ্রব্যমূল্যে উর্ধগতিতে জনসাধারণের নাভিশ্বাস উঠছে। সরকার এসব সমস্যার কোন কার্যকর সমাধান করতে পারছেনা। সাধারণ মানুষের ওপর রাষ্ট্র আবারও চাপিয়ে দিল এক চরম জুলুমের বোঝা।
বক্তারা বলেন,মধ্যবিত্ত ও শ্রমজীবী মানুষ যখন মূল্যস্ফীতির তীব্র চাপে নাভিশ্বাস উঠছে, তখন বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ না করে দাম বৃদ্ধি ও জনগণের ওপর করের বোঝা চাপিয়ে সরকারের তথাকথিত লোকসান কমানোর এই নীতি সরাসরি আমজনতার পকেট কাটার শামিল।
চাল, ডাল, সবজিসহ প্রতিটি মৌলিক পণ্যের দামের ওপর এই জ্বালানি মূল্যের যে প্রত্যক্ষ-পরোক্ষ প্রভাব পড়তে যাচ্ছে, তা সাধারণ শ্রমজীবী ও দরিদ্র মানুষের মুখের আহার কেড়ে নিবে।
নেতৃবৃন্দ বলেন,বর্তমান সরকার ৫ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বাড়ালো। যা সরকারের গণবিরোধী নীতির প্রকাশ।
তিনি অবিলম্বে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার, গ্যাস, বিদ্যুত, পানির সংকট নিরসন ও দ্রব্যমূল্য জনগণের ক্রয়সীমার মধ্যে রাখার দাবি জানান।
এই সংবাদটি পড়া হয়েছে ৭ বার
সর্বশেষ খবর
- নগর ভবনে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- UYBDS-এর কার্যকরী কমিটি পুনর্গঠন; সভাপতি ছালিম আহমদ, সম্পাদক সামিহা তাহসিন
- আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি
- বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর