- রেড ক্রিসেন্ট সোসাইটি ও এভারগ্রীন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ
- সিলেট বিভাগ গণদাবী পরিষদের ৭ নেতা বহিষ্কৃত, নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন
- হিংসা, বিদ্বেষ ও বিভাজনের অবসানই আমাদের প্রত্যাশা : সিসিক প্রশাসক
- যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজকে বিমান বন্দরে সংবর্ধনা
- সিলেটে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় মানবাধিকার কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাশ্যপ কল্যাণ পরিষদের উদ্যোগে বস্ত্র বিতরণ
- সিলেটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি
- ইমদাদ হোসেনল চৌধুরীর মধ্যস্থতায় মাউন্ট এডোরা হাসপাতালের অনাকাঙ্ক্ষিত ঘটনার সামাজিক নিষ্পত্তি
- পল্লবী কমিউনিটি সেন্টার ভাড়া নেয়া থেকে বিরত থাকতে আহবান জানিয়েছেন প্রবাসী দুই অংশীদার
- শেফ পেশায় শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে : সিসিক প্রশাসক
» সিলেটে সন্তানদের ফেলে টাকা ও স্বর্ণ নিয়ে প্রেমিকের সাথে ভারতে পালানোর চেষ্ঠা প্রবাসীর স্ত্রীর; থানায় অভিযোগ
প্রকাশিত: ০৫. সেপ্টেম্বর. ২০২৬ | শনিবার
স্টাফ রিপোর্টারঃ
৯ বছরের রিফাত আর মাত্র ৪ বছরের তাবাসুম নামের দুটি ফুটফুটে ছেলে ও মেয়েকে স্ত্রীর কাছে রেখে জীবনের তাগিতে প্রবাসে যান বাবা।
কিন্তু কে জানতো স্বামীর পাঠানো ৬ লক্ষ টাকা আর স্বর্ণ নিয়ে দুটি সন্তানকে রেখে পরকিয়া প্রেমিকের হাত ধরে ভারতে পালানোর চেষ্টা করেন স্ত্রী ?
প্রেমিক যুগলকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। ঘটনাটি ঘটেছে ৩ সেপ্টেম্বর বাংলাদেশ সীমান্তের চাতলা বর্ডারের ইমিগ্রেশন কার্যালয়ে।
আটককৃতরা হলেন, সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের কদমতলীর ৮৪ স্বর্ণশিখার মৃত মো. লিলু মিয়ার মেয়ে ফৈরদৌস আক্তার নাজু (২৭) ও তার প্রেমিক গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের দক্ষিণ বাঘা গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে বুরহান উদ্দিন উজ্জল (৩২)।
আটক ফৈরদৌস আক্তার নাজুকে ইমিগ্রেশন পুলিশ জিজ্ঞাসাবাদ করলে সে তার প্রবাসী স্বামীর মোবাইল নাম্বার প্রদান করে। পরে ইমিগ্রেশন পুলিশ ফৈরদৌস আক্তার নাজুর স্বামী হাবিবুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি স্বজনদের বিষয়টি জানান।
পরে উভয় পক্ষের অভিবাবকের জিম্মায় তাদেরকে মুক্তি দেয়া হয় এবং ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করার পরামর্শ দেন।
এ ঘটনায় প্রবাসী হাবিবুর রহমানের বড় ভাই কদমতলীর মৃত আসমান মিয়ার ছেলে নুরুল ইসলাম বাদী হয়ে দক্ষিণ সুরমা মডেল থানায় ফৈরদৌস আক্তার নাজু ও তার পরকিয়া প্রেমিক বুরহান উদ্দিন উজ্জলের বিরুদ্ধে লিখিত অভিযোগ প্রদান করেন।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন গত ৩ সেপ্টেম্বর সকাল অনুমান ১০ টায় ফৈরদৌস আক্তার নাজু ও বুরহান উদ্দিন উজ্জল এর পূর্ব পরিকল্পনামত সন্তানদেরকে ঘর থেকে বের করে দিয়ে ঘর নির্মাণ করার জমানো নগদ ৬ লক্ষ টাকা ও স্বর্ণ ২ ভরি যার মূল্য ৪ লক্ষ টাকা সহ উভয়ে ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে সিলেট রেল স্টেশন হতে কুলাউরা চাতলা বর্ডারে গিয়া পৌছায়।
বাংলাদেশ সীমান্তে চাতলা বর্ডারের ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা সন্দেহজনকভাবে তাদেরকে আটক করে।
এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার এসআই কামরুজ্জামান থানায় প্রদান করা অভিযোগের ব্যাপারে জানান তিনি অভিযোগের প্রেক্ষিতে বাদী বিবাদীর উভয়ের বাড়িতে শনিবার (৫ সেপ্টেম্বর) তদন্ত করে এসেছেন, উভয় পক্ষকে আগামীকাল থানায় উপস্থিত থাকার জন্য বলে এসেছেন, অভিযোগটির প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, এ ঘটনার পূর্বে ও ফৈরদৌস আক্তার নাজু স্বামীর অজান্তে পরকিয়ায় লিপ্ত ছিলো বলে পরিবার থেকে অভিযোগ উঠেছে।
এই সংবাদটি পড়া হয়েছে ১২৫ বার
সর্বশেষ খবর
- রেড ক্রিসেন্ট সোসাইটি ও এভারগ্রীন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ
- সিলেট বিভাগ গণদাবী পরিষদের ৭ নেতা বহিষ্কৃত, নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন
- হিংসা, বিদ্বেষ ও বিভাজনের অবসানই আমাদের প্রত্যাশা : সিসিক প্রশাসক
- যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজকে বিমান বন্দরে সংবর্ধনা
- সিলেটে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় মানবাধিকার কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর