শিরোনামঃ-

» সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান

প্রকাশিত: ২০. সেপ্টেম্বর. ২০২৬ | রবিবার

Manual1 Ad Code

ছাতক প্রতিনিধিঃ
মাদক ও চোরাচালানবিরোধী অভিযান, চোরাই পণ্য উদ্ধার এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সম্মাননা পেয়েছেন ছাতক থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান।

Manual2 Ad Code

সম্প্রতি সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের কাছ থেকে তিনি শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক গ্রহণ করেন।

Manual2 Ad Code

দায়িত্ব পালনে দক্ষতা, মাদক ও চোরাচালান প্রতিরোধে কার্যকর অভিযান পরিচালনা এবং চোরাই পণ্য উদ্ধারে ভূমিকার স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

ছাতক থানা সূত্রে জানা গেছে, দায়িত্ব গ্রহণের পর থেকে ওসি মিজানুর রহমানের নেতৃত্বে মাদক, চোরাচালান ও বিভিন্ন অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

পাশাপাশি থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যরা কাজ করছেন।

শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃতি পাওয়ায় ছাতক থানার পুলিশ সদস্যদের মধ্যে উৎসাহ সৃষ্টি হয়েছে। এ অর্জনে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সচেতন মহলের পক্ষ থেকে ওসি মোহাম্মদ মিজানুর রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

Manual3 Ad Code

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের স্বীকৃতি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যদের দায়িত্বশীলতা ও কর্মদক্ষতা আরও বাড়াতে উৎসাহিত করবে।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930