শিরোনামঃ-

» সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন

প্রকাশিত: ২০. সেপ্টেম্বর. ২০২৬ | রবিবার


Manual8 Ad Code
নিউজ ডেস্কঃ
সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত আংশিক কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী।
Manual8 Ad Code

রোববার (২০ সেপ্টেম্বর) এক অভিনন্দন বার্তায় তিনি সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ, সিনিয়র সহ-সভাপতি কয়েস আহমদ, সহ-সভাপতি মকসুদুল করিম নুহেল, সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল ও সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব এবং সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মোহাম্মদ সম্রাট, সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক স্বপন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহেদী প্রিন্স ও সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদকে অভিনন্দন জানান।

Manual5 Ad Code

অভিনন্দন বার্তায় ড. এনামুল হক চৌধুরী বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সিলেট জেলা ও মহানগর যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে।

দলের আদর্শ, লক্ষ্য ও কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করে যুবদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার জন্য তিনি নবগঠিত কমিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
তিনি নবনিযুক্ত নেতৃবৃন্দের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাংগঠনিক সাফল্য কামনা করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৩ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930