শিরোনামঃ-

» লালদিঘীর পাড় সাফা শপিং ব্যাগ হাউসে আগুন

প্রকাশিত: ১৪. মে. ২০১৯ | মঙ্গলবার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেট নগরীর লালদিঘীর পাড় সিটি সুপার নতুন মার্কেটের ২য় তলায় সাফা শপিং ব্যাগ হাউজ নামক এক দোকানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

Manual3 Ad Code

মঙ্গলবার (১৪ মে) সকাল সাড়ে ৮টায় এ ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। সাফা শপিং ব্যাগ হাউসে মাহা, শী, ভারনী সহ নানা ব্র্যান্ডের ব্যাগ তৈরী করা হয়। অগ্নিকান্ডে প্রায় ২০ হাজার ব্যাগ পুড়ে যায়। যার আনুমানিক মূল্য ২ লক্ষ টাকার অধিক।

Manual1 Ad Code

জানা যায়, সকালের দিকে সাফা শপিং ব্যাগ হাউজ নামক এক দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কে বা কাহারা অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে তা জানা যায় নি। পরে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ আনেন।

Manual1 Ad Code

এ ব্যাপারে সাফা শপিং ব্যাগ হাউসের পরিচালক পাবেল আহমদ চৌধুরী বলেন- প্রতিদিনের ন্যায় রাত ২টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় যাই। সকালে আশপাশের লোকজন আমার প্রতিষ্ঠানে অগ্নিকান্ড ঘটেছে বলে জানায়।

Manual2 Ad Code

তাৎক্ষণিক আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে এসে দেখি আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণ করেছেন। সিটি সুপার মার্কেট এলাকায় বহুদিন যাবত ব্রান্ডের ব্যাগ তৈরি করে বিভিন্ন প্রতিষ্ঠানকে সরবরাহ করে থাকি। তার মধ্যে মাহা, শী, ভারনী সহ বিভিন্ন প্রতিষ্ঠান আমার ব্যবসার উন্নতি দেখে দুর্বৃত্তরা এটা করতে পারে বলে আমার মনে হয়।

এ ব্যাপারে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- সিগারেটের আগুন থেকে এ ঘটনার সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৮৫৩ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031