- মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষার্থীদের বইমুখী হতে হবে : আব্দুল হাকিম চৌধুরী
- চোখে দৃষ্টি শক্তি না থাকার পরও মৌমির জিপিএ-৫ লাভ প্রশংসনীয় : বিভাগীয় কমিশনার মশিউর রহমান
- আঞ্জুমানের দশসালা দস্তারবন্দী সম্মেলন ১২, ১৩ ও ১৪ নভেম্বর
- প্রবীণ রুকন মাওলানা নোমান উদ্দিনের ইন্তেকাল : মহানগর জামায়াতের শোক
- বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ‘ধর্মীয় স্বাধীনতা উপভোগ করতে পারছি, এটাই বড় প্রাপ্তি’ : অন্নকূট অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রশাসক কাইয়ুম চৌধুরী
- পূবালী ব্যাংক পিএলসি কালীঘাট রোড শাখার উদ্যোগে ক্যাশলেস ছড়ারপাড় কর্মসূচির উদ্বোধন
- লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত
- ইউরোপে উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ; সিলেটে ১১ নভেম্বর ও মৌলভীবাজারে ১২ নভেম্বর
» সিলেট উদয়ন স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রকাশিত: ১১. ফেব্রুয়ারি. ২০২৫ | মঙ্গলবার
খেলাধুলা শিশুর সৃজনশীলতা ও কল্পনা বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে : ড. মো. সাজেদুল করিম
নিউজ ডেস্কঃ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেছেন, খেলাধুলা ও শারীরিক শিক্ষা এমন একটি মাধ্যম, যার মাধ্যমে শারীরিক ও মানসিক পরিপূর্ণতা, সুস্থতা ও বিকাশ সাধন সম্ভব। দুর্ভাগ্যের বিষয়, আমাদের দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় খেলার মাঠ ধীরে ধীরে কমে যাচ্ছে।
খেলাধুলার প্রতি শিক্ষার্থী ও অভিভাবকরা আগ্রহ হারাচ্ছেন। অথচ বুদ্ধির বিকাশে লেখাপড়ার পাশাপাশি ভূমিকা রাখে খেলাধুলা।
এছাড়া খেলাধুলা শিশুর সৃজনশীলতা ও কল্পনা বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে। সুস্থ জাতি গঠনে শারীরিক শিক্ষা আর খেলাধুলার ভূমিকা অনস্বীকার্য।
তিনি মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে নগরীর আখালিয়া নতুন বাজারস্থ সিলেট উদয়ন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, বর্তমানে আমাদের দেশের স্কুল ও কলেজপড়ুয়া শিক্ষার্থীরা যেভাবে মোবাইল ফোনে আসক্ত হচ্ছে, তাতে আমাদের সামনে একটি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ জাতি অপেক্ষা করছে। শিক্ষার্থীরা এখন মাঠে যেতে চায় না।
তারা এখন স্ক্রিনেই সময় কাটায় বেশি, যা কোনোভাবেই কাম্য নয়। তাই এ বিষয়ে অভিভাবকসহ সবাইকে সচেতন হওয়া প্রয়োজন। তিনি এ অঞ্চলের শিক্ষার্থীদের অগ্রযাত্রায় উদয়ন স্কুল ব্যাপক অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সিলেট উদয়ন স্কুলের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিকাল স্ট্যাটিজ বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। বিদ্যালয়ের শিক্ষক মো. আল হাবিব মামুন ও সহকারী শিক্ষিকা জেসমিন জাহানের যৌথ পরিচালনায় শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন নবম শ্রেণির ছাত্র মুনতাকিম আল হাসান।
বক্তব্য রাখেন, উদয়ন স্কুলের ব্যবস্থাপনা পরিচালক মো. মুহিবুর রহমান, পরিচালনা কমিটির সদস্য লুৎফুর রহমান, অ্যাডভোকেট আব্দুর রহমান, সহকারী প্রধান শিক্ষিকা কাওছার খানম প্রমুখ।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিহাদুল ইসলাম ভূইয়া ও সহকারী শিক্ষিকা আফসানা বেগম মিমির যৌথ সঞ্চালনায় দ্বিতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং সবশেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দকে বিদ্যালয়ের পক্ষ থেকে উপহার প্রদান করা হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ৫০৪ বার
সর্বশেষ খবর
- মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষার্থীদের বইমুখী হতে হবে : আব্দুল হাকিম চৌধুরী
- চোখে দৃষ্টি শক্তি না থাকার পরও মৌমির জিপিএ-৫ লাভ প্রশংসনীয় : বিভাগীয় কমিশনার মশিউর রহমান
- আঞ্জুমানের দশসালা দস্তারবন্দী সম্মেলন ১২, ১৩ ও ১৪ নভেম্বর
- প্রবীণ রুকন মাওলানা নোমান উদ্দিনের ইন্তেকাল : মহানগর জামায়াতের শোক
- বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- জিন্দাবাজারে ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ
- আগুনে সর্বস্বান্ত ব্যবসায়ীদের পাশে এমপি এমরান চৌধুরী
- অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
- ডা. নুরুল হুদা নাঈমের ডায়াগনস্টিক সেন্টারে অগ্নিকাণ্ড
- সিলেট উদয়ন স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


