শিরোনামঃ-

» সিলেটে বাংলাদেশ ক্বওমী ব্লাড ডোনার পরিষদের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ০৩. জুন. ২০২৬ | বুধবার


Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ

দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানবতার সেবায় নিবেদিত স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ ক্বওমী ব্লাড ডোনার পরিষদ আয়োজিত সিলেট বিভাগীয় সম্মেলন সিলেট মহানগরীর দরগাগেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সোলাইমান হলে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ জুন) সকাল ১০টায় অনুষ্ঠিত এ সম্মেলনে পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এম. এস. মাসুদ সভাপতিত্ব করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. আব্দুল কাইয়ুম চৌধুরী, প্রশাসক, সিলেট সিটি করপোরেশন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল মালেক চৌধুরী, জাকারিয়া মজুমদার মেহেদী, মুফতি মনজুরুল ইসলাম উত্তরবাগী, মাওলানা মুক্তার আহমেদ এবং সাংবাদিক উৎফল বড়ুয়া।

Manual6 Ad Code

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিষদের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান, প্রতিষ্ঠাতা সিনিয়র সহ-সভাপতি আজহারুল ইসলাম, সিলেট বিভাগীয় পরিচালক সামিরুল হক বাছির মাহমুদ, সিলেট বিভাগীয় সভাপতি হাফিজুর রহমান মিছবাহ এবং সাধারণ সম্পাদক আল হাবিব আহমেদ মাছুম সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Manual3 Ad Code

বক্তারা বলেন, রক্তদান, মানবিক সহায়তা, সামাজিক সম্প্রীতি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশ ক্বওমী ব্লাড ডোনার পরিষদ দেশের মানুষের আস্থা অর্জন করেছে।

ভবিষ্যতেও সংগঠনটি মানবতার কল্যাণে আরও ব্যাপক পরিসরে কাজ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সম্মেলনে দেশের বিভিন্ন বিভাগ থেকে আগত দুই শতাধিক স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন।

Manual1 Ad Code

অনুষ্ঠানে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সিলেট মানবিক সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়।

পাশাপাশি সিলেট বিভাগের উদ্যোগে ২০টি স্বেচ্ছাসেবী পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

Manual4 Ad Code

শেষে মানবসেবা, ভ্রাতৃত্ববোধ, সাম্য ও সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ১০৮ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930