- বাদামবাগিচা এলাকা পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সিসিক প্রশাসককে সংবর্ধনা জানালেন ব্যবসায়ীরা
- সিলেটে জেলা প্রশাসকের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ
- সিসিক প্রশাসকের সাথে জেলা ও মহানগর জামায়াতের মতবিনিময়
- যে শিক্ষাঙ্গনে স্বপ্নের বীজ বপন, সেই ক্যাম্পাসেই নতুন ভবনের উদ্বোধন করলেন এমপি এমরান
- সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা আব্দুর রহিমকে মহানগর হর্কাস ঐক্য কল্যাণ সমবায় সমিতির সংবর্ধনা
- কর্ণেল তাহের দিবস উপলক্ষে বাংলাদেশ জাসদের আলোচনা সভা অনুষ্ঠিত
- সিলেট জেলা প্রেসক্লাবে এআই-বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- খোজারখলা পুকুরে শুরু উদ্ধার অভিযান
» সিলেটে নিহত ফাহিমার পরিবারের পাশে বিরোধী দলীয় নেতা
প্রকাশিত: ০২. জুন. ২০২৬ | মঙ্গলবার
রামিসার মতো সিলেটের ফাহিমা হত্যাকান্ডের বিচারও দ্রুত সম্পন্ন করতে হবে : ডা. শফিকুর রহমান এমপি
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, সিলেটের ছোট্ট শিশু ফাহিমার প্রতি নৃশংস হত্যাকান্ডের ২৮ দিনেও বিচার প্রক্রিয়া শুরু হয়নি, চার্জশীট দাখিল হয়নি।
তিনি মঙ্গলবার (২ জুন) সকাল ১১টায় সিলেট সদর উপজেলার সোনাতলায় পাশবিক নির্যাতন ও নৃশংস হত্যাকান্ডের শিকার চার বছরের শিশু ফাহিমার বাড়ীতে গিয়ে পরিবারের পাশে সাক্ষাত শেষে উপস্থিত সাংবাদিক ও জনগণের উদ্দেশ্যে উপরোক্ত কথা বলেন।
এসময় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেন, আমি গ্রামবাসীদের কাছে অনুরোধ করছি আপনারা ফাহিমার বিপন্ন পরিবারটি পাশে থাকবেন।
তিনি বলেন, যেখানেই মানুষ মজলুম হবে সেখানেই আমরা হাজির হবো। মজলুম কোন দল, মত ও ধর্মের সেটা বিবেচ্য নয়, আমরা তাকে মানুষ হিসেবে বিবেচনা করেই পাশে দাঁড়াবো।
বিরোধী দলীয় নেতা আরও বলেন, সমাজের লম্পটদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও কেন্দ্রীয় প্রচার-মিডিয়া সেক্রেটারী অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, মহানগর নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল, জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, সহকারী সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, সদর উপজেলা আমীর নাজির উদ্দিন, নায়েবে আমীর আব্দুল লতিফ লালা ও সেক্রেটারী আল ইমরান প্রমূখ।
এই সংবাদটি পড়া হয়েছে ১৬৭ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


