শিরোনামঃ-

» ৪ জুন সিলেট বিভাগীয় যুবদলের আলোচনা সভা; প্রধান অতিথি নূরুল ইসলাম নয়ন এম.পি.

প্রকাশিত: ০২. জুন. ২০২৬ | মঙ্গলবার

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ
মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে বিভাগীয় আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

Manual4 Ad Code

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট বিভাগীয় যুবদল “শহীদ জিয়ার জীবন ও কর্ম” শীর্ষক এই বিশেষ সভার ডাক দিয়েছে।

আগামী বৃহস্পতিবার (৪ জুন) বিকাল ৩টায় নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

Manual5 Ad Code

উক্ত বিভাগীয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, এম.পি.।

এছাড়া যুবদলের কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।

Manual7 Ad Code

এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন কর্মসূচিটি সফল করার লক্ষ্যে সিলেট জেলা ও মহানগর যুবদলের আওতাধীন সকল উপজেলা, পৌরসভা এবং ৪২টি ওয়ার্ডের সর্বস্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য উদাত্ত আহ্বান জানান।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৬৬ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930