শিরোনামঃ-

» জিন্দাবাজারে ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

প্রকাশিত: ৩১. আগস্ট. ২০২৬ | সোমবার

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট নগরীর ব্যস্ততম এলাকা জিন্দাবাজারে অবস্থিত ‘ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টার’-এ রবিবার মধ্যরাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন করেছেন, সিলেটের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।

Manual3 Ad Code

সোমবার (৩১ আগস্ট) পরিদর্শকালে নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নেন এবং তাঁদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, সিলেট জেলার মহাসচিব ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার সাংগঠনিক সচিব নিয়াজ মো. আজিজুল করিম, সিলেট টিম্বার মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম, শুকরিয়া ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক রূপন আহমদ, লালদীঘিপাড় পুরাতন হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আব্দুস সোবহান, এলিগেন্ট মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সিটি সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আতাউর রহমান রজব, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া, শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ফুয়াদ বির রশিদ, ওয়েস্ট ওয়ার্ল্ড ব্যবসায়ী সমিতির সভাপতি শোয়েব আহমদ অভি, সাধারণ সম্পাদক জুনেদ আহমদ সানি, সহ-সভাপতি সাহেদ মিয়া, সাহিদুল ইসলাম সহ সর্বস্তরের ব্যবসায়ী নেতৃবৃন্দ।

Manual1 Ad Code

পরিদর্শনকালে নেতৃবৃন্দ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানপাট ও মালামালের ক্ষয়ক্ষতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

তাঁরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বলেন, আকস্মিক এই অগ্নিকাণ্ডে ব্যবসায়ীর যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে ব্যবসায়ী সমাজ পাশে থাকবে।

Manual5 Ad Code

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী যেন দ্রুত পুনরায় ব্যবসা বাণিজ্য শুরু করতে পারেন, সে লক্ষ্যে ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা ও পাশে থাকার সর্বাত্মক আশ্বাস দেন নেতৃবৃন্দ।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31