- জৈন্তাপুরে কৃষক-শ্রমিকের জনপদে পৌরসভা নয়, ইউনিয়ন পরিষদই চান নাগরিকরা
- সড়ক নির্মাণ প্রকল্প পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- বাংলাদেশ ইকুয়ালিটি সোসাইটি সিলেটের উদ্যোগে ইলেকট্রিকসেলাই মেশিন ও ঘর মেরামতের জন্য চেক বিতরণ
- লামাকাজী ব্রিজে টোল আদায় বন্ধ সহ ৫ দফা দাবি
- নৃশংস খুনের শিকার সাত্তার-সুরাইয়া দম্পতির বাসায় প্রবাসী কল্যাণমন্ত্রী
- বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর উদ্যোগে দাখিল ও এসএসসি কৃতী সংবর্ধনা
- চা শ্রমিকদের ৮ দফা দাবি; বিশেষ তদন্ত টিম গঠনের কথা জানালেন শ্রমমন্ত্রী
- পিডিবি বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে সিলেট জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়
- আগুনে সর্বস্বান্ত ব্যবসায়ীদের পাশে এমপি এমরান চৌধুরী
- সিলেটের কৃষির সম্ভাবনা কাজে লাগিয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে : খন্দকার মুক্তাদির
» আগুনে সর্বস্বান্ত ব্যবসায়ীদের পাশে এমপি এমরান চৌধুরী
প্রকাশিত: ১৫. আগস্ট. ২০২৬ | শনিবার
গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
দুঃসময়ে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের মানুষের পাশে আবারও আস্থার প্রতীক হয়ে দাঁড়ালেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
শনিবার (১৫ আগস্ট) ভোরে গোলাপগঞ্জের হেতিমগঞ্জ বাজারে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে তাৎক্ষণিকভাবে ছুটে গিয়ে তাদের সহমর্মিতা প্রকাশ ও সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।
শনিবার (১৫ আগস্ট) ভোররাতে হেতিমগঞ্জ বাজারের একটি দোকানে বৈদুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়।
মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
স্থানীয় ব্যবসায়ী ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ৪টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
এতে ব্যবসায়ীদের নগদ টাকাসহ মালামাল পুড়ে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। উপার্জনের একমাত্র সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
সংবাদটি পাওয়ার পরপরই দুপুরে হেতিমগঞ্জ বাজারে দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী।
তিনি ভস্মীভূত দোকানগুলো ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বুকে জড়িয়ে সান্ত্বনা জানান।
দুঃসময়ে তাদের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে এমপি বলেন, হেতিমগঞ্জের এই অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের যে ক্ষতি হয়েছে, তা অত্যন্ত মর্মান্তিক।
এ ক্ষতি সহজে পূরণ হওয়ার নয়। তবে আপনারা নিজেদের একা ভাববেন না; আপনাদের এই কঠিন সময়ে আমি এবং আমার পুরো টিম আপনাদের পাশে রয়েছি।
তিনি তৎক্ষণাৎ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন ও সরকারি ফান্ড থেকে দ্রুত আর্থিক সহযোগিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
এমপি এমরান আহমদ চৌধুরীর এই তাতক্ষণিক উপস্থিতি এবং সহযোগিতার আশ্বাসে আবেগাপ্লুত হয়ে পড়েন হেতিমগঞ্জ বাজারের সাধারণ ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়রা জানান, খবর পাওয়ার পরপরই এমপির সরাসরি মাঠে নেমে আসা এবং ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর দৃশ্য প্রমাণ করে যে তিনি কেবল ভোটের নেতা নন, বরং প্রতিটি সুখ-দুঃখে জনমানুষের প্রকৃত অভিভাবক।
বিপদের সময় তাঁর এমন মানবিক উদ্যোগ ও দৃঢ় নেতৃত্ব পুরো গোলাপগঞ্জ-বিয়ানীবাজারজুড়ে ব্যাপক প্রশংসিত হচ্ছে।
পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাজার কমিটির নেতৃবৃন্দ এবং দলীয় সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৫ বার
সর্বশেষ খবর
- জৈন্তাপুরে কৃষক-শ্রমিকের জনপদে পৌরসভা নয়, ইউনিয়ন পরিষদই চান নাগরিকরা
- সড়ক নির্মাণ প্রকল্প পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- বাংলাদেশ ইকুয়ালিটি সোসাইটি সিলেটের উদ্যোগে ইলেকট্রিকসেলাই মেশিন ও ঘর মেরামতের জন্য চেক বিতরণ
- লামাকাজী ব্রিজে টোল আদায় বন্ধ সহ ৫ দফা দাবি
- নৃশংস খুনের শিকার সাত্তার-সুরাইয়া দম্পতির বাসায় প্রবাসী কল্যাণমন্ত্রী
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


